ইমরান খান ৮ দিনের রিমান্ডে

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান (পিটিআই) ইমরান খান। সেই মামলায় বুধবার ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে তোলা হয় তাকে। পরে, আদালত ইমরান খানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। খবর দ্য ডনের। প্রতিবেদনে জানানো হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার শুনানি হয়েছে ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে। গত সোমবার এই স্থানকে আদালতের মর্যাদা দেওয়া হয়। ইমরান খানের মামলার শুনানিতে…

আরো পড়ুন

ইমরান খানকে গ্রেফতারের পর এবার পিটিআইয়ের মহাসচিব গ্রেফতার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের একদিন পর এবার দলটির মহাসচিব আসাদ উমরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।  এর আগে গতকাল মঙ্গলবার একই স্থান থেকে নাটকীয়ভাবে ইমরান খানকে গ্রেফতার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। কাদির খান ট্রাস্ট মামলায় সাবেক পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়। জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদ পুলিশের (সিটিডি শাখা) কর্মকর্তারা আসাদ উমরকে ইসলামাবাদ হাইকোর্টের বার রুমের বাইরে থেকে তুলে নিয়ে গেছে। খবরে বলা হয়েছে, এদিন পিটিআইয়ের সেক্রেটারি জেনারেল (মহাসচিব) ও অন্যান্য নেতারা পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে…

আরো পড়ুন

ইমরান খানকে নির্যাতনের অভিযোগ পিটিআই নেতাদের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের সময় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতারা। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ইমরান খানকে গ্রেফতার করেছে পাকিস্তানি রেঞ্জার্সের সদস্যরা। গ্রেফতারের সময় আদালত প্রাঙ্গণে ছিলেন ব্যারিস্টার গোহার খান। তিনি অভিযোগ করেছেন, ইমরানকে নির্যাতন করা হয়েছে। তারা ইমরানের মাথায় ও পায়ে আঘাত করেছে। গ্রেফতারের সময় তার হুইলচেয়ার ছুড়ে ফেলা হয়। পিটিআই ভাইস চেয়ারম্যান ফাওয়াদ চৌধুরী টুইটারে অভিযোগ করেছেন, ইসলামাবাদ হাইকোর্ট র‍্যাঞ্জাররা দখল করেছে এবং আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছে। ইমরানের গাড়ি ফেলা হয়েছে। পরে আরেকটি টুইটে তিনি অভিযোগ করেছেন, আদালত…

আরো পড়ুন

ইমরান খান গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো।  মঙ্গলবার জিও নিউজ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেফতার করেছে। পিটিআই চেয়ারম্যানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেফতার করে। যেখানে তিনি (খান) তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন। খবরে বলা হয়েছে, গ্রেফতারের পর সাবেক প্রধানমন্ত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি কালো ভিগো গাড়িতে করে নিয়ে গেছে। ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. আকবর নাসির খান সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান…

আরো পড়ুন

বিজয় দিবসে রাশিয়ার পতাকা নিষিদ্ধ করল বার্লিন

জার্মানির রাজধানী বার্লিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সময় স্মৃতিসৌধে রাশিয়ার পতাকা প্রদর্শন নিষিদ্ধ করেছে বার্লিন পুলিশ। সোমবার বার্লিনের একটি আদালত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে জার্মানির রাজধানীতে সোভিয়েতের তিনটি স্মৃতিসৌধের চারপাশে রাশিয়ার পতাকা ও প্রতীক প্রদর্শন নিষেদ্ধ করেছে। আদালত বলেছে, এটি পুলিশের সঙ্গে একমত যারা রাশিয়ার পতাকা এবং সেন্ট জর্জ ফিতাকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থনের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে বলে আশঙ্কা করেছিল। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে তারা যুদ্ধের প্রতি সহানুভূতির ঘোষণা হিসাবে এ পদক্ষেপ। পুলিশ মূলত ৮ এবং ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণে স্মৃতিসৌধগুলিতে…

