‘ডন থ্রি’তে দেখা যাবে না বলিউড বাদশা শাহরুখ খানকে। কিন্তু শাহরুখের জুতোতে কে পা গলাবে তা নিয়েই জল্পনা তুঙ্গে। বেশ অনেকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে এই ছবি। সাম্প্রতিক সময়ে নির্মাতা ফারহান আখতারের ‘ডন থ্রি’ নিয়ে আলোচনা চলছে সমানে। খবর অনুযায়ী, ইতোমধ্যেই ‘ডন থ্রি’ থেকে বেরিয়ে গেছেন শাহরুখ খান। এবার শোনা যাচ্ছে, এতে শাহরুখের জায়গা নিতে চলেছেন রণবীর সিং। এর আগেও শোনা যাচ্ছিল বেশ কয়েকটি নাম। সেখানে বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন নায়কের সঙ্গে নাম ছিল রণবীর সিংয়েরও। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এবার সূত্রের খবর, বাঁকিদের…
আরো পড়ুনMonth: মে ২০২৩
নেতাকর্মীদের জন্য কঠোর বার্তা দিয়েছে বিএনপি
‘চেইন অব কমান্ড’ নিশ্চিতে হার্ডলাইনে মাঠের বিরোধী দল বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় দেওয়া হবে না। যত প্রভাবশালী নেতাই হোক আনা হবে জবাবদিহির আওতায়। প্রয়োজনে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতেও পিছপা হবে না দলটির হাইকমান্ড। কেন্দ্র থেকে তৃণমূল-সব স্তরের নেতাকর্মীদের এমন কঠোর বার্তা দেওয়া হয়েছে। সেইসঙ্গে দলের সিদ্ধান্ত অমান্য করে যারাই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসাবে মঙ্গলবার রাতে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়া ২৯ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়। বাকি চার সিটিতেও যারা চূড়ান্তভাবে ভোটের মাঠে থাকবেন তাদেরও একই…
আরো পড়ুনকারসাজিতে বাড়ছে মসলা পণ্যের দাম
আসন্ন কুরবানির ঈদ ঘিরে বাজারে কারসাজি করছে শক্তিশালী সিন্ডিকেট। সরবরাহ ঠিক থাকলেও বাড়ানো হচ্ছে সব ধরনের মসলাজাতীয় পণ্যের দাম। পরিস্থিতি এমন-এক কেজি পেঁয়াজ কিনতে ক্রেতার সর্বোচ্চ ৯০ টাকা খরচ করতে হচ্ছে, যা এক মাস আগেও ছিল ৩৫-৪০ টাকা। পাশাপাশি আদার কেজি ৪০০ টাকা। এছাড়া মাসের ব্যবধানে হলুদ, জিরা, এলাচ, লবঙ্গ, ধনে ও তেজপাতার দাম কেজিতে ৫০-২০০ টাকা বেড়েছে। তবে নিশ্চুপ বাজার তদারকি সংস্থা। ফলে ভোগান্তিতে পড়ছেন ভোক্তা। জানতে চাইলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ঈদ ঘিরে ব্যবসায়ী সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে ওঠে। রোজার ঈদেও দেখেছি। কুরবানির ঈদ…
আরো পড়ুনযুদ্ধের পর প্রথমবার সৌদি গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সৌদি আরব সফরে গেলেন। বৃহস্পতিবার তিনি সৌদির বন্দরনগরী জেদ্দা পৌঁছেছেন। ১১ বছর পর সিরিয়ার সদস্যপদ পুনর্বহালের পর আরব লিগের সম্মেলনে প্রথমবার যোগ দিচ্ছেন তিনি। খবর আলজাজিরার। শুক্রবার শহরটিতে আরব লিগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগদানের জন্য জেদ্দা পৌঁছেছেন আসাদ। ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের কারণে সংস্থাটি থেকে সিরিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছিল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দীর্ঘ ১১ বছর পর বাশার আসাদ শুক্রবার আরব লীগের ৩২তম সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের বৈঠকে এই…
আরো পড়ুন৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত। দেশের আট বিভাগ যথা- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার পরীক্ষার্থী আছেন, সাড়ে তিন লাখ। বরাবরের মতো এবারও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।…
আরো পড়ুনযে উপায়ে পারফিউমের ঘ্রাণ দীর্ঘস্থায়ী করবেন
সাজ পোজাকের সঙ্গে পারফিউম বা বডি স্প্রে অনেকেরই দৈনন্দিন অনুষঙ্গ। বিশেষ করে এই তীব্র গরমে অনেকে তো পারফিউম ছাড়া বাইরে বের হওয়ার কথা ভাবতেই পারেন না। তবে সব পারফিউম দীর্ঘ সময় সুগন্ধ ছড়ায় না। কিন্তু এই গরম আবহাওয়ায় পারফিউম যদি বেশিক্ষণ স্থায়ী না হয় তাহলে তো মুশকিল! পারফিউম ব্যবহার করার রয়েছে নানা নিয়ম। সঠিক নিয়মে পারফিউম ব্যবহার করলে এর সুগন্ধ ছড়াবে অনেকক্ষণ। এটি ব্যবহার করার শরীরের নির্দিষ্ট কিছু জায়গা আছে, যেগুলোকে বলা হয় পালস পয়েন্ট। সেসব জায়গায় ব্যবহার করলে অনেকক্ষণ ধরে থাকবে সেই সুঘ্রাণ। জেনে নেয়া যাক পারফিউম ব্যবহারের সঠিক…
আরো পড়ুনসুষ্ঠু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে ইসি
সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের কাছে সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের কাছে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইসিকে তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, ইসি বারবার বলছে, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি নির্বাচনের আইন-কানুনের পরিপন্থি কোনো কাজ করে, সেক্ষেত্রে ইসি…
আরো পড়ুনভক্তদের সঙ্গে সময় কাটাবেন পূজা
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি ৪ জুন ভক্তদের সঙ্গে সময় কাটাবেন। তিনি এমন ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ফেসবুকে পূজা লিখেছেন- ‘আসছে আগামী ৪ জুন আমি থাকছি পূজা চেরি লাভার্স গেট টুগেদার পার্টিতে। আমি থাকছি আপনাদের সঙ্গে একটা দিন আনন্দক্ষণ সময় পার করতে।’ তিনি আরও লিখেন- ‘তাই সকলে উপরের ছবিতে দেখানো নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে চলে আসুন পূজা চেরি লাভার্স গেট টুগেদারে। অথবা যোগাযোগ করুন লাভার্স গ্রুপের অ্যাডমিন সদস্যদের সঙ্গে।’ এ বিষয়ে পূজা বলেন, আমার ভক্তদের জন্যই আমি আজকের পূজা। তাদের ভালোবাসা ছাড়া এখানে আসা সম্ভব ছিল না।’…
আরো পড়ুনতিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা উদ্বোধন
রাজধানীতে আজ শুরু হয়েছে ‘১৮তম ঢাকা ট্রাভেল মার্ট’। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার, এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও তাহের মুহাম্মদ জাবের প্রমুখ। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ মেলার সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের পর্যটন বিকাশে…
আরো পড়ুনমেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত, শুক্রবার বন্ধ
মেট্রোরেলের সময়সূচি অফিসগামী যাত্রীদের সুবিধার্থে বাড়ল। আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে। মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এ সময়সূচি কার্যকর হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল সম্মেলন কক্ষে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমটিসিএল এমডি বলেন, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বৃদ্ধি করব। জনগণের চাহিদা বিবেচনায় নতুন সময়সূচিতে চলব। তিনি বলেন, নতুন সময় অনুযায়ী…
আরো পড়ুন