তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার (১৪ মে) দেশটির জনগণ প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদুলু এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তান্বুলের উস্কুদার জেলায় ভোট দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় এরদোগান সাংবাদিকদের বলেন, ‘কোনো সমস্যা ছাড়াই সারাদেশে ভোট প্রক্রিয়া চলছে। ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলেও আমাদের নাগরিকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন। আমরা ওইসব অঞ্চলেও কোনো সমস্যার সম্মুখীন হইনি।’ তুর্কি সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ সময় তুর্কি নেতা নিজের দেশ এবং তুরস্কের গণতন্ত্রের জন্য একটি সুন্দর ভবিষ্যত কামনা করেন। এ ছাড়া এরদোগান…
আরো পড়ুনCategory: আন্তর্জাতিক
থাইল্যান্ডে জাতীয় নির্বাচন আজ
জাতীয় নির্বাচনের প্রচারণা উৎসবের হৈ-হুল্লোড় শেষে আজ ভোটের মাঠে গোটা থাইল্যান্ড। স্থানীয় সময় সকাল ৮টা থেকেই দেশটির ৭৭টি প্রদেশের ৯৫ হাজার বুথে শুরু হয়ে গেছে ভোটগ্রহণ। ভোটারের সংখ্যা পাঁচ কোটি ২০ লাখ। বিশ্লেষকরা বলছেন, এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে থাইল্যান্ডে। প্রতিদ্বন্দ্বিতার পাল্লায় এক দিকে রয়েছেন পরিবারতন্ত্রের পেতংটান সিনাওয়াত্রা (৩৬)। ফিউ থাই পার্টি। অন্যদিকে সামরিক জান্তা প্রধান প্রয়ুত-চান-ও-চা (৬৯)। ইউনাইটেড থাই নেশন পার্টি। এই দুই প্রতিদ্বন্দ্বিই মুখে মুখে আলোচনার খোরাক হলেও ছায়ার মতো নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় আবির্ভাব হয়েছে তৃতীয় আরেক শক্তির। পিটা লিমজারোয়েনরাত। মুভ ফরওয়ার্ড নেতা। যুবসমাজ পরিচালিত গণতন্ত্রপন্থি একটি দল। ৪২ বছর…
আরো পড়ুনতুর্কি প্রেসিডেন্ট নির্বাচন আজ
প্রার্থীদের ঢাকঢোল পেটানো শেষ। এবার ভোটারদের পালা। তুরস্কে আজ প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে গত ২০ বছর ধরে তুরস্কের সিংহাসন দখল করে থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভাগ্য বদলের খেলা। তুর্কিরা আবারও এরদোগানের যুগে বাস করবেন কিনা স্থানীয় সময় বিকাল ৫টায়-ভোট শেষের কয়েক ঘণ্টা পর থেকেই। দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জীবনের শেষবেলায় এসে রাজনীতির শেষ পরীক্ষায় দাঁড়িয়েছেন তুরস্কের অপরাজিত নায়ক রিসেপ তাইয়েপ এরদোগান (৬৯)। দুই দশকের শাসনের অনিয়ম-স্বেচ্ছাচারিতার পলিতে তরতর করে বেড়ে ওঠা একটি শক্তিশালী জোটের বিরুদ্ধে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে চলেছেন তুরস্কের এই ‘লৌহমানব’। ‘তুরস্কের…
আরো পড়ুনদেড় বছর ফ্রিজে ভরে রেখেছে বাবার লাশ
নেদারল্যান্ডসে ৮২ বছরের এক বৃদ্ধ তার ১০১ বছর বয়সী বাবার লাশ ফ্রিজে ভরে রেখেছেন ১৮ মাস। ওই ব্যক্তির দাবি, তিনি তার মৃত বাবার সঙ্গে যোগাযোগ অটুট রাখতে এবং কথা বলার জন্য এই কাজ করেছেন। খবর ইন্ডিপেন্ডেন্টের। এ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে অদ্ভুত কিছু পাওয়া যায়নি। ওই ব্যক্তির প্রতিবেশীরা জানিয়েছে, মৃত ব্যক্তি টিউমারসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। যার কারণে নিয়মিত হাসপাতালে যাতায়াত করতেন তিনি। এর আগে ২০১৫ সালেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি তার মৃত মায়ের মৃতদেহ প্রায় দুই বছর ধরে লুকিয়ে রেখেছিল। অবশেষে তাকে গ্রেফতার…
আরো পড়ুননেপালে আন্তর্জাতিক পেলেন ফরিদপুরের গিরিধর দে
স্বেচ্ছাশ্রমে নিজ উদ্যোগ ও অর্থায়নে দেশব্যাপী ইতিহাস ও সংস্কৃতি নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরুপ ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার পেলেন গিরিধর দে। ইতিহাস চর্চা কেন্দ্রিক প্ল্যাল্টফর্ম ও সংগ্রহশালা ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ নামক একটি প্ল্যাল্টফর্ম প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে দেশব্যাপী ইতিহাস, সংস্কৃতি সম্পর্কৃত ছড়িয়ে থাকা দুষ্প্রাপ্য দলিলাদি সংগ্রহ, চর্চা, গবেষণা, প্রচার, তথ্যবিকৃতিরোধ ও ডিজিটালভাবে সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের জন্যই এই পুরস্কার পান তিনি। শুক্রবার (১২ মে) নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ এর প্রয়াসে নেপালের রাজধানী কাঠমুন্ডু শহরের হোটেল থামেল পার্ক এর অডিটোরিয়ামে পুরস্কার বিতরণীর এই জাকজমকপূর্ন অনুষ্ঠানের…
