টালিউড পরিচালকের কিশোরী মেয়েকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিনেতা-গায়ক মহারাজ বসু। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুটিংয়ের ফাঁকেই এমন কুকীর্তি ঘটিয়েছেন তিনি, যা নিয়ে ইতোমধ্যে টালিপাড়ায় শোরগোল শুরু হয়েছে। অভিযুক্ত মহারাজ একাধিক শর্টফিল্ম, ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলে জানা গেছে। এমনকি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কাজে তার গাওয়া গানও ব্যবহার করা হয়েছে। অভিনয়ে সুযোগ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে যৌন হেনস্তা করার খবর নতুন নয় ইন্ডাস্ট্রিতে। এবার সেই তালিকাতেই নতুন ঘটনা। অভিনেতা-গায়কের যৌন লালসার শিকার পরিচালকের মেয়ে। পুলিশ সূত্রে খবর, এক শর্টফিল্মের কাজে বারাসতে গিয়েছিলেন ওই কিশোরী অভিনেত্রী ও তার চিত্রপরিচালক বাবা। তাদের অভিযোগ,…
আরো পড়ুনCategory: ফিচার
নির্বাচন নিয়ে যা বললেন চিত্রনায়ক ফেরদৌস
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ প্রায় ১৫ বছর পর নিজ গ্রামে গেছেন। বুধবার কুমিল্লার তিতাসের কাপাশকান্দি এলাকায় প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা। এদিন দুপুর ১২টায় কাপাশকান্দিতে পৌঁছান নায়ক ফেরদৌস। তখন তাকে গ্রামবাসী ও তার বাবার প্রতিষ্ঠিত কাপাশকান্দি মডেল একাডেমির শিক্ষার্থীরা ফুলেল অভ্যর্থনা জানায়। এ ছাড়া আশপাশের গ্রামের বাসিন্দারাও ভিড় জমান তাকে দেখার জন্য। এ অভিনেতা বর্তমানে তার বাবার প্রতিষ্ঠিত কাপাশকান্দি মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতির পদে রয়েছেন। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ তিন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে সেখানে যাওয়া তারকার। ফেরদৌস বলেন, আমার চাচাদের ইচ্ছা থাকার কারণে বিদ্যালয়টির সভাপতির…
আরো পড়ুনইসলামের পথে চলার জন্য অভিনয় ছেড়েছেন নায়িকা পপি
অনেক আগেই ধর্মের টানে শোবিজজগৎ ছেড়েছেন চলচ্চিত্র অভিনেত্রী পুষ্পিতা পপি। জীবনযাপনও বদলে ফেলেছেন। আর বর্তমানে ইসলাম ধর্ম অনুযায়ী নিজেকে পরিচালনা করছেন এ নায়িকা, যা তার সামাজিকমাধ্যমে ফেসবুক হ্যান্ডেলে চোখ রাখলেই স্পষ্ট। সম্প্রতি এ নায়িকা ফ্রান্স থেকে দেশের একটি সংবাদমাধ্যমকে জানান, ইসলামের পথে সঠিকভাবে চলার জন্য সিনেমা ছেড়েছেন। বাকি জীবন এভাবেই ইসলাম ধর্ম অনুযায়ী কাটাতে চান। আপাতত কিছু করছেন না বলেও জানান তিনি। সিনেমা জগত থেকে পুরোপুরি সরে গেছেন এ নায়িকা। পর্দায় আর কখনই দেখা যাবে না তাকে। বর্তমানে ফ্রান্সে স্বামী-সংসার নিয়ে সময় কাটাচ্ছেন। বলেন, মহান আল্লাহ ভবিষ্যতে যা করবেন, আমাকে…
আরো পড়ুনবিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান
তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তাদের। আর এ তথ্য গায়ক নিজেই নিশ্চিত করেছেন। বুধবার (২৪ মে) সন্ধ্যায় ৬টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন ইমরান। স্ত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে তোলা তিনটি ছবিও পোস্ট করেছেন গায়ক। এদিন ইমরান ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’ ‘পারিবারিকভাবেই আমাদের…
আরো পড়ুনএবার শাকিব খানকে নিয়ে যা বললেন গায়ক আসিফ
ঢালিউড সুপারস্টার শাকিব খানের আলোচনা যে থামছে না— কখনো অপু বিশ্বাসকে আবার কখনো বুবলীকে নিয়ে। তাদের অনেকেই অনেক কথা বলেছেন। এবার শাকিব খানকে নিয়ে কথা বললেন কণ্ঠশিল্পী আসিফ আকবার। বুধবার সকালে গায়ক তার সামাজিকমাধ্যম ফেসবুকে এসব কথা বলেন। আসিফ আকবার বলেন, দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিশমা দেখেই আসছি ২০ বছর ধরে। আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। প্লে-ব্যাক আর্টিস্ট হিসেবে তার লিপে বেশ কিছু গান গাওয়ার সুযোগ আমার হয়েছে। দুজনার দেখা-সাক্ষাৎ কম হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সমসময়ই ছিল। এখনো মাঝে মাঝে কথা হয়, তিনি উচ্ছ্বাস নিয়েই সবসময় কথা বলেন, আমার…
