বিয়ে করলেন সালমান মুক্তাদির

বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার দুপুরে এ তথ্য দিয়েছেন তিনি নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি এই কনটেন্ট ক্রিয়েটর। বরের পোশাকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সালমান। লিখেছেন, ‘সালমান মুক্তাদির-এর সমাপ্তি -৩০.০৪. ২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ ছবিগুলোর মন্তব্যের ঘরে নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দু’জনের সুন্দর ভবিষ্যত কামনা করছেন তারা। তবে কেউ কেউ এটা বিশ্বাস করতে পারছেন না। এর পেছনে অবশ্য কারণও আছে। ভিডিওতে সাধারণত অনুরাগীদের বোকা বানানোর জন্য প্রাঙ্ক বা মজা করে থাকেন সালমান। এই…

আরো পড়ুন

যে শর্তে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে চলতি বছরের ২৫ জানুয়ারি। এর পর ছবিটি অতীতের সকল রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে। বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা ছবির তকমা পায় পাঠান। ভারত জয় করার পর এবার বাংলাদেশ মাতাতে যাচ্ছে ছবিটি। ভারতীয় সংবাদমাধ্যগুলো জানিয়েছে, বাংলাদেশে পাঠান সিনেমা আনার দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় পরিচালক অনন্য মামুন। তিনি দাবি করেছেন, গোটা পৃথিবীজুড়ে যত মানুষ ছবিটির ট্রেলার দেখেছেন, তার মধ্যে ৩৫ শতাংশই নাকি বাংলাদেশের। ফলে ভারতের মতোই বাংলাদেশেও পাঠান ঝড় তুলতে পারে বলে মনে করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ৫ মে…

আরো পড়ুন

হঠাৎ মঞ্চে উঠে এ আর রহমানের শো বন্ধ করল পুলিশ

ভারতীয় সংগীত তারকা এ আর রহমানের কনসার্ট ছিল পুণেতে। রাত ১০টায় স্টেজে ওঠেন তিনি। সবে ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানটি ধরেছেন। এমন সময় হঠাৎ গান বন্ধ করে দেওয়া হয় অস্কারজয়ী এই সুরকারের। রোববার এই ঘটনা ঘটেছে পুণেকে এ আর রহমানের এ কনসার্টে। কিছু বুঝে ওঠার আগেই মঞ্চে উপস্থিত শিল্পীদের বাদ্যযন্ত্র বন্ধের নির্দেশ দেন পুণের এক পুলিশ কর্মকর্তা। মাঝপথে থামিয়ে দেওয়ায় তড়িঘড়ি করে মঞ্চ ছাড়েন এ আর রহমান। ততক্ষণে চিৎকার শুরু করেন বহু দর্শক। সূত্রের খবর, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও চলতে থাকে অনুষ্ঠান। সে কারণেই নাকি কনসার্টে পুলিশি হস্তক্ষেপ। এ আর রহমানের…

আরো পড়ুন

শাহরুখ ও তার ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

বড় ছেলে আরিয়ানকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন বলিউড কিং শাখরুখ খান। তবে পোশাকের নতুন ব্যবসা আরিয়ান শুরু করলে সেটাকে সমর্থন দেন শাহরুখ। শুধু সমর্থনের মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকেননি, সেটির প্রচারে নেমে পড়েন তিনি। তবে সেই ব্র্যান্ডের ওয়েবসাইটের যাত্রা শুরু হতে না হতেই তীব্র সমালোচনায় পড়েছে। পোশাকের অনেক বেশি দাম হওয়ায় শাখরুখ ও ছেলে আরিয়ানের ব্যাপক সমালোচনা করছে অনুরাগীরা। আরিয়ান খানের বিলাসবহুল পোশাকের ব্র্যান্ড ‘ডি অ্যাভল এক্স’। রোববার এ ব্যান্ডের পথচলা শুরু হয়। এরপর থেকেই সমালোচনা শুরু হয় শাহরুখের ছেলের পোশাক ব্র্যান্ডের। তবে এ পোশাক ব্র্যান্ড নিয়ে অনুরাগীদের ব্যাপক আগ্রহ ছিল।…

আরো পড়ুন

মদ পানের কথা স্বীকার করে নোবেল বলেন…

কুড়িগ্রামে গান গাইতে গিয়ে মঞ্চে অসংলগ্ন আচরণের ঘটনায় মুখ খুললেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। মঞ্চে ওঠার আগে সামান্য মদ পান করেছিলেন বলে জানিয়েছেন তিনি। স্থানীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মদ পানের কথা স্বীকার করে নোবেল বলেন, ‘আয়োজকদের পক্ষ থেকে মদ সরবরাহ করা হয়েছিল। স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারে কাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।’ তবে মদ সরবরাহের কথা অস্বীকার করে আয়োজক কমিটির সদস্য সচিব ও ফুলবাড়ি জছিমিয়া মডেল…