আরো পড়ুনকর্নাটকে সরকার গড়ছে কংগ্রেস
ভারতের কর্নাটক বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করে বিপুলভোটে জয়ী হতে চলেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। নির্বাচনের ফলাফলের প্রবণতা প্রকাশ্যে আসতেই পরাজয় স্বীকার করেছেন কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ফলে রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস। এ প্রসঙ্গে শনিবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কর্নাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, ভালবাসার দোকান খুলেছে। কংগ্রেস কর্নাটকে গরিবদের ইস্যুতে লড়াই করেছে। আমরা ঘৃণা ও কটূ কথা দিয়ে এই লড়াই শুরু করিনি। কর্নাটকে একদিকে পুঁজিবাদীদের প্রতিপত্তি ছিল, অন্যদিকে দরিদ্র মানুষের শক্তি। এই শক্তি প্রতিপত্তিকে হারিয়ে দিয়েছে। আগামী দিনে প্রত্যেক রাজ্যে এমনই হবে বলেও মন্তব্য…
আরো পড়ুনযুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে সিএনএনের টাউন হলের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমি জয়-পরাজয়ের বিষয় নিয়ে ভাবি না। আমি মনে করি এটা মীমাংসা করার বিষয়। তাই আমরা এসব মানুষকে হত্যা করা বন্ধ করি।’ ট্রাম্প ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে এ সংঘাতের মীমাংসা করবেন। পলিটিকো। তিনি আরও বলেন, ‘আমি চাই রাশিয়ান ও ইউক্রেনীয়রা মানুষ হত্যা করা বন্ধ করুক এবং আমি এটি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ…
আরো পড়ুন৪ দিনে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আরও অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ নিয়ে গত চার দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত এবং ১৪৭ জন আহত হয়েছেন। খবর বিবিসি, আল জাজিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিন ইসলামিক জিহাদের ষষ্ঠ সিনিয়র নেতা নিহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪৭ জন। খবরে বলা হয়েছে, শুক্রবারের সর্বশেষ বিমান হামলাটি চালানো হয় গাজার আন-নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে।…
আরো পড়ুনতুরস্কের ভাগ্য তুর্কিদের হাতে, পশ্চিমাদের হাতে নয়: এরদোগান
পশ্চিমা গণমাধ্যমকে আবারও একহাত নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার এক নির্বাচনি সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, তুরস্কের ভাগ্য নির্ধারণ করবেন তুর্কি জনগণ, পশ্চিমারা আমাদের ভাগ্য বদলাতে পারবে না। খবর আনাদোালুর। ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট ও জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগে পশ্চিমা গণমাধ্যম এরদোগানবিরোধী প্রচারণায় সরব হয়ে ওঠে। এরদোগান জনসভায় প্রশ্ন রাখেন— কীভাবে পশ্চিমা তাদের পত্রিকার বা ম্যাগাজিনের কভার পেজ হেডিং করে ‘এরদোগান মাস্ট গো’? এটা তুরস্কের নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পত্রিকাগুলো যেন আদাজল খেয়ে আমার পিছু লেগেছে। ইস্তানবুলে শুক্রবার এক জনসভায়…
আরো পড়ুনপাকিস্তানের বিচার বিভাগের মৃত্যু হয়েছে: শাহবাজ শরীফ
সুপ্রিম কোর্ট যা করছে, তা রীতিমতো দ্বিমুখী আচরণ। এ ধরনের আচরণের কারণে আমাদের বিচার বিভাগের মৃত্যু হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার এ মন্তব্য করেছেন। খবর ডনের। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন সুপ্রিম কোর্ট এ রকম হস্তক্ষেপ করেননি। তবে এখন কেন করছেন? ইমরান খানের গ্রেফতার অবৈধ মন্তব্য করে পাকিস্তান সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তাকে শিগগির মুক্তি দিতে আহ্বান জানান। এ আহ্বানের একদিন পর শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী সভার এক বৈঠকে ওই মন্তব্য করেন শাহবাজ শরীফ। শাহবাজ শরীফের মন্তব্যের…
আরো পড়ুন