প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানই পুনরায় নির্বাচিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট হিসাবে। রোববার অনুষ্ঠিত রান-অফ নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে। আনাদোলু বলছে, ৯৭ শতাংশ ব্যালট বাক্স গণনা সম্পন্ন হয়েছে। এই গণনায় প্রেসিডেন্ট এরদোগান ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ৯ বছর প্রেসিডেন্ট আর ১১ বছর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা এরদোগানের নেতৃত্বে ক্রমাগত কর্তৃত্ববাদী শাসনের পথে হাঁটা তুরস্কে স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে। তার পেশীবহুল পররাষ্ট্র নীতি…
আরো পড়ুনCategory: ফিচার
শাকিব আমার প্রতি খুবই যত্নশীল ছিল : বুবলী
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি শাকিব-বুবলী। দুজনেই প্রায় সময়ই বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। তবে এ কথা জানিয়ে রাখা ভালো, শাকিব-বুবলীর সম্পর্কটা এখন অমীমাংসিত। শাকিবের দাবি, বুবলীর সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। অন্যদিকে বুবলী জানিয়েছেন, এখনও বিচ্ছেদ হয়নি তাদের। এ নিয়ে দুজনের কথার যুদ্ধ কদিন পরপরই চলছে। এবার সম্পর্কের শুরুর দিককার কথা তুলে বুবলী জানালেন তার প্রতি খুব যত্নশীল ছিলেন শাকিব। ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাংক্ষাৎকারে বুবলী বলেন, ‘আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন শাকিব শুধুই আমার সহ-অভিনেতা ছিল। তারপর ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে…
আরো পড়ুনএবার সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ খবরে মুখ খুললেন মিথিলা
টালিপাড়ার খ্যাতনামা পরিচালকের সঙ্গে দুই মাস পর ঘর ছাড়বেন স্ত্রী! এমন শিরোনামে শুক্রবার ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর পর থেকে শুরু নানা গুঞ্জন অনুরাগীদের মধ্যে। তবে সে প্রতিবেদনে সেই পরিচালক ও তার স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেদনে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দম্পতিকে বোঝানো হয়েছে বলে অনুমান নেটিজেনদের। শুধু তাই নয়, সেই প্রতিবেদনের বরাত দিয়ে সৃজিত-মিথিলার নাম উল্লেখ করে খবরও প্রকাশ করেছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। বিষয়টি নিয়ে জানতে চাইলে…
আরো পড়ুন‘সুড়ঙ্গ’র জন্য নিশো তমার ছাড়!
নাটকের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা আফরান নিশো। প্রায় প্রতি সপ্তাহেই তার অভিনীত একাধিক নাটক টিভি ও ইউটিউব চ্যানেলে প্রচার হয়। কিন্তু এ ধারা ব্যহত হচ্ছে গত কয়েক মাস। একই অবস্থা চিত্রনায়িকা তমা মির্জারও। তিনি ওটিটির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু গত কয়েকমাস সেখানেও অনুপস্থিত। এর কারণ একটাই, ‘সুড়ঙ্গ’। এটি রায়হান রাফি পরিচালিত একটি সিনেমার নাম। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। এর অনেকগুলো কারণও রয়েছে। এটি হতে যাচ্ছে আফরান নিশোর প্রথম সিনেমা এবং রাফহান রাফির সঙ্গেও তার প্রথম কাজ। যেহেতু বড় পর্দায় প্রথম কাজ, তাই নিশো এ সিনেমার…
আরো পড়ুনমেসির সঙ্গে দেখা করতে আর্জেন্টিনায় যাবেন পরীমনি
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনায় বিশ্বসেরা লিওনেল মেসির সঙ্গে দেখা করতে চান। সেটি বাংলাদেশে নয়, হাজার হাজার মাইলের দূরত্ব পাড়ি দিয়ে আর্জেন্টিনা গিয়ে সরাসরি সাক্ষাৎ করতে চান এ নায়িকা। সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল— মেসি যদি বাংলাদেশের আসে, তা হলে তিনি দেখা করতে যাবেন কিনা? জবাবে পরীমনি বলেন, না আমি মেসির দেশে যাব। অনুষ্ঠানে বেশ কিছু প্রশ্নের উত্তরও দেন এ চিত্রনায়িকা। নিজের পছন্দ-অপছন্দ অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। কথা বলেন নিজের ছেলের ভবিষ্যৎ নিয়েও। সাক্ষাৎকারের একপর্যায়ে পরীমনি ফুটবল ও ক্রিকেটের মধ্যে কোনটিকে…
