চলছে খেলা, জমছে মেলা—ট্রান্সকম প্রিমিয়ার লিগ

ট্রান্সকম প্রিমিয়ার লিগে দুর্জয় প্রথম আলোর বিপক্ষে মাঠে খেলছে এসকেএফ লায়ন্স দল। বাদ্যি-বাজনায় উৎসাহ জোগাচ্ছে সমর্থক দল। ছবি: জাহিদুল করিম

আরো পড়ুন

সেঞ্চুরিতে ব্রাদার্সকে জেতালেন জুনায়েদ

একসময় জাতীয় দলে তামিম ইকবালের ওপেনিং-সঙ্গী ছিলেন। দেশের হয়ে খেলেছেন ২০১১ সালের বিশ্বকাপে। একাধিক টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেশের জার্সি গায়ে দিয়েছেন। সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবেই নিজেকে গড়ছিলেন জুনায়েদ সিদ্দিক, কিন্তু সেই সম্ভাবনার ফুল পাপড়ি মেলতে পারেনি। দেশের হয়ে ১৯ টেস্ট, ৫৪ ওয়ানডে আর ৭টি-টোয়েন্টি খেলে প্রায় হারিয়েই যেতে বসেছিলেন। তবে সম্প্রতি নিজের অতীত ফর্মের ঝলক কিছুটা হলেও দেখাতে শুরু করেছেন। আজ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে করেছেন দারুণ এক সেঞ্চুরি।

আরো পড়ুন

১৪ ম্যাচে ১৩টিতেই হার বাংলাদেশের!

  বাংলাদেশের ইনিংসের পর শুধু একটি কৌতূহল ছিল, ভারত কয় বল বাকি রেখে জিতবে! শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে জিতল ভারত। সেটাও ৪ উইকেট হারিয়ে। বেশ সম্মানজনক ব্যবধান বটে! আজকের ম্যাচে বাংলাদেশের ‘প্রাপ্তি’ এটুকুই। যে পরিকল্পনাহীন ক্রিকেট বাংলাদেশ খেলেছে, তাতে এ ব্যবধানও বেশ ভালো মনে হচ্ছে। এখন বাংলাদেশ যেন সম্মানজনক পরাজয়েও খুশি! টি-টোয়েন্টিতে বাংলাদেশের এমন পারফরম্যান্স অবশ্য নতুন কিছু নয়। গত ১৪ টি-টোয়েন্টিতে এটা ১৩তম হার বাংলাদেশের। সাকিব আল হাসান না থাকলে অর্ধশক্তির ভারতও কঠিন প্রতিপক্ষ। পড়া না-পারা ছাত্রের জন্য জলবৎ তরলং প্রশ্নপত্রও কঠিন ঠেকতে পারে। বাংলাদেশের সমর্থকদের আফসোসটা…

আরো পড়ুন