জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক আবাসিক গ্রাহকদের মাসিক গ্যাস বিল বৃদ্ধির দশ মাসের মাথায় সেটির ওপর আপত্তি জানিয়ে আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। দুই চুলায় মাসিক গ্যাসের বিল ৫১২ টাকা ও এক চুলায় মাসে ৩৯০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস। সর্বশেষ গত জুনে আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম বাড়ায় বিইআরসি। তখন প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৮ টাকা করা হয়। তবে মিটার ছাড়া গ্রাহকদের জন্য মাসে গ্যাস ব্যবহারের পরিমাণ কমিয়ে দুই চুলায় ৬০ ঘনমিটার ও এক চুলায় ৫৫ ঘনমিটার ধরা হয়।…
আরো পড়ুনMonth: মে ২০২৩
পান খাইয়ে সর্বস্ব লুট, অজ্ঞান পার্টির ছয় সদস্যের বিরুদ্ধে চার্জশিট
পান খাইয়ে অটোরিকশা চালকের সর্বস্ব লুট করার অভিযোগে এক নারীসহ অজ্ঞান পার্টির ছয় সদস্যের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান যুগান্তরকে জানান, সোমবার জয়পুরহাটের আদালতে এ চার্জশিট দাখিল করেন সিআইডির পরিদর্শক মাসুদ রানা। যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, তারা হলেন- আবু হায়াত ওরফে সুরুজ ওরফে রেজাউল (৩৫), মোছা. পারুল বেগম (২১), গোলজার হোসেন ওরফে হায়দার (৪২), রাজু মিয়া (৪৪), শফিকুল ইসলাম করিম (৪৫) ও আ. জব্বার (৫০)। মামলার তদন্ত চলাকালে এই ছয়জনকেই গ্রেফতার করা হয়। এদের মধ্যে পাঁচজন নিজেদের দোষ…
আরো পড়ুনমিয়ানমারের এক স্থানেই মোখায় নিহত কমপক্ষে ৪০০!
বাংলাদেশে তেমন প্রভাব পড়েনি ঘূর্ণিঝড় মোখার। তবে পার্শ্ববর্তী মিয়ানমারে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, দেশটির এক এলাকাতেই ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয়দের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রসঙ্গত, এই অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম শক্তিশালী ছিল ঘূর্ণিঝড় মোখা। রোববার বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়া অঞ্চলে সরাসরি আঘাত হানে এটি। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট অং কিয়া মু সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, সিতোয়াতেই ৪০০ লোকের প্রাণহানি ঘটেছে। তিনি…
আরো পড়ুনসাত নম্বরে কে সেরা, মাহমুদউল্লাহ-আফিফ নাকি রাব্বি
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগেই দল গোছাতে ব্যস্ত বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দুটি পজিশন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে চুলচেরা বিশ্লেষণ। সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে কাকে খেলানো হবে, দীর্ঘদিন ধরেই এ পজিশনের জন্য লড়াই করে যাচ্ছেন তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ। দুইজনকেই ওদল-বদল করে একেক সিরিজে খেলানো হচ্ছে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে সাত নম্বর পজিশনের জন্যও লড়াইয়ে আছেন তিনজন। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও ইয়াসির আলি চৌধুরী রাব্বি। এই তিনজন থেকে যেকোনো একজনকে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেওয়া হবে বলে জানিয়েছেন…
আরো পড়ুনরোনাল্ডোকে রিয়ালে ফিরতে বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদে ফিরে খেলোয়াড়ি জীবনের ইতি টানতে বললেন বার্সেলোনার সাবেক ব্রাজিলীয় তারকা রিভালদো। তিনি মনে করেন, সময় এসেছে এবার রোনাল্ডোর রিয়ালে ফেরার। তিনি এও মনে করেন যে, সৌদি ক্লাব আল নাসরে রোনাল্ডোর সঙ্গে বার্ষিক ১৭৩ মিলিয়ন পাউন্ডের চুক্তি করে তাকে ‘বোকা’ বানিয়েছে। গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা ৩৮ বছর বয়সি রোনাল্ডো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। রিভালদো বলেন, ‘রোনাল্ডোর জন্য ভালো হবে সে যদি রিয়ালে ফিরে আসে। তবে রিয়াল সমর্থকদের এটাও বুঝতে হবে যে, ২৫-২৬ বছরের রোনাল্ডোর কাছে যা আশা করা হতো, এই বয়সে সেটি তার কাছে আশা…
