নতুন মার্কিন ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের সহায়ক হতে পারে: মোমেন

সরকারের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ও অবস্থানকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি সহায়ক হতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার পর গণমাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন বার্তা দেন পররাষ্ট্রমন্ত্রী। মোমেন বলেন, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ও অবস্থানকে যাতে কেউ জ্বালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য মার্কিন সরকারের ভিসানীতি আমাদের সহায়ক হতে পারে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আগামী…

আরো পড়ুন

সরকার জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে চায়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে চায়। এই নির্বাচনে যারা বাধা দেবে, তাদের আমরা অবশ্যই প্রতিহত করব।  বৃহস্পতিবার সকালে কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবীর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান আয়োজনে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, এরাই…

আরো পড়ুন

চেকপোস্টে নিজের বুকে গুলি করে পুলিশের আত্মহত্যা!

রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজেই বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় রনিকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহত রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন তিনি। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার এসআই মুন্তাহারুল ইসলাম। তিনি জানান, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে…

আরো পড়ুন

বিধ্বস্ত হওয়ায় অজুহাত দিচ্ছে ব্রড: স্টার্ক

করোনার মধ্যে হওয়ায় সবশেষ অ্যাশেজ সিরিজকে গোনার বাইরে রাখেন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেসারের এমন কথার পাল্টা জবাব দিয়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসারের প্রশ্ন— বিধ্বস্ত হওয়ার কারণে অজুহাত দিচ্ছেন না তো ব্রড। সবশেষ অ্যাশেজে ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে রীতিমতো উড়ে যায় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজটি তারা হেরে যায় ৪-০ ব্যবধানে। কেবল সিডনি টেস্ট ড্র করতে পারে তারা শেষ জুটির নাটকীয়তায়। বৃষ্টিতে অনেকটা সময় খেলা নষ্ট না হলে হয়তো হোয়াইটওয়াশের স্বাদ পেতেন ইংলিশরা। ভরাডুবির ওই সিরিজ ‘সত্যিকারের অ্যাশেজ’ হিসেবে গণ্য করতে নারাজ ব্রড। ডেইলি মেইলে গত মাসে…

আরো পড়ুন

বাখমুতের যুদ্ধে ২০ হাজার ওয়াগনার সেনা নিহত

ইউক্রেনের বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে রাশিয়ার ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপের প্রায় ২০ হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। বুধবার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিও সাক্ষাৎকারে শহরটি নিয়ে লড়াইয়ে তার ভাড়া করা এই সংখ্যক সেনা নিহত হয়েছেন বলে প্রিগোজিন জানিয়েছেন। ইয়েভগেনি প্রিগোজিন জানান, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ওয়াগনারের হয়ে লড়াই করার জন্য তিনি প্রায় ৫০ হাজার বন্দিকে নিয়োগ দিয়েছিলেন, তাদের প্রায় ২০ শতাংশ নিহত হয়েছে। রাশিয়ার রাজনৈতিক কৌশলবিদ কনসতান্তিন ডলগোভ সাক্ষাৎকারটি নিয়েছেন, খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। গত শনিবার ওয়াগনার ও রাশিয়ার সামরিক বাহিনী বাখমুতের…

আরো পড়ুন

লন্ডনে রেকর্ড দামে বিক্রি টিপু সুলতানের তলোয়ার

লন্ডনের বনহ্যামস নিলাম হাউজে এক কোটি ৪০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে ১৮ শতকে প্রখ্যাত ভারতীয় শাসক টিপু সুলতানের তলোয়ার। মঙ্গলবার টিপু সুলতানের বিখ্যাত তলোয়ারটি নিলামে তোলা হয় বলে জানায় সিএনএন। এটি ধারণার চেয়ে সাত গুণ বেশি দামে বিক্রি হয়। এক বিবৃতিতে বনহ্যামস কর্তৃপক্ষ জানান, তাদের নিলাম হাউজে এখন পর্যন্ত বিক্রি হওয়া ভারতীয় এবং ইসলামী ঐতিহ্যবাহী কোনো জিনিসের এটাই সর্বোচ্চ দাম। বনহ্যামস এর ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান গ্রুপের প্রধান নিমা সাঘরচি বলেন, ‘‘তলোয়ারটি একটি অসাধারণ ইতিহাস রয়েছে। এটির উৎসও আশ্চর্যজনক এবং অতুলনীয় কারুকার্যমণ্ডিত। ‘‘এটির নিলামে যে দারুণ প্রতিদ্বন্দ্বীতা হবে তাতে আশ্চর্যের কিছু…

আরো পড়ুন

বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তাদের। আর এ তথ্য গায়ক নিজেই নিশ্চিত করেছেন। বুধবার (২৪ মে) সন্ধ্যায় ৬টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন ইমরান। স্ত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে তোলা তিনটি ছবিও পোস্ট করেছেন গায়ক। এদিন ইমরান ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’ ‘পারিবারিকভাবেই আমাদের…

আরো পড়ুন

পাঁচ দিনে ৬৫০ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ রিজভীর

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গত পাঁচ দিনে ৬৫০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। রিজভী বলেন, গত ১৯ মে থেকে এখন পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৬৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গতকাল (মঙ্গলবার) রাজধানীতে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৩০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আর গত পাঁচ দিনে মোট মামলা হয়েছে ১৪৮টি এবং প্রায় ৫ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অবিলম্বে এসব…

আরো পড়ুন

রাবি ভর্তি পরীক্ষা, বিশেষ ফ্লাইট চালাবে বিমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার (২৪ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৯, ৩০ ও ৩১ মে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে যাত্রা করে রাজশাহীতে পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে এবং রাজশাহী থেকে বিকেল পৌনে পাঁচটায় যাত্রা শুরু করে ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। টিকিট ক্রয়ের বিষয়ে বিজ্ঞপ্তিতে…

আরো পড়ুন

চলন্ত ট্রেনের নিচে পড়েও প্রাণে বাঁচল স্কুলছাত্র

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে প্রাণে বেঁচে গিয়েছে এক শিক্ষার্থী। বুধবার (২৪ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া এক ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ব্যাগ কাঁধে একজন শিক্ষার্থী দুই রেললাইনের মাঝে আটকা পড়ে শুয়ে আছে। আর রেললাইনের ওপর দিয়ে যাচ্ছে মালবাহী মিটারগেজ ট্রেন। বাইরে থেকে লোকজন ওই শিক্ষার্থীকে নির্দেশনা দিচ্ছেন- একটুও না নড়তে। মাথা না উঁচু করতে। এভাবে মিনিট দেড়েক পর ট্রেন থামলে সেখান থেকে সে বেরিয়ে আসে। জানা যায়, ওই শিক্ষার্থী তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় ধাক্কা…

আরো পড়ুন