আরো পড়ুন

বিকাশের সঙ্গে চুক্তি করলো ফুটবল দল আর্জেন্টিনা

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিসেবা প্রদানকারী কোম্পানি বিকাশের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশীপ চুক্তি করেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম স্পন্সর হিসেবে নিজেদের নাম লেখাল বিকাশ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া এ তথ্য নিশ্চিত করেন।  কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে আর্জেন্টিনা ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন, উচ্ছ্বাস আলোড়ন তৈরি করে সর্বত্র। এমনকি গুঞ্জন উঠে, জুনে বাংলাদেশ সফরেও আসতে পারে মেসিরা। যদিও সেটি শেষ পর্যন্ত সম্ভব হয়নি মাঠ সংকটের কারণে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া বিকাশের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশীপ চুক্তির কথা নিশ্চিত করে বলেন, ‘এশিয়ান দেশ…

আরো পড়ুন

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৭৬ সালে সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তারপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, কালবেলা, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান-এর মতো উপন্যাস লিখে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি পাঠকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। এর মধ্যে কালবেলা পাঠক মহলে তোলপাড় ফেলে দিয়েছিল।…

আরো পড়ুন

ইমরান খানের দলে যোগ দিলেন পাকিস্তানের অভিনেত্রী আজেকাহ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের দলে যোগ দিলেন দেশটির খ্যাতনামা মডেল ও অভিনেত্রী আজেকাহ ড্যানিয়েল। রোববার এক টুইটবার্তায় তিনি পিটিআইয়ে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর জিওনিউজের। অভিনেত্রী আজেকাহ তার টুইটবার্তায় বলেন, অবশেষে দেশের জন্য আমি পিটিআইয়ের রাজনীতির সঙ্গে যুক্ত হলাম। সিন্ধুপ্রদেশের পিটিআইপ্রধান আলী হ্য়দার জাইদির হাত ধরে আমি এ দলে যোগ দিলাম। দেশকে বাঁচাতে হলে আমাদের উচিত ইমরান খানের হাতকে আরও শক্তিশালী করা। পরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পিটিআইয়ে যোগ দেওয়ার একাধিক ছবি পোস্ট করেন।  

আরো পড়ুন

পাকিস্তানের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ: ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়েছে।  তার মতে, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত একটি শক্তিশালী সরকারই কেবল দেশকে এই অর্থনৈতিক দুর্দশা থেকে বের করে আনতে পারে। জিও নিউজ জানিয়েছে, লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রোববার এসব কথা বলেন সাবেক পাক প্রধানমন্ত্রী। পিটিআই প্রধান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার একমাত্র সমাধান। বিখ্যাত অর্থনীতি বিষয়ক মার্কিন সাময়িকী ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করে ইমরান খান বলেন, প্রকাশনাটি তুলে ধরেছে…

আরো পড়ুন

প্রথমবারের মতো কোনো সৌদি নারী মহাকাশে যাচ্ছেন

প্রথমবারের মতো কোনো সৌদি নারী মহাকাশে যাচ্ছেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, রায়ানা বারনাওয়ি (৩৩) নামে এক সৌদি তরুণী আগামী ২১ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইসিসি) উদ্দেশে রওনা করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন সৌদি আরবের আরেক নভোচারী আলি আল-কারনি। সেখানে তারা এএক্স-২ মহাকাশ মিশনে অবস্থানরত নভোচারীদের সঙ্গে যুক্ত হবেন। তাদের বহনকারী রকেটটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। রায়ানা বারনাওয়ি একজন ব্রেস্ট ক্যানসার গবেষক। ১০ দিনের এ মহাকাশ মিশনে তাদের সঙ্গে থাকবেন নভোচারী পেগি উইটসন ও ধনকুবের পাইলট জন শফনার। উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ২০১৯ সালে…

আরো পড়ুন