লক্ষ্ণৌকে বিদায় করে টিকে রইল মুম্বাই

আইপিএলে বুধবার রাতে লক্ষ্ণৌর বিরুদ্ধে ম্যাচ জিতে ফাইনালের আশা টিকিয়ে রাখল মুম্বাই। ‘মাধওয়াল-ম্যাজিকে’ ম্যাচ জিতে সেরা চারে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।তবে আরও বড় ‘ম্যাজিক’ জমা রেখেছিলেন আকাশ মাধওয়াল। যে ম্যাজিকে বুধবার প্রথম এলিমিনেটরে ‘নাই’ করে দিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। চমকে দিয়েছেন আইপিএল-দর্শকদের। ঠিক আগের ম্যাচটিতেই হায়দরাবাদের বিপক্ষে নিয়েছিলেন ৪ উইকেট।বুধআর ৩.৩ ওভার বল করে মাত্র ৫ রান খরচে ৫ উইকেট তুলে নিয়েছেন মাধওয়াল। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা বোলারদের মধ্যে এটিই আইপিএলের সেরা বোলিং। ২৯ বছর বয়সী মাধওয়ালের রেকর্ড গড়া বোলিংয়ে লক্ষ্ণৌকে ৮১ রানে হারিয়ে আইপিএল-ফাইনালের দৌড়ে টিকে রইল মুম্বাই…

আরো পড়ুন

বাইক চালিয়ে ভক্তদের তোপের মুখে বাবর আজম

জাতীয় দলে অভিষেকের পর থেকে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চলতি বছরেই রয়েছে বড় দুটি ইভেন্ট। এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এই দুই বড় ইভেন্টে পাকিস্তানের ভরসার নাম বাবর আজম। তবে সম্প্রতি দ্রুত গতিতে বাইক চালিয়ে সমালোচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক। সম্প্রতি বাইক চালানোর একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন বাবর আজম। সেখানে দেখা যায় লাহোরের রাস্তায় দ্রুত গতিতে বাইক চালাচ্ছেন বাবর। নিয়ম মেনে মাথায় হেলমেট পরে থাকলেও দ্রুত গতিতে বাইক চালানোয় দুশ্চিন্তা পড়েছেন ভক্তরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগমুহূর্তে ঝুঁকি নিয়ে এভাবে বাইক চালানো মেনে নিতে…

আরো পড়ুন

বিধ্বস্ত হওয়ায় অজুহাত দিচ্ছে ব্রড: স্টার্ক

করোনার মধ্যে হওয়ায় সবশেষ অ্যাশেজ সিরিজকে গোনার বাইরে রাখেন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেসারের এমন কথার পাল্টা জবাব দিয়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসারের প্রশ্ন— বিধ্বস্ত হওয়ার কারণে অজুহাত দিচ্ছেন না তো ব্রড। সবশেষ অ্যাশেজে ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে রীতিমতো উড়ে যায় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজটি তারা হেরে যায় ৪-০ ব্যবধানে। কেবল সিডনি টেস্ট ড্র করতে পারে তারা শেষ জুটির নাটকীয়তায়। বৃষ্টিতে অনেকটা সময় খেলা নষ্ট না হলে হয়তো হোয়াইটওয়াশের স্বাদ পেতেন ইংলিশরা। ভরাডুবির ওই সিরিজ ‘সত্যিকারের অ্যাশেজ’ হিসেবে গণ্য করতে নারাজ ব্রড। ডেইলি মেইলে গত মাসে…

আরো পড়ুন

আইপিএলে কোহলির পর যে রেকর্ড শুধুই গিলের

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ১৫ রানে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তবে গুজরাটের দল হারলেও ওপেনার শুভমান গিল আইপিএলে একটি মাইলফলক স্পর্শ করেছেন। যে মাইলফলক এতদিন ভারতীয়দের মধ্যে শুধুই ছিল বিরাট কোহলির দখলে। আইপিএলের এক আসরে ৭০০ বা তার বেশি রান করা প্রথম ও একমাত্র ভারতীয় ক্রিকেটার ছিলেন কোহলি। ২০১৬ সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৯৭৩ রান করেছিলেন তিনি। মঙ্গলবার মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে ৪২ রান করেছেন গিল। এতে দ্বিতীয় ভারতীয় হিসেবে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করলেন শুভমান।…

আরো পড়ুন

‘মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই সুযোগ দেওয়া উচিত’

পরিসংখ্যান এবং তথ্যের ভিত্তিতে নয়, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের দলে সুযোগ দেওয়া উচিত। এমনটি মনে করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক।  পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, আমার যা ক্রিকেট জ্ঞান আছে তাতে বুঝি, পরিসংখ্যানভিত্তিক দল নির্বাচন আদৌ সম্ভব নয় এবং পৃথিবীর কোথাও এমনটি নেই। মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা উচিত। তাহলে এটি একটি ভালো পদক্ষেপ হবে। জাতীয় দল নির্বাচনের জন্য নতুন প্যানেল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি সম্প্রতি বলেছেন, নতুন কমিটির প্রধান নির্বাচক হলেন হারুন রশিদ। দলের পরিচালক থাকবেন মিকি…

