দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর অভিনেতা হিসাবে এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন আরআরআর সিনেমার বদৌলতে। বলিউডে নতুন ‘ওয়ার’-এর জন্য তৈরিও করছেন নিজেকে। তার ৪০তম জন্মদিনে এবার যুদ্ধক্ষেত্রে নেমে পড়ার আহ্বান জানালেন হৃতিক রোশন। হৃতিক জানালেন, তার জন্য যুদ্ধভূমিতে অপেক্ষা করছেন। অভিনবভাবে জুনিয়র এনটিআরকে শুভেচ্ছা জানালেন হৃতিক। সেই সঙ্গে উস্কে দিলেন ‘ওয়ার-২’র জল্পনা। শুভেচ্ছা বার্তায় হৃতিক লেখেন, ‘শুভ জন্মদিন জুনিয়র এনটিআর! আনন্দে ভরে উঠুক তোমার আগামী দিন, অ্যাকশনে হোক জমজমাট। যুদ্ধভূমিতে তোমার জন্য অপেক্ষায় আছি বন্ধু। তোমার আগামী দিনগুলো আনন্দ আর শান্তিতে ভরে উঠুক, যতক্ষণ না আমাদের দেখা হচ্ছে।’ ‘যুদ্ধভূমি’ বলতে হৃতিক…
আরো পড়ুনCategory: বিনোদন
এই জন্মের দূরত্ব পরের জন্মে চুকিয়ে দেব : জয়া
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অন্তর্জালে নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন সোশ্যাল মিডিয়ার এই সেনসেশন। শনিবার (২০ মে) নিজের ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। ক্যাপশনে লিখেছেন, ‘এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব। এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন; মনে থাকবে?’ জয়ার সেই পোস্ট ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ১৯ হাজারের বেশি রিয়্যাক্টের পাশাপাশি দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অনেকেই জয়ার রূপে মুগ্ধতার কথা জানিয়েছেন। অবশ্য জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ…
আরো পড়ুনশুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রীর
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পশ্চিমবঙ্গের টেলিভিশন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। বরানগর থানার ঘোষপাড়ার কাছে একটি ট্র্যাক তার মোটরবাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুচন্দ্রার। গৌরী এলোসহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন এই অভিনেত্রী। শনিবার রাতে শুটিং সেরে অ্যাপ বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের প্রত্যক্ষদর্শীরা জানান, অনলাইনে বাইক বুক করেছিলেন ওই অভিনেত্রী। বরানগরের মোড়ের কাছে সিগন্যালে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পেছন থেকে একটি ১০ চাকার ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল।…
আরো পড়ুনগ্রেফতারের পর এবার রিমান্ডে গায়ক নোবেল
প্রতারণার মামলায় গ্রেফতার গায়ক মাইনুল আহসান নোবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অর্থ নিয়েও গান গাইতে না যাওয়ার বিষয়ে জানতে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। প্রতারণার মামলায় শনিবার গ্রেফতারের পর এই গায়ককে ঢাকার আদালতে পাঠায় পুলিশ। তাকে তিন দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরির্দশক হুমায়ুন কবির। অন্যদিকে নোবেলের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবির জামিন আবেদন নাকচ করে নোবেলের একদিন রিমান্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহ আলম বলেন, কাঠগড়ায় নোবেল স্বাভাবিক ছিলেন।…
আরো পড়ুনদম্পতিদের সম্পর্ক টিকিয়ে রাখতে জয়া আহসানের টিপস
বর্তমান সময়ের দম্পতি বা যুগলদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বেশকিছু পরামর্শ দিয়েছেন। আগামী মাসে মুক্তি পাচ্ছে কলকাতার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী’।এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে সিনেমাটি নিয়ে কথা বলেন এই দুই অভিনেত্রী। বর্তমান প্রজন্মের যুগলদের বিষয়ে জয়া আহসান বলেন, মানুষ ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। তবে এই প্রজন্মের একটা বড় অংশ বর্তমানে আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। আগে যে কোনো সমস্যায় সবাই একজোট হয়ে মোকাবিলা করতেন। কিন্তু এখন প্রশ্ন ওঠে, ‘তাতে আমার কী লাভ?’…
