হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যম এখন আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। বর্তমান সময়ে এর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাই বেশি। কেবল সময় কাটাতে নয়, ব্যক্তিগত যোগাযোগসহ নানান গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহৃত হচ্ছে ফেসবুক। তাই ব্যবহারের পাশাপাশি এটির নিরাপদ সংরক্ষণও জরুরি। যেহেতু ফেসবুক ব্যবহার করে অপরাধ করারও সুযোগ আছে, তার জন্য থাকা চাই বাড়তি সতর্কতা। কারণ নানান কৌশলে প্রতারণার ফাঁদ পাতছে প্রতারক চক্র। চক্রটি অ্যাকাউন্ট হ্যাক করেই অনাকাঙ্ক্ষিত বা অপরাধমূলক কিছু পোস্ট করে, যা আপনাকে বিপদ ও বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দেবে। অনেকে এর শিকার হচ্ছেন। কিন্তু এমন পরিস্থিতিতে পড়লে আপনি কী করবেন?   অ্যাকাউন্ট উদ্ধারের…

আরো পড়ুন

গরমে চুলের যত্নে গোলাপজল ব্যবহার

গোলাপজল এমনই একটা উপাদান যা একাধিক ঘরোয়া ফেস মাস্ক তৈরিতে ব্যবহার করা হয়। গোলাপজল শুধু যে ত্বকের জন্যই ব্যবহার হয় তা কিন্তু না, সুগন্ধি এই তরলটি চুলের যত্নেও বেশ কার্যকরি। জেনে নিন গোলাপজল চুলের যত্নে কতটা উপকারী। জেনে নিন উপকারিতাগুলো-   গোলাপজল : গোলাপফুলের পাপড়ি পানিতে ফুটিয়ে বা ডিস্টিল করে যে তরল পাওয়া যায়, সেটাই গোলাপজল। হালকা সুবাসিত এই তরলটি প্রাকৃতিক সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। রাসায়নিকে ভরা পারফিউমের প্রাকৃতিক বিকল্প এটি। মিষ্টি গন্ধ ছাড়াও গোলাপজলের ওষধি গুণ আছে, এটি রান্নার উপাদান হিসেবেও ব্যবহার করা হয়। এখানে আমরা চুলের ওপর গোলাপজলের…

আরো পড়ুন

রান্নার স্বাদে নতুনত্ব আনার টিপস

আমাদের শরীরের শক্তির জন্য প্রয়োজন খাবারের। প্রতিদিন একই খাবার খেতে কি আর ভালো লাগে, তাই মসলায় ট্যুইস্ট এনে প্রতিদিনের খাবারের স্বাদ বদলে নিন। খাবারের স্বাদ বদলাতে ভাজা মসলা ব্যবহার করলেই খাবার হয়ে যাবে মুখরোচক।  টিপস- জিরা, ধনিয়া কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিন। সেই সঙ্গে শুকনো মরিচ গুঁড়ো করে নিন। এতেও খাবারের স্বাদে পরিবর্তন আসবে। মসুর ডালের স্বাদে নতুনত্ব আনতে কাঁচা মরিচের ফোড়ন দিন। এতে তরকারির স্বাদ ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। সেই সঙ্গে পেঁয়াজ-রসুন কুচি দিন। এতে সুন্দর ঘ্রাণও পাবেন। হাত দিয়ে রান্নায় লবণ ব্যবহার করুন। যে কোনও…

আরো পড়ুন

বড় অক্ষরে লেখা হবে ‘কক্সবাজার’, ‘সেন্ট মার্টিন’

থাইল্যান্ডের পাতায়া সমুদ্র সৈকতের আদলে বাংলাদেশের সৈকতগুলোতেও লেখা থাকবে জেলার নাম। প্রচারের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশিরা ছবি তুলবে এতে প্রসার ঘটবে বাংলাদেশের। বুধবার (৩ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ও অতিরিক্ত সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। ফুড ফেস্টিভ্যাল ‘মুজিব’স বাংলাদেশ টেস্ট অব বাংলাদেশ’ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রস্তাবটি দেন আরটিভির সিনিয়র সাংবাদিক জুলহাস কবির। এ বিষয়ে সিইও জাবের বলেন, ইতোমধ্যে কক্সবাজার ও সেন্ট মার্টিন সৈকতের পাশে বড় অক্ষরে ‘কক্সবাজার’ ও ‘সেন্ট মার্টিন’ লেখার…

