রাশিয়ার কাছ থেকে তুরস্কের কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ইউক্রেনকে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক। রাশিয়ার কাছ থেকে কেনা এ অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না আঙ্কারা। খবর ডেইলি সাবাহর। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভদুত কাভুসোগ্লু রোববার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কখা বলেন। তবে যুক্তরাষ্ট্র কবে এ প্রস্তাব দিয়েছে তা উল্লেখ করেনি তুরস্ক। যুক্তরাষ্ট্রকে তুরস্ক সাফ জানিয়ে দিয়ে, এস-৪০০ কেনা হয়েছে তুরস্কের নিরাপত্তার জন্য অন্য কোনো দেশকে সহায়তার জন্য নয়। রাশিয়া থেকে এস-৪০০ কেনায় তুরস্ককে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ দেয়নি যুক্তরাষ্ট্র।
আরো পড়ুনCategory: আন্তর্জাতিক
ভারতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩
ভারতীয় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দেশটির বিমান বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, মিগ-২১ বিমানটিতে থাকা পাইলট সামান্য আহত হলেও প্যারাশ্যুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। পুলিশ জানিয়েছে, বিমানটি একটি বাড়িতে বিধ্বস্ত হওয়ার পর দুই নারীসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও বিমান উড্ডয়নের পর পাইলট কন্ট্রোল রুমে যোগাযোগ করে জানিয়েছেন যে, সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।…
আরো পড়ুনবিলওয়ালের ভারত সফর, প্রশ্ন ইমরানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান বলেছেন- ‘পাকিস্তান বিশ্বের দরবারে আজ লজ্জিত। বিলওয়াল আপনি পুরো পৃথিবী সফর করুন, সমস্যা নেই। তার আগে আমাদের জানান, দেশের টাকা খরচ করে সেখানে (ভারত) গিয়ে লাভ হয়েছে নাকি ক্ষতি? দেশের টাকা এভাবে খরচ করার আগে কাউকে জিজ্ঞাসা করেছেন?’ খবর ডনের। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির ভারত সফরের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দেশের সংকটকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের যুক্তরাজ্যের রাজার অভিষেকে যোগদান নিয়েও সমালোচনা করেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শনিবারের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ইমরান খান এসব কথা বলেন। মিছিল চলাকালে…
আরো পড়ুনলন্ডনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ, গ্রেফতার কয়েকডজন
রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের মধ্যে লন্ডনে চলছে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ। শনিবার সকালে ব্রিটেনে প্রজাতন্ত্রের পক্ষে বিক্ষোভ থেকে কয়েকডজন ব্যক্তিকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের। রাজতন্ত্রবিরোধী এসব ব্যক্তিরা ‘নট মাই কিং’ প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন, সেগুলোও জব্দ করে নিয়ে যায় পুলিশ। দ্য গার্ডিয়ান বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে ‘রিপাবলিক’ ক্যাম্পেইনের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথও রয়েছেন। ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভের মূল জায়গায় অন্য বিক্ষোভকারীদের জন্য পানীয় ও প্ল্যাকার্ড সংগ্রহ করার সময় তাকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, তারা রাজতন্ত্রবিরোধী বিক্ষোভের প্রতি সহানুভূতিশীল হবে, যদি না বিক্ষোভকারীরা বিদ্যমান আইন…
আরো পড়ুনরানির মর্যাদা পেলেন ক্যামিলা
কুইন কনসোর্ট থেকে এবার রানির মর্যাদা পেরেন ক্যামিলা। রাজার সঙ্গে ক্যামিলার মাথায় উঠেছে মুকুট। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মুকুট উঠলো ক্যামিলার শিরেও; হর্ষধ্বনি উঠল ‘রানি দীর্ঘজীবী হন’। রাজকীয় আনুষ্ঠানিকতায় শনিবার চার্লসের অভিষেকের পর এখন আর কুইন কনসোর্ট নন, ব্রিটেনের রানি হিসেবে পরিগণিত হবেন ক্যামিলা। শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে একটি ঐতিহাসিক জমকালো অনুষ্ঠানে তাকে ব্রিটেনের রানির মুকুট পরানো হয়। তার আগে রাজপরিবারের আনুষ্ঠানিক নিমন্ত্রণপত্র, চার্চ অব ইংল্যান্ডের প্রার্থনায় ও রয়্যাল কালেকশনের স্মরণিকায় ক্যামিলাকে কুইন বা কুইন ক্যামিলা হিসেবে তুলে ধরা হয়। অভিষেকের আগমুহূর্তে বাকিংহাম প্যালেস টুইটে রাজপরিবারের অফিসিয়াল অ্যাকাউন্টে প্রথমবারের মতো ‘কুইন…
আরো পড়ুনশপথ নিলেন রাজা তৃতীয় চার্লস
লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় এই আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র গসপেলের উপর হাত রেখে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। এ সময় নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি বলেন, রাজা হিসেবে নিজের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এ সময় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রায় দুই হাজার ২০০ অতিথি অংশ নেন। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ…
আরো পড়ুনঅপরাধীর সঙ্গে গভীর প্রেম নারী পুলিশ কর্মকর্তার!
