ইসরাইল সরকারের প্রভাবশালী মন্ত্রী ও অতি ডানপন্থি রাজনীতিক ইতামার বেন-গভিরের আল-আকসা মসজিদ সফরের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে। ওই দিনই আল-আকসা মসজিদ প্রাঙ্গণ সফর করেন বিতর্কিত এই ব্যক্তি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই ধরনের কর্মকাণ্ড সমস্ত আন্তর্জাতিক নিয়ম এবং চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সেই সঙ্গে এ ধরনের ঘটনা বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিতে উস্কানি দেয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই লঙ্ঘন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সম্পূর্ণভাবে ইসরাইলি দখলদার বাহিনীকে দায়ী করে। খবরে বলা…
আরো পড়ুনCategory: আন্তর্জাতিক
পুতিন আমাদের মধ্যে ভাঙন ধরাতে পারবেন না: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনকে সমর্থন করার ব্যাপারে আমাদের যে সংকল্প, সেটা থেকে আমাদের সরাতে পারবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। রোববার জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলন শেষে এ কথা বলেন বাইডেন। সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন তিনি। এনডিটিভি জানিয়েছে, তিন দিনের শীর্ষ সম্মেলন শেষে জো বাইডেন সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের যে সংকল্প সেটা ভঙ্গ করতে পারবে না রাশিয়া। ‘আমরা নড়ব না, পুতিন আমাদের সংকল্প থেকে সরাতে পারবেন না, যদিও তিনি তা পারবেন বলে ভাবছেন,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ইউক্রেনীয় প্রেসিডেন্ট…
আরো পড়ুনবিকেলে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ এ যোগ দিতে দুই দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ মে) বিকেল ৩টায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৩ মে থেকে ২৪ মে পর্যন্ত কাতারের রাজধানী দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম : এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী এতে অংশ নিচ্ছেন। ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি,…
আরো পড়ুনফ্রান্সে গাড়িতে গুলি করে ৩ জনকে হত্যা
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই নগরীতে একটি গাড়িতে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন। গাড়িটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন। পুলিশ জানায়, নাইটক্লাব থেকে বের হতেই তাদের ওপর কালাশনিকভ রাইফেল দিয়ে হামলা করা হয়। খবর বিবিসির। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে কেউ ধরা পড়েনি। মাদক ব্যবসার সঙ্গে এই হামলার যোগসূত্র আছে বলে মনে করছে পুলিশ। এ নিয়ে এ বছর মার্সেই নগরীতে মাদকসংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ এ ঘটনাটি ঘটল ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম নগরীর আবাসিক এলাকায়। তাদের সবার বয়স ছিল ২০-এর কোঠায়। নাইটক্লাব থেকে বেরোনোর পর পরই তাদের ওপর গুলিবর্ষণ…
আরো পড়ুনইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন যে, রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে ওয়াশিংটন। সেই সঙ্গে কিয়েভকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, রোববার জাপানের হিরোশিমায় জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনকে নতুন করে যে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন, তার মধ্যে গোলাবারুদ, কামান, সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে। প্রসঙ্গত, বাইডেন পশ্চিমা মিত্রদের ইউক্রেনে উন্নতমানের এফ-১৬ জেট বিমান হস্তান্তর করার অনুমতি দেওয়ার কয়েক দিন পর নতুন প্রতিশ্রুতি দিলেন।…
আরো পড়ুনরাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করল সৌদি
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে সৌদি আরব তার নিজের অবস্থান প্রকাশ করেছে। দেশটি বলেছে, তারা এ ইস্যুতে ইতিবাচকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফারহান বিন ফয়সাল বলেন, তার দেশ এবং অন্য আরব দেশগুলো একই রকম নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে। দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক রক্ষা করবে। শুক্রবার সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আরব লিগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়। খবর প্রেস টিভির। জেলেনস্কি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, কিছু আরব দেশ রাশিয়ার দখলদারত্বের প্রতি অন্ধ সমর্থন দিচ্ছে। ইউক্রেনে রাশিয়া…
আরো পড়ুনমেক্সিকোতে কার রেসিং শোতে গোলাগুলি, নিহত ১০
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গোলাগুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি কার রেসিং শোতে গোলাগুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কারশোতে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় পৌর সরকার জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল টেরেন কার রেসিং শো চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। ৯১১তে রিপোর্ট করা বিবরণ অনুসারে, দুপুর সোয়া ২টার পর লম্বা বন্দুকধারী লোকেরা একটি ধূসর…
আরো পড়ুনদেশছাড়ার বিষয়ে যা বললেন ইমরান খান
সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে বিদেশে পাঠানোর গুঞ্জন উঠেছে। তবে শনিবার দেওয়া এক ভাষণে তিনি জানান, তিনি দেশ ছাড়বেন না। উল্টো প্রশ্ন করেন, ‘আমি কেন দেশ ছাড়ব?’ সেদিনের ভাষণে ইমরান খানকে গ্রেফতারের পর বিক্ষোভের নানান প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেন, সরকার পক্ষ থেকে কেউ বলছে না, বিক্ষোভে ২৫ জন নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না এবং তাদের গুলি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘দেশে কি মানুষের জীবনের কোনো দাম নেই?’ তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান জানান, ‘দেশের বাইরে আমার…
আরো পড়ুনবাইডেনের ‘স্বৈরশাসক তকমার’ ‘দাঁতভাঙা’ জবাব দিলেন এরদোগান
গত ১৪ মে তুরস্কের গুরুত্বপূর্ণ নির্বাচন উপলক্ষ্যে প্রচার চলাকালে দেশটির নেতা রিসেপ তাইয়েপ এরদোগানকে ‘স্বৈরশাসক তকমা’ দিয়েছিলেন মার্কিন প্রেসিডন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনের সেই মন্তব্যের সাধারণ অথচ ‘দাঁতভাঙা’ জবাব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘স্বৈরশাসক’ মন্তব্যটি স্মরণ করিয়ে দেওয়া হয় এরদোগানকে। এর জবাবে তুর্কি নেতা পাল্টা প্রশ্ন করে বলেন, একজন ব্যক্তি, যিনি (নির্বাচনে) প্রথম নয়, দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন, তাকে কীভাবে স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা যেতে পারে? তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যে পিপলস অ্যালায়েন্স (ক্ষমতাসীন জোট)…
আরো পড়ুনসৌদি গিয়ে আরব নেতাদের বিরুদ্ধে ‘অভিযোগ’ জেলেনস্কির
জি-৭ বৈঠকে যোগ দিতে জাপান যাওয়ার আগে শুক্রবার সৌদি সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি অনেক আবর নেতার বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ার অন্যায় আগ্রাসন দেখেও চোখ বুজে থাকার অভিযোগ করলেন। খবর সিএনএনের। সৌদি আরবের জেদ্দায় শুক্রবার (১৯ মে) অনুষ্ঠিত আরব লিগের সম্মেলনে যোগ দিয়ে তিনি আরব নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন। জেলেনস্কি সেখানে ইউক্রেনীয় মুসলিমদের কথা তুলে ধরে রুশবিরোধী যুদ্ধে আরব নেতাদের সমর্থন চাইলেন। সৌদিতে আরব লিগের সম্মেলনটিতে তিনি তাতার মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে যোগ দেন। রুশ দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে মূলত মুসলিম তাতার জনগোষ্ঠীর বাস। ২০১৪ সালে…
আরো পড়ুন