আরো পড়ুন

মিশরের রাজ পরিবারে বিয়ের প্রস্তাব পান ভারতীয় অভিনেত্রী

‘মানুষ অমানুষ’ ছবিতে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ে   অভিষেক হয় উত্তম কুমারের নাতবউ দেবলীনার। দীর্ঘদিন ধরে প্রেম করার পর ২০২০ সালে অভিনেতা গৌরবের সঙ্গে তার বিয়ে হয়।  অথচ বিয়ের আগে নাকি মিশর থেকে প্রস্তাব এসেছিল দেবলীনার জন্য। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এমনটি জানিয়েছেন অভিনেত্রী। মিশরের পিরামিডের সামনে নেচে গেয়ে অস্থির অভিনেত্রী, তারপরেই কি এসেছিল বিয়ের প্রস্তাব? সেসব না বললেও অভিনেত্রী জানিয়েছেন মিশরের এক অভিজাত পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব এসেছিল। তারা বিয়ের মোহরানা হিসেবে ১০০টি উট দিতে চেয়েছিল। কিন্তু গৌরবের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে মিশরের সেই রাজ পরিবারের…

আরো পড়ুন

অন্তঃসত্ত্বা অবস্থায় ‘মা’ ছবিতে অভিনয় নিয়ে যা বললেন পরীমনি

নন্দিত নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার নির্মিত ‘মা’ সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি।  এই সিনেমার শুটিংয়ের সময় তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। ফলে একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে অন্তহীন আবেগ নিয়ে কাজটি করেছেন এই নায়িকা। শুটিংয়ের কিছু অভিজ্ঞতার কথা ভিডিও বার্তার মাধ্যমে শেয়ার করেছেন পরীমণি ও অরণ্য আনোয়ার।  পরীমণি ‘মা’ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে প্রচলিত ট্যাবু ভেঙেছেন।  পরী বলেন, আমি ‘মা’ সিনেমাটি করব, এটা যখন খবরে আসে, তখন প্রথম যে শিরোনাম আমার চোখে পড়ে, সেটা ছিল- ট্যাবু ভাঙলেন পরীমণি। ক্যারিয়ারের এই সময়ে, এমন বয়সে মা চরিত্রে অভিনয় করার বিষয়টি সেখানে তুলে ধরা হয়।…

আরো পড়ুন

শাকিব খানের বিরুদ্ধে এবার শত কোটি টাকার মামলা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। প্রযোজক রহমত উল্লাহ ও তার আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁঞা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৩ এপ্রিল এই প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৯/৫০০/৫০১ ধারায় ঢাকার সিএমএম কোর্টে মো. রশিদুল আলমের আদালতে আরও একটি মানহানি মামলা করেছিলেন। মামলা নম্বর- সিআর-২৪৯/২৩ (রমনা)। মামলাটি তদন্ত করার জন্য পুলিশের বিশেষ শাখা পিবিআইকে নির্দেশ দিয়েছেন…

আরো পড়ুন

অবশেষে পূজা হেগডের বলিউড জয়

দক্ষিণে সফল হলেও বলিউড সিনেমায় তেমন অবস্থান তৈরি করতে পারেননি অভিনেত্রী পূজা হেগডে। এর আগে মুক্তি পাওয়া তার বলিউড সিনেমাগুলো আলোচনার পাশাপাশি বক্স অফিসেও প্রভাব ফেলতে পারেনি। তবে সেই খরা এবার কেটে গেল বলিউড ভাইজান সালমান খানের হাত ধরে। কথিত আছে খানদের সঙ্গে কাজের সুযোগ মানেই ক্যারিয়ারে বাজিমাত। পূজার বেলায়ও সে কথাই সত্য হলো। ফারহাদ সামজি পরিচালিত ‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমার হাত ধরে ৪ বছর পর বড়পর্দায় ফিরেছেন সালমান। ঈদে মুক্তি পাওয়া এ সিনেমাতেই পূজা-সালমানের রসায়ন দেখতে পাচ্ছেন দর্শকরা। যা এরইমধ্যে দর্শকমহলে সাড়া ফেলার সঙ্গে সঙ্গে বক্স…

আরো পড়ুন

পদ্মা সেতুতে ছবি তুলে তোপের মুখে বুবলী

পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলেছেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। শনিবার দুপুর ২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের চারটি ছবি পোস্ট করেছেন বুবলী। এতে দেখা যায়, কালো পোশাকে পদ্মা সেতুর রেলিং ধরে পোজ দিয়েছেন তিনি। পাশেই দাঁড় করানো রয়েছে তার কালো একটি প্রাইভেটকার। ছবিগুলোর ক্যাপশনে কিছু না লিখলেও শুধু ভালোবাসার ইমো দিয়েছেন নায়িকা। ছয় ঘণ্টার ব্যবধানে ৮৩ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে ছবিগুলোতে। মন্তব্য পড়েছে সাড়ে প্রায় ছয় হাজার। ছবিগুলো যে নেটিজেনদের পছন্দ হয়েছে, মন্তব্যে তাদের অনেকেই তা প্রকাশ করেছেন। তবে সেই সঙ্গে সরকারি নির্দেশনা অমান্য করে সেতুতে…

আরো পড়ুন