আরো পড়ুন

জলবায়ু খাতে এডিবির আর্থিক সুবিধা পাবে বাংলাদেশও

জলবায়ু মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ১০০ বিলিয়ন ডলার থেকে আর্থিক সুবিধা পেতে পারে বাংলাদেশও। বৃহস্পতিবার (৪ মে) এডিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এডিবি জানায়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু মোকাবিলায় উদ্ভাবনী অর্থ সুবিধা চালু করছে এশীয় উন্নয়ন ব্যাংক। এটি যুগান্তকারী প্রকল্প, যা এডিবিকে অত্যন্ত প্রয়োজনীয় জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করতে সহায়তা করবে। লিভারেজড গ্যারান্টি মেকানিজমের মাধ্যমে তিন বিলিয়ন মার্কিন ডলার গ্যারান্টি রেখে নতুন জলবায়ু বিনিয়োগে ১৫ বিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এভাবে ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু খাতে অর্থায়নের করার উচ্চাকাঙ্ক্ষা নিয়েছে…

আরো পড়ুন

১৩ মাসে বজ্রপাতে প্রাণ গেছে ৩৪০ জনের

গত ১৩ মাসে সারাদেশে বজ্রপাতে ৩৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩০২ জন এবং নারী ৩৮ জন। বৃহস্পতিবার (৪ মে) সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসটিএফ) এক পরিসংখ্যানে এ তথ্য উঠে আসে। এসএসটিএফ’র তথ্যমতে, ২০২২ সালের এপ্রিল থেকে চলতি বছরের মে মাসের ৩ তারিখ পর্যন্ত বজ্রপাতে সারাদেশে ৩৪০ জন মানুষ মারা গেছে। এর মধ্যে গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মারা গেছে ২৭৪ জন এবং চলতি বছরের ৩ মে পর্যন্ত মারা গেছেন ৬৬ জন। পরিসংখ্যানে আরও বলা হয়, চলতি বছর বজ্রপাতে সবচেয়ে বেশি ৭ জন নিহত হয়েছেন…

আরো পড়ুন

ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

দখল করা পশ্চিমতীরের নাবলুসে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। তিনজনের মধ্যে দুজনের দেহ গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এপির। ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে— দুজনের দেহের আকৃতি পুরোপুরি বিকৃত হয়ে গেছে। এ কারণে তাদের শনাক্ত করার বিষয়টি কঠিন হয়ে গেছে। এর আগে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছিল, তারা নাবলুসে কথিত অভিযান চালাচ্ছে। নিহতরা এক ব্রিটিশ-ইসরাইলি মা ও তার দুই মেয়েকে গুলি করে হত্যা করেছিল বলে দাবি করে ইসরাইল। গত ৭ এপ্রিল পশ্চিমতীরে ইসরাইলিদের অবৈধ বসতি হামলায় বন্দুকধারীর গুলিতে মা-মেয়েসহ তিনজন নিহত হন। ওই…

আরো পড়ুন

অবশেষে নোবেলকে তালাক দিলেন স্ত্রী

মাদক না ছাড়ায় ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে অবশেষে তালাক দিয়েছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।  ফেসবুক পোস্টে সালসাবিল মাহমুদ বলেন, ‘আমি হয়তো বা আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা। যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিস্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয় আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেওয়ার জন্য জিজ্ঞেস করি। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না এবং বলে, ‘নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম’। এরপর আমি আমার পারিবারিক…

আরো পড়ুন

ভিকির সঙ্গে বিয়ের পর ক্যাটরিনার জীবনে নতুন মোড়

বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ২০১৯ থেকে প্রেম শুরু এবং ২০২১ সালে বিয়ে করেন এ জুটি। বিয়ের পর কেটেছে মাত্র দেড় বছর। এর মধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষা শুরু হয়ে গেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে ঘিরে। বিয়ের পর থেকে নিজেকে বেশ গুটিয়ে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রীকে আজকাল আর ক্যামেরার সামনে দেখা যায় না বললেই চলে। বিয়ের পর এভাবে প্রচারের আলো থেকে দূরে কেন সরে গেছেন অভিনেত্রী? এই প্রশ্ন ঘিরে জল্পনা অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে। ২০২১ সালে রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গাঁটছড়া বাঁধেন…

আরো পড়ুন

বিএনপির রাজনীতি করার প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

বিএনপির মন ছোট, তাদের রাজনীতির করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বলছে শেখ হাসিনা খালিহাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের রচনা মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।  বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশের অর্জন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে। ২৫ হাজার কোটি টাকা…

আরো পড়ুন