আরো পড়ুনগায়ক নোবেলকে গ্রেফতারের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার
গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতারের গুঞ্জন সকাল থেকেই ছড়িয়ে পড়ে। ডিবি কার্যালয়ে নোবেলকে ডেকে নেওয়ার পরিপ্রেক্ষিতে এ খবর ছড়ায়। অবশেষে এই গায়কে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। শনিবার দুপুরে রাজারবাগে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, প্রতারণার অভিযোগে গায়ক নোবেলকে গ্রেফতার করা হয়েছে। অনুষ্ঠানের কথা বলে সে টাকা হাতিয়ে নিয়েছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সঙ্গে তার সত্যতা আছে কিনা। এরসঙ্গে কারা জড়িত তাদেরও নাম জানার চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে…
আরো পড়ুনএকজন এয়ার হোস্টেস নোবেলকে মাদক সাপ্লাই দেয়: সালসাবিল
শনিবার দুপুরে নোবেলের মাদক সম্পৃক্ততা নিয়ে বলতে গিয়ে সালসাবিল বলেন, একজন এয়ার হোস্টেস নোবেলকে মাদক সাপ্লাই দেয়। ফলে সে প্রচণ্ড মাদকে আসক্ত হয়ে পড়ে। সালসাবিল বলেন, নোবেলের সঙ্গে সংসার করেছি, সে খুব ভালো একজন মানুষ। কোনো কারণে একটা চক্রের মধ্যে জড়িয়ে খুবই মাদকাসক্ত হয়ে যায়। এর পরে তার ব্যবহারে পরিবর্তন আসে এবং সে অন্যরকম মানুষে পরিণত হয়, মাদকাসক্ত মানুষে পরিণত হয়। এর পর যে ঘটনাগুলো ঘটে, সেটা নেশার ফলশ্রুতিতে এ ঘটেছে। তিনি আরও বলেন, আমাকে প্রচণ্ড মারধর করা হতো, তখন আমি গুলশান থানায় একটা জিডি করেছিলাম। একদিন প্রচণ্ড যখন মেরেছে…
আরো পড়ুনগ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে নোবেলকে
প্রতারণার মামলায় ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই গায়ককে। শনিবার (২০ মে) নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির এক কর্মকর্তা বলেন, নোবেলকে গ্রেপ্তারের পর ডিবির লালবাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, অগ্রিম ১ লাখ ৭২ হাজার টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায়…
আরো পড়ুনএবার আইনজীবী হচ্ছেন বুবলী!
চিত্রাঙ্গনে এ সময়ের চর্চিত চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা হচ্ছে। দীর্ঘদিন ধরে শাকিব খানের সঙ্গে বিবাহ ও বিচ্ছেদ নিয়েই সরব আছেন নানা মাধ্যমে। তবে এসবের বাইরে পেশাগত কাজ নিয়ে কিন্তু অন্য নায়িকার চেয়ে এগিয়ে আছেন তিনি। কাজ করছেন একাধিক সিনেমায়। গত রোজার ঈদেও তার অভিনীত ‘লোকাল’ নামে একটি সিনেমা বেশ আলোচনায় ছিল। সম্প্রতি এ চিত্রনায়িকা ‘ছায়া’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন। এটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এরই মধ্যে এ সিনেমার শুটিং শুরু হয়েছে। এ প্রসঙ্গে বুবলী বলেন, এ সিনেমায় অনেক আগেই…
আরো পড়ুনএবার শাকিবের ওপর যে ক্ষোভ ঝাড়লেন বুবলী
ঢালিউডের জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে রসায়ন যেন শেষ হচ্ছে না। চলছে একের পর এক কথা চালাচালি। তারা কখনো একে অপরের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছেন; কখনো একে অপরকে পাল্টা জবাব দিচ্ছেন। এবার শাকিব খানকে যে প্রশ্নের মুখে দাঁড় করালেন বুবলী। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া শাকিব খানের সাক্ষাৎকার বুবলীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগ আনেন নায়ক শাকিব খান। সেখানে বুবলী কীভাবে সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলেন, সে বিষয় নিয়ে কথা বলেন শাকিব। এসবের পাল্টা জবাবে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ…
আরো পড়ুন