আরো পড়ুন‘ওহ ফাতিমার’ পর এবার দীপিকার প্রতি আগ্রহী ক্রিস গেইল
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে পারফর্ম করার ইচ্ছা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের তারকা ক্রিকটার ক্রিস গেইল। ক্রিস গেইল বর্তমানে তার ‘ওহ ফাতিমা’ গানের প্রচারে ব্যস্ত রয়েছেন। গানটি ভারতীয় ও জ্যামাইকান সঙ্গীতের মিশ্রণ। একটি অনুষ্ঠানে এই ক্রিকেটার বলেন, তিনি কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চান। ক্রিস গেইল বলেন, ভবিষ্যতে বলিউডে মিউজিক অ্যালবামে কাজ করার সুযোগ পেলে দীপিকা পাড়ুকোনের সঙ্গে পারফর্ম করতে চাই। দীপিকাকে একজন ভালো নারী উল্লেখ করে তার সঙ্গে দেখা করারও আগ্রহ প্রকাশ করেন জনপ্রিয় এ ক্রিকেটার। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ এর সময় লকডাউনের সময়…
আরো পড়ুন‘শাকিব সম্পর্কে মন্তব্য করার আগে ৫০ বার পানি খাওয়া দরকার’
কোনো বড়মাপের মানুষের বিষয়ে মন্তব্য করার আগে যদি ৫ বার পানি খাওয়া লাগে তবে শাকিব খানের বিষয়ে মন্তব্য করার আগে ৫০ বার পানি খেয়ে তার পর কথা বলা দরকার বলে মনে করেন অপু বিশ্বাস। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। অপু বিশ্বাস বলেন, শাকিব খান অনেক বড়মাপের একজন অভিনেতা। আসলে শাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, আসলে স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে, যেমন উত্তম কুমার, রাজ্জাক, ফারুক তাদের মতো একজন নায়ক। তাই তার বিষয়ে মন্তব্য করার আগে আমার মনে হয় তার ৫০ বার পানি খেয়ে তার পর…
আরো পড়ুনপরিচয় মিলল শিরিনকে চুমু দেওয়া সেই যুবকের
বর্তমানে ঢাকাই সিনেমার চিত্রনায়িকার চুমুকাণ্ডে উত্তাল নেটদুনিয়া। ভক্তের আবদার পূরণ করতে গিয়ে রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এই অভিনেত্রী। সম্প্রতি শিরিনকে চুমু দেওয়া সেই যুবকের পরিচয় পাওয়া গেছে। বুধবার (২৪ মে) নিজের ফেসবুকে ছেলেটির পরিচয় প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেছে শিরিন শিলা। ওই ভিডিওতে দেখা গেছে, ছেলেটির নাম মাসুদ রানা। অভিনেত্রীর গাড়ির ড্রাইভারসহ কয়েকজন ছেলেটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শিরিন শিলার কাছে। তখন ‘পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে’ ভয়ভীতি দেখালে, ছেলেটি অভিনেত্রীর পা ধরে মাফ চায়। এ সময় উপস্থিত দুই-একজন মারতে উদ্যোত হয় মাসুদ রানাকে। যদিও ভক্ত পরিচয় দিয়ে…
আরো পড়ুনমুক্তি পেয়ে যা বললেন গায়ক নোবেল
প্রতারণার মামলায় ‘সারেগামাপা’ খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ মে) নোবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন আসামির জামিন মঞ্জুর করেন। মুক্তি পেয়ে নোবেল হাজতখানা থেকে বের হয়ে আসেন। এরপর বিকেল ৫টা ৩৫ মিনিটে গণমাধ্যমে তিনি জানান, ‘উত্তরবঙ্গের প্রোগ্রাম নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল। আমি কথা দিলাম উত্তরবঙ্গে গিয়ে পরবর্তীতে প্রোগ্রাম করে দিয়ে আসব। আপনারা আবার নিউজ করবেন। যা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থনা করছি।’ এর আগে, শনিবার (২০ মে) জামিন নামঞ্জুর করে তার এক দিনের রিমান্ডের আদেশ…
আরো পড়ুন‘অন্তর্জাল’ দেখে হলিউড সিনেমা মনে হবে: মিম
ঈদুল আজহায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত অন্তর্জাল সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। এই সিনেমা নিয়ে আশাবাদী মিম। তিনি বলেন, আমার বিশ্বাস, দর্শকরা অন্তর্জাল গ্রহণ করবে এবং খুব ভালোভাবেই করবে। শিক্ষার্থীরা এই সিনেমা ব্যাপকভাবে দেখবেন, যারা থ্রিলার পছন্দ করেন তারা দেখবেন, সাইবার নিয়ে যাদের আগ্রহ আছে তারাও দেখবেন। এ ধরনের সিনেমা এ দেশে আগে হয়নি। ‘অন্তর্জাল’ দেখে দর্শকদের হলিউডের সিনেমা মনে হবে। এ সিনেমায় আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। গত বছর যে সময়ে ‘পরাণ’ মুক্তি পেয়েছিল, এবার সেই সময়ে ‘অন্তর্জাল’ মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায়…
আরো পড়ুন