আরো পড়ুন

যে এক শর্তে পাকিস্তানের হাইব্রিড মডেলে রাজি ভারত

অবশেষে আসন্ন এশিয়া কাপ আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাইব্রিড মডেলে সমর্থন দিতে রাজি হয়েছে ভারত। তবে এ ক্ষেত্রে এক শর্ত জুড়ে দিয়েছে তারা। এ জন্য দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে হবে পাকিস্তানকে। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ইতোমধ্যে পিসিবির হাইব্রিড মডেলে সম্মতি জানিয়েছে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল। ফলে তাতে সহমত না জানানোর খুব কম বিকল্প আছে ভারতের। পরিপ্রেক্ষিতে মডেলটি নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে তারা। মূলত বিপাকে পড়ে এ পথ বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শুধু তাই নয়, প্রয়োজনে এ…

আরো পড়ুন

শ্রীলংকা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব

শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন সাকিব আল হাসান। লংকান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে সরাসরি চুক্তি করেছে গল গ্ল্যাডিয়েটর্স। এলপিএলের দল জাফনার সঙ্গে চুক্তি করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার। সেই দলে আছেন লংকান তারকা থিসারা পেরেরা ও মহিশ তিকসানা। কলম্বো দলে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, মাতিশা পাতিরানা ও চামিকা করুনারত্নে। ডাম্বুলা দলে আছেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ম্যাথু ওয়েড, কুশল মেন্ডিস ও আভিশকা ফার্নান্দো। ক্যান্ডি দলে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা লেগ স্পিনার তাবরাইজ শামসি, শ্রীলংকান সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস আর ওয়ানিনন্দু হাসারাঙ্গা। আগামী ১১ জুন লংকান…

আরো পড়ুন

শোয়েব-সাকলাইনের ডাল-রুটি ও ২৫০ রুপির গল্প

পাকিস্তানের সাবেক প্রধান কোচ সাকলাইন মুশতাক জানিয়েছেন যে, সাবেক পেসার শোয়েব আখতারের কাছে এখনও কিছু টাকা পাওনা রয়েছে তার। শোয়েব নিজের পোশাক কেনার জন্য তার কাছ থেকে এই টাকা নিয়েছিলেন। জিও নিউজ জানিয়েছে, সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে বক্তৃতাকালে শোয়েবের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে কথা বলেন সাকলাইন। তিনি বলেন, প্রাক্তন স্পিডস্টারের ডাকনাম ছিল ‘শোয়েবি’ এবং ‘অভিনেতা শোয়েব’। সাকলাইন যখন এসব কথা বলছিলেন তখন হোস্ট শোয়েব আখতারের ছবি দেখিয়েছেন। সাকলাইন বলেন, ‘শোয়েব ছোটবেলা থেকে, এমনকি ক্রিকেট খেলার আগে থেকেই আমার বন্ধু। আমরা একে অপরের বাড়িতে যেতাম এবং একসঙ্গে ডাল-রুটি খেতাম।’ প্রতিবেদনে বলা…

আরো পড়ুন

৪২-এ ফিরবেন ক্রিস গেইল!

তার বয়স এখন ৪২। এটা যদি ক্রিকেট খেলার বয়স হয়, তাহলে বলুন তো এই বয়সেও খেলার স্বপ্ন দেখেন কোন ক্রিকেটার। তিনি হলেন ক্রিস গেইল। সেই ২০০৯ থেকে আইপিএল খেলে আসা গেইলকে এ বছর নিলামে কেনেনি কোনো দল।  এই প্রথম আইপিএলে অনুপস্থিত ক্যারিবীয় ব্যাটিং গ্রেট আগামী বছর ভারতের এই টি ২০ টুর্নামেন্টে অবসর ভেঙে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। তার কথায় আভাস পাওয়া গেছে যে, গেইল আইপিএলে ফিরে আবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন। গত পরশু আইপিএলের প্লে-অফে খেলতে ব্যর্থ হয় বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সের কাছে ছয় উইকেটে হেরে যাওয়া বেঙ্গালুরুর কোহলির সেঞ্চুরি…

আরো পড়ুন

আইসিসি বর্ষসেরার পুরস্কার হাতে পেলেন মিরাজ

২০২২ সালে বছরজুড়ে ওয়ানডে ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে নৈপুণ্য দেখানোর ফলও পেয়েছেন তিনি। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান টাইগার অলরাউন্ডার। এমন কীর্তির সম্মাননা হিসেবে এবার নিজের ওয়ানডে ক্যাপটি বুঝে পেয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। সোমবার (২২ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে এ তথ্য নিজেই জানিয়েছেন মিরাজ। ক্যাপশনে তিনি লেখেন, ‘২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ’। গত বছর বল হাতে ১৫ ওয়ানডেতে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে ৪ উইকেট।…

আরো পড়ুন