আরো পড়ুন‘রুশরা কয়েক ধরণের ক্ষেপণাস্ত্র সংকটে ভুগছে’
রুশ বাহিনী বড় পর্যায়ের আক্রমণাত্মক পদক্ষেপ নিতে সক্ষমতা হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ। সোমবার ইউক্রেনের একটি সম্প্রচারমাধ্যমকে প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের মুখপাত্র আন্দ্রি ইউসভ বলেন, ইউক্রেনের দিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অবস্থান বদলেছে। শীতে তারা আমাদের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় তীব্র হামলা চালিয়েছিল। এরপর থেকে তাদের সক্ষমতা কমেছে। বড় ধরনের আক্রমণ চালানোর রসদ নেই রাশিয়ার। যুদ্ধের শুরুর দিকে কিয়েভ, খারকিভ, বোচা, মারিউপোলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়ে রুশ বাহিনী। ধ্বংস হয়ে যায় বহু আবাসিক ভবন। এসব হামলায় ‘কালিবার’ ক্ষেপণাস্ত্রের নামটি সবচেয়ে বেশি এসেছে আন্তর্জাতিক মাধ্যমে। সরবরাহ এবং উৎপাদনের সক্ষমতা কমে…
আরো পড়ুনকূটনীতিকদের প্রটোকল প্রত্যাহার বাংলাদেশকে একঘরে করবে: ফখরুল
বিদেশি রাষ্ট্রদূতদের প্রোটকল তুলে নেওয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিদেশে গিয়ে উপযুক্ত প্রটোকল না পেয়ে এর প্রতিশোধ হিসেবে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সুবিধা প্রত্যাহার করেছে নিয়েছে সরকার। কূটনীতিকদের প্রটোকল প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশকে একঘরে করে দেবে। সরকার শংকিত হয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা করছে। ত্রি-দেশীয় সফরের পর প্রধানমন্ত্রী চিন্তিত হয়ে পড়েছেন। তিনি বলেন, দায়িত্বহীনভাবে ছয় দেশের…
আরো পড়ুনমোখায় স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২৭ ও ২৮ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে গত রোববার (১৩ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর গতকাল সোমবার (১৪ মে) অনুষ্ঠেয় দেশের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। আজ মঙ্গলবার (১৬ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক…
আরো পড়ুনদলের পর বউও হারালেন জাহাঙ্গীর আলম!
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তালাক দিয়েছেন তার স্ত্রী রাজিয়া সুলতানা জয়ী। এমনই একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৫ মে) সন্ধ্যায় তালাকের বিষয়টি প্রকাশ্যে আসার পর গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, গত ৩০ এপ্রিল জাহাঙ্গীর আলম বরাবর তালাকের নোটিশ পাঠান তার স্ত্রী রাজিয়া সুলতানা জয়ী। নোটিশে বলা হয়, ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি মিরপুরের বাসিন্দা কাজী ইকবাল বাহার ও মিসেস ফরিদা ইকবালের মেয়ে কাজী রাজিয়া সুলতানা জয়ীর সঙ্গে গাজীপুরের মিজানুর রহমান ও জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে…
আরো পড়ুনকলকাতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ঢাকার ৩১ যাত্রী
বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ৩১ জন যাত্রী। বাসটিতে ২৬ জন বাংলাদেশি এবং ৬ জন ভারতীয় নাগরিক ছিলেন। সোমবার (১৫ মে) সকালে কলকাতার করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছেড়ে আসার পরেই এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটিতে আগুন ধরে যায়। বাসচালকের দূরদর্শিতায় রক্ষা পায় ৩১ যাত্রী। জানা গেছে, কলকাতা থেকে সৌহার্দ্য পরিবহনের আন্তর্জাতিক রুটের বাসটি সকালে পৌনে ৭টায় করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এর কিছুক্ষণ পর বাসটির পেছনে থাকা ইঞ্জিনে আগুন ধরলে তা ‘লুকিং…
আরো পড়ুন