চীনের এক কিন্ডারগার্টেন শিক্ষক একটি টিকটক ভিডিও প্রচারের পর চাকরি ছেড়ে দিয়েছেন। ওই ভিডিও থেকে তার ১০ বছরের বেতনের চেয়ে বেশি আয় হয়েছে। দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হুবেই প্রদেশের ওই নারী শিক্ষক হুয়াংয়ের ছড়া শেখানোর একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়। শিক্ষার্থীদের শেখানো ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিনি অনলাইনে জনপ্রিয়তা পান। গত ৫ মে চীনা সংবাদমাধ্যম ওরিয়েন্টাল ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, ওই নারী সুর করে পড়া ছড়ার একটি ক্লিপ ১০ কোটির বেশি বার দেখা হয়েছে। এর পর টিকটকে তার ৪ দশমিক ৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার হয়। মে…
আরো পড়ুনCategory: আন্তর্জাতিক
প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম নওয়াজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির ক্ষমতাসীন জোটভুক্ত দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে পিটিআইতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। বৃহস্পতিবার আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) ইমরান খানের গ্রেফতার বেআইনি ঘোষণা করে তাকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তাকে আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন…
আরো পড়ুনপোপের সঙ্গে দেখা করবেন জেলেনস্কি
পোপের সঙ্গে দেখা করতে পারেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ভ্যাটিকান সিটিতে হতে পারে এ সাক্ষাৎ। খবর রয়টার্সের। সপ্তাহ দুয়েক আগে একটি শান্তি মিশন নিয়ে কাজ করছেন বলে জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তবে এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেননি তখন। এই সফর নিয়ে কিয়েভের সঙ্গে যোগাযোগ করা হলে, সেখান থেকেও মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয় ইতালীয় সূত্র থেকে জানা গেছে, এই সপ্তাহের শেষেই হতে পারে পোপ-জেলেনস্কির সফর। এ সময় ইউক্রেন প্রেসিডেন্ট ইতালীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন।
আরো পড়ুনজামিন পেলেন ইমরান খান
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দীর্ঘ শুনানির পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। খবর ডনের। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) একটি ডিভিশন বেঞ্চ ইমরানের জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিমকোর্ট ইমরান খানকে ইসলামাবাদ প্রাঙ্গণ থেকে গ্রেফতারকে ‘অবৈধ ও বেআইনি’ বলে উল্লেখ করার পর দ্রুত তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টার দিকে দুই সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানি শুরুর কিছুক্ষণ পরেই জুমার নামাজের জন্য বিরতিতে যান আদালত। স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে ফের শুনানি শুরু হয়। এর আগে স্থানীয় সময়…
আরো পড়ুনটুইটারে নতুন সিইও নিয়োগ দিলেন মাস্ক
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুইটারের মালিক ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে টুইটারের নতুন ওই প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করেননি তিনি। অবশ্য নাম ঘোষণা না করলেও ‘টুইটার বস’ হিসেবে যে একজন নারী আসতে চলেছেন তা পরিষ্কার করে দিয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পাশাপাশি শুক্রবার এক টুইটবাতায় মাস্ক বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, স্পেসএক্স ও টুইটারের জন্য একজন নতুন সিইও নিয়োগ দিয়েছি। তিনি আনুমানিক ছয় সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন! আমার…
আরো পড়ুনইমরান খানকে দ্রুত মুক্তির আদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের নেতা ইমরান খানকে গ্রেফতার বেআইনি ঘোষণার পর এবার তাকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। খবর জিও নিউজের। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশ দেন সুপ্রিমকোর্ট। পরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডক্টর আকবর নাসির খানকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে পিটিআই নেতার গ্রেফতারকে দেশের বিচার বিভাগের জন্য অসম্মানজনক বলে অভিহিত করার পরে এই নির্দেশ আসে। ইমরান খানের গ্রেফতারকে…
আরো পড়ুনবার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক সূর্য কান্ত
জার্মান আওয়ামী লীগের বার্লিন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বার্লিন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের নেত্রী নুরজাহান খান নুরি। সঞ্চালনা করেন বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রুবেল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন খলিলুর রহমান, রানা ভুঁইয়া, বাপ্পি তালুকদার, সূর্য কান্ত ঘোষ, কাজী আকরাম, ওয়াদুত মিয়া, বেলাল হোসেন, শেখ রেদোয়ান, লিখন খান, নুরুল হক, শেখ শাহ আলম, প্লাবন ভুঁইয়া, মোহাম্মদ বেলাল প্রমুখ। সম্মলনে বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন…
আরো পড়ুনআমি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ ঘটত না: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ ঘটত না বলেও মন্তব্য করেন ট্রাম্প। বুধবার তিনি এক বক্তব্যে এসব কথা বলেন। খবর সিএনএনের। ট্রাম্প বলেন, আমি চাই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মানুষের হতাহত হওয়া বন্ধ হোক। তিনি বলেন, ‘আমি জয়-পরাজয়ের প্রেক্ষাপট নিয়ে ভাবি না। আমি মনে করি এটি নিষ্পত্তি করার দরকার। কারণ এতে অনেক লোক নিহত হচ্ছেন।’ পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি একটি চরম ভুল করেছেন। তার মতো একজন স্মার্ট লোকের দ্বারা রুশ বাহিনীর মধ্যমে ইউক্রেনে আগ্রসন চালানো উচিত হয়নি। ট্রাম্পের দাবি— যদি তিনি…
আরো পড়ুনএবার ইমরান খানের দলের ভাইস চেয়ারম্যান কুরেশি গ্রেফতার
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পিটিআই মহাসচিব আসাদ উমরকেও গ্রেফতার করেছে পুলিশ।খবর জিও নিউজের। পিটিআই দাবি করেছে যে তার সিনিয়র নেতা শাহ মেহমুদ কুরেশিকে বৃহস্পতিবার ভোরে ইসলামাবাদ পুলিশ গ্রেফতার করেছে। তাকে একটি অজ্ঞাত স্থানে স্থানে রাখা হয়েছে। টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যে সাধারণ পোশাকধারী ব্যক্তিরা কুরেশিকে নিয়ে যাচ্ছেন, যেখানে তাকে আটক করা হয়েছিল, সেখান থেকে নিয়ে যাওয়ার সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ, ১৯৬০-এর ৩ নম্বর ধারায় কুরেশিকে ১৫ দিনের জন্য…
আরো পড়ুনযুক্তরাজ্যে তিনজনের ডিএনএ থেকে শিশুর জন্ম
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ ব্যবহার করে একটি শিশুর জন্ম দেয়া হয়েছে। শিশুটির অধিকাংশ ডিএনএ এসেছে তার বাবা ও মায়ের কাছ থেকে। মোট ডিএনএর প্রায় ০.১ শতাংশ এসেছে তৃতীয় একজন দাতা নারীর কাছ থেকে। ভয়ানক মাইটোকন্ড্রিয়াল রোগ নিয়ে শিশুর জন্ম প্রতিরোধ করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি উঠে এসেছে। এরকম অন্তত পাঁচটি শিশু জন্ম নিয়েছে। তবে এর বেশি কিছু আর জানানো হয়নি। বংশগত রোগ নিয়ে শিশুর জন্ম নেয়া রোধে বাবা-মা ছাড়াও তৃতীয় আরেকজনের সুস্থ ডিএনএ ব্যবহারের অনুমোদন রয়েছে যুক্তরাজ্যে। ২০১৮ সালের শুরুতে এ সিদ্ধান্তটিকে যৌথভাবে…
আরো পড়ুন