বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়ে গেল বৃষ্টিতে। এতে দুঃসংবাদ পেল আইরিশরা। আর সুখবর মিলল দক্ষিণ আফ্রিকার জন্য। শঙ্কা উড়িয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল প্রোটিয়ারা। তাদের দিয়ে নিশ্চিত হলো কোন আটটি দল সরাসরি খেলবে ক্রিকেটের ৫০ ওভারের সংস্করণের বিশ্ব আসরে। মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৯ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান তোলার পরই নামে বেরসিক বৃষ্টি। তা আর না থামায় আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এতে আইরিশদের সরাসরি বিশ্বকাপে খেলার…
আরো পড়ুনCategory: ক্রিকেট
চোটে নেই তাসকিন, বাদ নাসুম
ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলছে টাইগাররা। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে দলে ছিলেন তারকা পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে চলতি সিরিজে নেই দেশের গতিময় এই পেসার। মার্চে আয়ারল্যান্ডে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দলে ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। চলতি সিরিজে তাকে বাদ দিয়ে খেলানো হচ্ছে আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। পেস বোলার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার তাইজুল ইসলাম। তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন,…
আরো পড়ুনবাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে অনিশ্চয়তা!
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মত ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠার দিনে সেঞ্চুরিও করেছেন পাকিস্তান দলের ক্যাপ্টেন বাবর আজম। দুর্দন্ত এ পারফর্মেন্সের পর বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাবর আজমকে তার ক্যাপ্টেন্সির ভবিষ্যত নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে বাবর আজম বলেছেন, আমাকে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর কী হবে তা জানি না। কারণ, আমাকে এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড…
আরো পড়ুনযেভাবে দেখবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ
বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল মঙ্গলবার। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলাটি শুরু হবে। একই ভেন্যুতে ১২ ও ১৪ মে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেশের বাইরের সিরিজে সম্প্রচার স্বত্ব কেনেনি বাংলাদেশের কোনো চ্যানেল। যে কারণে সিরিজের খেলাগুলো দেখতে আইসিসি টিভি ফলো করতে হবে ভক্ত-সমর্থকদের। আইসিসি টিভির সাইটে সিরিজের সব ম্যাচ বিনামূল্যে দেখতে পাওয়ার কথা লেখা আছে। আইসিসি টিভিতে খেলা দেখতে চাইলে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে নাম ও জন্ম তারিখ দিয়ে একটি ফ্যান অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এতে কোনো ফি লাগবে না।
আরো পড়ুনযুক্তরাজ্যে সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের যাত্রা শুরু
বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে এই রোগের চিকিৎসা করতে লাখ লাখ কিংবা কোটি টাকাও খরচ হয়। সেসব চিন্তা থেকেই চলতি বছরের ২৪ মার্চ রাজধানীর পাঁচতারকা এক হোটেলে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের ঘোষণা দেন সাকিব আল হাসান। ক্যানসার আক্রান্ত রোগীদের সচেতনতা ও চিকিৎসা সহায়তায় এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু করল ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন।’ রোববার (৭ মে) বাংলাদেশ সময় রাত ১২টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে এক গালা ডিনারে যুক্তরাজ্যে ক্যানসার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন সাকিব। এ সময় সাকিব বলেন, দেশের জন্য আমরা সবাই…
আরো পড়ুনজোড়া লক্ষ্য আফ্রিদির
সময়টা বেশ ভালোই কাটছে পাকিস্তান দলের। জিতে চলেছে একের পর এক ম্যাচ। দারুণ ক্রিকেট উপহার দেওয়া দলটিকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন শাহিন শাহ আফ্রিদি। তারকা এই পেসারের বিশ্বাস, এ বছর বিশ্বকা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যেন উড়ছে পাকিস্তান। পাঁচ ম্যাচের প্রথম চারটিই জিতে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বরে উঠেছে বাবর আজমের দল।
আরো পড়ুন‘আফিফ একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন’
আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ছিলেন না আফিফ হোসেন। আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজেও নেই তিনি। অনেকের ধারণা, ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই এই মিডল-অর্ডার ব্যাটার। তবে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ জানিয়েছেন, আফিফ একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। কাল মিরপুর স্টেডিয়ামে খালেদ মাহমুদ বলেন, ‘আমি সবসময় আফিফকে বাংলাদেশ দলে দেখি। এখনো সে তরুণ। তার সামর্থ্য আছে। তার মতো খেলোয়াড় সহজে পাওয়া সম্ভব না। যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’ তিনি বলেন, ‘কিছুদিন আগে আফিফ-মিরাজের দারুণ জুটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে কঠিন ম্যাচ জিতেছি। ঢাকা লিগেও আফিফ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। শেষ…
আরো পড়ুনমুম্বাইকে হারিয়ে শীর্ষ দুইয়ে চেন্নাই
আইপিএল ১৬তম আসরের ৪৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় চেন্নাই সুপার কিংস। ব্যাটে বলের নৈপুণ্যে অনায়াসেই জয় পায় চেন্নাই। নিজেদের ১১ ম্যাচে ৬টিতে জিতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় পজিশনে উঠে গেলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। ১০ ম্যাচে ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। শনিবার চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানেই প্রথম সারির ৩ ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন, ইশান কিশান ও রোহিত শর্মার উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়ে যায় মুম্বাই। শেষ পর্যন্ত নেহাল ওয়াধেরার ৫১…
আরো পড়ুনইতিহাস গড়ে এক নম্বরে উঠে এলো পাকিস্তান
পাকিস্তানের ক্রিকেটে এমন দিন আর আসেনি। ওয়ানডে র্যাংকিংয়ে যে এর আগে কখনই এক নম্বর দল হতে পারেনি তারা। অবশেষে বাবর আজমের হাত ধরে ইতিহাস গড়লো পাকিস্তান। নিউজিল্যান্ডকে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো র্যাংকিংয়ের সিংহাসনে চড়ে বসেছে আনপ্রেডিক্টেবলরা। অস্ট্রেলিয়া-ভারতকে পেছনে ফেলে ওয়ানডের শীর্ষ দল এখন পাকিস্তান। কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তান ছিল পাঁচ নম্বরে। টানা তিন জয়ের পর এই ম্যাচে নামার আগে তাদের অবস্থান ছিল তিনে। রেটিং পয়েন্ট ছিল ১১২। সমান ১১৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া শতাংশ ব্যবধানে এগিয়ে থেকে এক এবং ভারত ছিল দুইয়ে। নিউজিল্যান্ডকে…
আরো পড়ুনএক ওভারে ৪৬ রানের বিশ্ব রেকর্ড
কুয়েতে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে এক ওভারেই ৪৬ রানের বিশ্ব রেকর্ড হয়েছে। কেসিসি ফ্রেন্ডি মোবাইল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এনসিএম ইনভেস্টম্যান্ট বনাম ট্যালি সিসির মধ্যকার ম্যাচে এমন ঘ্টনা ঘটে। এনসিএমের ব্যাটসম্যান ভাসু ট্যালি সিসির বোলার হারমানের বিরুদ্ধে এক ওভারে ৪৬ রানের রেকর্ড গড়েন। সেই ওভারের প্রথম বলটি নো করেন হারমান, সেই বলে ছক্কা হাঁকান ভাসু। তারপর বাই থেকে আসে ৪ রান। পরের পাঁচ বলে টানা ছক্কা, যার মধ্যে একটি নো-বল আছে। ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকান ভাসু। সেই ওভারে মোট রান ওঠে ৪৬। ২০০৬ সালে ওয়ানডে ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে ৩৬…
আরো পড়ুন