এক ওভারে ৪৬ রানের বিশ্ব রেকর্ড

কুয়েতে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে এক ওভারেই ৪৬ রানের বিশ্ব রেকর্ড হয়েছে।  কেসিসি ফ্রেন্ডি মোবাইল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এনসিএম ইনভেস্টম্যান্ট বনাম ট্যালি সিসির মধ্যকার ম্যাচে এমন ঘ্টনা ঘটে। এনসিএমের ব্যাটসম্যান ভাসু ট্যালি সিসির বোলার হারমানের বিরুদ্ধে এক ওভারে ৪৬ রানের রেকর্ড গড়েন। সেই ওভারের প্রথম বলটি নো করেন হারমান, সেই বলে ছক্কা হাঁকান ভাসু। তারপর বাই থেকে আসে ৪ রান। পরের পাঁচ বলে টানা ছক্কা, যার মধ্যে একটি নো-বল আছে। ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকান ভাসু। সেই ওভারে মোট রান ওঠে ৪৬। ২০০৬ সালে ওয়ানডে ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে ৩৬…

আরো পড়ুন

বাড়ির সামনে ভক্তদের পিএসজি ছাড়ার দাবি, যে বার্তা দিলেন নেইমার

চোটের কারণে আগেই মৌসুম শেষ হয়ে গেছে নেইমারের। মাঠের বাইরে থেকেও আলোচনার কেন্দ্রে এই তারকা। তার বাড়ির সামনে গিয়ে পিএসজি ছাড়ার দাবি জানিয়েছেন ক্লাবটির একদল ক্ষুব্ধ সমর্থক। এর জবাবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েছেন ঐক্যের ডাক। বুধবার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন এই ফরোয়ার্ড। শিকার হন সমর্থকদের তীব্র রোষানলের। সাম্প্রতিক সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না পিএসজিরও। নিজেদের সবশেষ ছয় ম্যাচের তিনটিতে হেরে গেছে তারা। ক্ষুব্ধ সমর্থকরা। বুধবার প্যারিসে ক্লাবের অফিসের সামনে এই তারকা ফরোয়ার্ডকে অপমানও করে ‘পিএসজি আলট্রাস’। এর পর তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হন নেইমার। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়,…

আরো পড়ুন

মেসিকে সৌদিতে নিতে ৪ হাজার ২৬৫ কোটি টাকার প্রস্তাব

মেসির আর পিএসজিতে থাকার পরিবেশও নেই। দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল অনেক দিন ধরেই। সেটা চূড়ান্ত রূপ নিয়েছে পিএসজির নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি সৌদি আরব সফরে যাওয়ায়। যার জেরে তাকে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। ‘গোলডটকম’ জানিয়েছে, মেসির সঙ্গে আর চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে ফরাসি ক্লাবটি। পিএসজির চুক্তির মেয়াদ বাকি চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। এরপর মেসি আর পিএসজির ফুটবলার থাকবেন না। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার পরবর্তী গন্তব্য কোথায়? যে সৌদি সফরে যাওয়ার জন্য এতকিছু, সেখানেই মেসি ঘাঁটি গাড়তে পারেন। ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন, সৌদি আরব নাকি ফুটবল…

আরো পড়ুন

‘এ’ দলের অধিনায়ক আফিফ হোসেন

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের টেস্টের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। দুটি ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬-১৯ মে ও ২৩-২৬ মে। ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেবেন আফিফ হোসেন। বাংলাদেশ ‘এ’ দল : আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মো. নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।

আরো পড়ুন

দেশে ফিরেছেন মোস্তাফিজ, যা বলল দিল্লি

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। তবে আইপিএল খেলতে ভারতে থাকা টাইগার পেসার মোস্তাফিজুর রহমান দেশে ফিরেছেন।  বুধবার বিকাল সোয়া ৩টার দিকে স্ত্রীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি। আইপিএল রেখে দেশে ফেরায় মোস্তাফিজের বিদায়ী বেলায় দলটির প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছে দিল্লি। ক্যাপশনে লিখেছে, ‘আমাদের সবার পক্ষ থেকে একজন কোচের আশীর্বাদ ও শুভকামনা, আমাদের বাঘকে (মোস্তাফিজ) পান্টার (পন্টিং)।’ এদিকে মোস্তাফিজও তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে পন্টিংয়ের সঙ্গে সেই একই ছবি শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ এমন সুন্দর মুহূর্তের…