আরো পড়ুননববধূর সাজে যে বার্তা দিলেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, এমনকি বিভিন্ন সমসাময়িক ইস্যুতে কথা বলে থাকেন। সাবেক স্বামী শাকিব খান এবং একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়েও মাঝে মাঝে পোস্ট দিতে দেখা যায় এ অভিনেত্রী। এবার অপু বিশ্বাস নববধূ সাজে ছবি পোস্ট করে নতুন বার্তা দিলেন অনুরাগীদের। শুক্রবার বিকালে নববধূ সাজে বেশ কয়েকটি ছবি দিয়ে একটি ক্যাপশান দিয়েছেন যেখানে তিনি লিখেছেন, ‘ভালবাসা কোনো বাধা স্বীকৃতি দেয় না। এটি বাধা দিয়ে লাফায়, বেড়া দিয়ে, দেয়াল দিয়ে ঢুকায়, আশা পূর্ণ গন্তব্যে পৌঁছায়।’ এর আগে গত ২৩ মে ফেসবুকে…
আরো পড়ুনজায়েদা খাতুনের বিজয়ে যা বললেন গায়ক আসিফ
ক্যারিয়ারে শুরু থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবার। গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব তিনি। প্রায় সময়ই নানান ইস্যুতে ভক্তদের সঙ্গে নিজের মতামত শেয়ার করেন আসিফ। এবার গাজীপুরের মেয়র নির্বাচন নিয়ে কথা বলেন এ গায়ক। শুক্রবার (২৬ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের বিজয়ে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ। পাঠকদের জন্য গায়কের পোস্টটি হুবহু তুলে ধরা হলো- মজলুমের সব বিজয় সবসময় দিক-নির্দেশনার চিহ্ন রেখে যায়। মজলুম প্রতিবাদী না হলে নিজের চরিত্র হারিয়ে ফেলে। একজন মায়ের বিজয় হয়েছে,…
আরো পড়ুনপ্রকাশ্যে রণবীরের গালে একের পর এক চড় আনুশকার
তারকাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সম্ভব নয়; এমন ধারণাই ছিল সাধারণ মানুষের মধ্যে। তবে কালের বিবর্তনে ভেঙে গেছে সেই ধারণা। ছবির সেটে অভিনয় করতে গিয়ে ভালো বন্ধুত্বও হয়ে যায় তাদের মধ্যে। আনুশকা শর্মা ও রণবীর কাপুর এর ব্যতিক্রম নন। ২০১৬ সালে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন দুই তারকা। তার পর থেকেই বেশ ভালো বন্ধু তারা। অথচ সে বন্ধুকেই একের পর এক চড় মারছেন আনুশকা। কেন? সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, রণবীর কাপুরকে একের পর এক চড় মেরে যাচ্ছেন আনুশকা শর্মা। রণবীরও…
আরো পড়ুন৬০ বছর বয়সে বিয়ে করলেন বলিউড অভিনেতা আশিষ
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী ৬০ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের। কলকাতার এক নামি ফ্যাশন হাউসে চাকরি করেন পাত্রী রুপালি বড়ুয়া, তিনি আসামের মেয়ে। এদিন ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সারেন আশিষ ও রুপালি। এর আগে কলকাতার জামাই ছিলেন আশিষ। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিষ। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এ জুটি। বিয়ের পর্ব সেরে অভিনেতা বলেন, জীবনের এই পর্যায়ে ররুপালির…
আরো পড়ুনপ্রথমবারের মতো কানের লালগালিচায় হাঁটেন সানি লিওন
সানি লিওনের নাম শোনলেই পর্নো সিনেমার বিষয়টি এসে যায়। পর্নো সিনেমার দুনিয়া কাঁপানো সানিকে গ্রহণ করতে চাননি বলিউডের অনেক মানুষই। ১২ বছর নীল ছবিতে অভিনয় করার পর একের পর এক মূলধারার হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ৭৬তম কান ফিল্ম ভেস্টিভ্যালে প্রথমবারের মতো কানের লালগালিচায় হাঁটেন তিনি। এ বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল এন্ট্রি অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’। যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল ভাট এবং সানি লিওন। কেনেডির সমস্ত টিকিট মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেছে। এ সিনেমার শো হাউসফুল। কানে যাওয়ার পর ফোর্বস ইন্ডিয়াকে সাক্ষাতকার দিয়েছেন সানি। হিন্দুস্তান টাইমসের…
আরো পড়ুন