অপরাধীকে যার পাকড়াও করার কথা, সে-ই অপরাধীর সঙ্গেই কিনা প্রেম এক নারী পুলিশ কর্মকর্তার! এই ভালোবাসার জন্যই তদন্তকারীর হাত থেকে প্রেমিককে বাঁচালেন তিনি। তরুণী পুলিশ কর্মকর্তার এহেন কাণ্ডে হতবাক হয়ে গেছেন তার সহকর্মীরা। যার জেরে তদন্তকারীদের আতশকাচের তলায় চলে এসেছেন ওই তরুণী পুলিশ কর্মকর্তার। পুলিশের সঙ্গে অপরাধীর এ প্রেমের সম্পর্ক নিয়ে সরগরম নিউইয়র্ক। খবর নিউইয়র্ক পোস্টের। আমেরিকায় ব্রঙ্কস পুলিশ কর্মকর্তা আলিসা বজরকতারেভিচের (৩৩) সঙ্গে এক মাদক কারবারির প্রেম খবরের শিরোনামে উঠে এসেছে। আলিসার প্রেমিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। তার গাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযোগ, সেই সময় তদন্তকারীদের হাত থেকে প্রেমিককে…
আরো পড়ুননির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিলেন এরদোগান
আর মাত্র ৯ দিন বাকি তুরস্কের নির্বাচন। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ছুটে বেড়েচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জনগণকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার প্রচারাভিযানে গিয়েছিলেন তুরস্কের গিরেসুন প্রদেশের হ্যাজেলনাট হাবে। সেখানে উৎসাহিত জনতার উদ্দেশে ভাষণ দেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারানোর ঘোষণা দেন। এরদোগান বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে প্রশাসনের জীবনযাত্রার উচ্চ ব্যয়ের হার কমাবেন। তিনি বলেন, তুরস্ক উল্লেখযোগ্য হারে মুদ্রা হ্রাসের মধ্যে চলছে। এপ্রিলে মুদ্রাস্ফীতি ৪৩ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। আগামীতেও এই হ্রাস অব্যাহত থাকবে। ক্ষমতায় গেলে আমরা বাজারে উচ্চ খরচ কাটিয়ে উঠব এবং এসব জায়গায় ক্ষতি পূরণ দেব।…
আরো পড়ুনসার্বিয়ায় আবারও বন্দুক হামলা, নিহত ৮
কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বার বন্দুক হামলার ঘটনা ঘটল বলকান অঞ্চলের দেশ সার্বিয়ায়। রাজধানী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণের একটি গ্রামে নিহত হয়েছেন অন্তত ৮ জন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় সার্বিয়ার দুবোনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর এএফপির। বন্দুকধারী একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালায় বলে জানা গেছে। অসমর্থিত সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী এখনো পলাতক রয়েছেন। সার্বিয়ান মিডিয়া জানিয়েছে, শুক্রবার সকালে বিশেষ পুলিশ বাহিনী ম্লাদেনোভাক এবং দুবোনা গ্রামে পৌঁছেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মকর্তারা চেকপয়েন্টে গাড়ি থামিয়ে বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছে।…
আরো পড়ুনপাকিস্তানে গুলিতে ৭ শিক্ষকসহ নিহত ৮
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররামে পৃথক গুলির ঘটনায় সাত শিক্ষকসহ আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার জেলার আপার কুররাম এলাকায় এ ঘটনা ঘটে। জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কায়সার আব্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডনের। জেলা পুলিশ অফিসার মুহাম্মদ ইমরান জানান, শালোজান রোডে প্রথমে গুলির ঘটনা ঘটে এবং এর কিছুক্ষণ পর তেরি মেঙ্গল স্কুলে গুলির ঘটনা ঘটে। আব্বাস জানান, শালোজান রোডে গুলিতে একজন নিহত হন। এর কিছুক্ষণ পর স্কুলে গুলিবর্ষণের ঘটনায় সাতজন শিক্ষক নিহত হন। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। এর বেশিরভাগ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে।
আরো পড়ুন