আরো পড়ুন

ভারতীয় তারকার বিরুদ্ধে যৌনকর্মীদের সঙ্গে রাত কাটানোর অভিযোগ

ভারতীয় দলের সঙ্গে হোটেলে থাকাকালীন যৌনকর্মীদের সঙ্গে রাত কাটান তারকা পেস বোলার মোহাম্মদ শামি। সুপ্রিমকোর্টে এমন অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী হাসিন জাহান। হাসিন জাহান এক সময় মডেলিং করতেন। আইপিএলে চিয়ারলিডার হিসেবেও কাজ করেছেন তিনি। তার অভিযোগ বিয়ের পরেও শামি ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে হোটেলে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়াতেন। ২০১৮ সালে প্রথম যাদবপুর থানায় মোহাম্মদ শামির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন হাসিন জাহান। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তারকা পেসার। এরপর শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ করেছিলেন হাসিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা জানায় শামি কোনো ম্যাচ গড়াপেটার…

আরো পড়ুন

মেসিকে নিষেধাজ্ঞা দিল পিএসজি

মৌসুমের মাঝপথে লিওনেল মেসির সৌদি আরব সফরে অনুমোদন ছিল না পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়েরের। নিষেধ সত্ত্বেও সৌদি ভ্রমণে গিয়ে বিপাকে পড়লেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি।  দুই সপ্তাহের নিষেধাজ্ঞা ও জরিমানার মতো মেসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ক্লাব কর্তৃপক্ষ। খবর আরএমসি স্পোর্টসের। সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। তারকাবহুল দল নিয়ে একের পর এক চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতার পর এবার লিগ ওয়ানের শিরোপা ধরে রাখা নিয়েও শঙ্কা বাড়ছে। এর মধ্যেই সর্বশেষ ম্যাচে টেবিলের তলানিতে থাকা লরিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাজেভাবে হেরে গেছে পিএসজি। ক্লাবটির এমন ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা। এমন পরিস্থিতিতে দলের তারকা…

আরো পড়ুন

যে কারণে হঠাৎ সপরিবারে সৌদিতে মেসি

সর্বশেষ লিগ ম্যাচে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এই ম্যাচে নিজে তো গোল করতে পারেননি, এমনকি গোল করাতেও পারেননি মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির এমন ব্যর্থতায় চলছে নানা সমালোচনা। ঠিক এই মুহূর্তে হঠাৎ সপরিবারে সৌদি আরব গেছেন আর্জেন্টাইন সুপার স্টার। মেসির সৌদি সফরের খবর শুনে সবাই নড়েচড়ে বসতে পারেন। হয়তো ভাবতে পারেন, তাহলে কি ক্রিশ্চিয়ান রোনাল্ডোর পথ ধরছেন মেসিও। না, আসলে বিষয়টা তেমন না। তিনি কোনো সৌদি ক্লাবে যোগ দিতে যাননি দেশটিতে। সৌদি গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মেসি হলেন সৌদি আরবের পর্যটনদূত। তারই অংশ হিসেবে পরিবার নিয়ে মরুর দেশে…

আরো পড়ুন

মাঠের মধ্যেই কোহলি-গম্ভীরের কথা-কাটাকাটি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-লক্ষ্মৌ সুপার জায়ান্টসের গত রাতের ম্যাচে নতুন উত্তাপ ছড়িয়ে! লো স্কোরিং এই ম্যাচে ব্যাট-বলের লড়াই ছাপিয়ে কথার লড়াইয়ে নেমেছিলেন বিরাট কোহলি-গৌতম গম্ভীর। শেষ পর্যন্ত সতীর্থদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সূত্রপাত ম্যাচ শেষে দুদলের ক্রিকেটারদের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালীন লক্ষ্মৌয়ের উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি। এসময় লক্ষ্মৌয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক। আফগানিস্তানের ক্রিকেটার নাবিন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভালোভাবে…

আরো পড়ুন

ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট টিম

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে সোমবার ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের একাংশ। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   রোববার দিবাগত রাতে শান্ত, ইয়াসিরের সঙ্গে ইংল্যান্ডের পথে রওনা দেন তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। এরপর সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছাড়েন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। প্রথম বহরে বেশিরভাগই টিম ম্যানেজম্যান্টের সদস্যরা গেছেন। তবে দলের সঙ্গে এখনো যোগ দেননি মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। দুজনেই ব্যস্ত ছিলেন আইপিএল খেলতে। কিন্তু পারিবারিক কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয় লিটনকে। আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মুস্তাফিজ দিল্লি থেকে সরাসরি…

আরো পড়ুন