গরমে প্রাণ জুড়াবে জামের ঠান্ডা শরবত

গরম মানেই প্রয়োজন ঠান্ডা শরবত। আর এ সময় মৌসুমি ফল জামের শরবত পানের উত্তম সময়টি এখনই। কারণ ফলটি বাজারে পাওয়া যাবে খুবই সীমিত সময়ের জন্য। জেনে নিন জামের শরবত তৈরির রেসিপি। জামের শরবত তৈরিতে যা লাগবে- এক কেজি পাকা জাম, দুই কাপ পানি, আধা কাপ চিনি, এক চা-চামচ জিরা, আধা চা চামচ মরিচ গুঁড়া, এক চা-চামচ লবণ, এক চা- চামচ বিট লবণ, এক চা-চামচ কালো গোলমরিচের গুঁড়া, দুই টেবিল চামচ লেবুর রস। প্রণালি : একটি পাত্রে পানি ও জাম একসাথে নিয়ে ১৫ মিনিট জ্বালাতে হবে। এর মধ্যে জামের বিচি আলাদা…

আরো পড়ুন

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মাসের শুরুতে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ঘোষণা করবে। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় এলপিজি’র নতুন মূল্য ঘোষণা করা হবে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রাহক পর্যায়ে এলপিজি গ্যাসের দাম বিইআরসি নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের মূল্য নির্ধারণ করে প্রতিষ্ঠানটি। এর আগে, গত ২ মে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। ঘোষণায় বলা হয়েছিল, বেসরকারি এলপিজির রিটেইলার…

আরো পড়ুন

এরদোগানের সঙ্গে ফোনে যা কথা হলো শেখ হাসিনার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনে কথা হয়েছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে শেখ হাসিনাকে ফোন দিয়ে ১০ মিনিট কথা বলেন এরদোগান।  এসময় পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ হাসিনা এরদোগানকে অভিনন্দন জানান। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ.বি.এম সরওয়ার-ই-আলম । তিনি জানিয়েছেন, আলাপকালে এ দুই নেতা কুশল বিনিময় করেন এবং পরস্পরের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন। প্রেস সচিব জানান, ফোনে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের পুননির্বাচিত…

আরো পড়ুন

ফাঁস হওয়া ভিডিও নিয়ে অনুরাগীদের যে অনুরোধ করলেন তিশা

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের কয়েকটি আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। ঘটনার প্রায় দুদিনের মাথায় ছবি ও ভিডিও ফাঁসের ব্যাপারটি দৃষ্টিগোচর হয় অভিনেত্রী তিশার। এ অভিনেত্রী তার আপত্তিকর ভিডিও ফাঁসে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জানিয়ে দেশে ফিরে আইনিব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার রাত সোয়া ১০টায় ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ হুশিয়ারি দেন তিশা। স্ট্যাটাসে তিনি লেখেন— ‘দুটি শোতে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছু দিন ধরে আমি…

আরো পড়ুন

ফ্রান্সে আন্তর্জাতিক ভাষা মেলা

১৩০ দেশের ২২০টি অ্যাসোসিয়েশনের অংশগ্রহণে ফ্রান্সের তুলুজে অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক ভাষা মেলার ৩০তম আসর।  তুলুজের সাংস্কৃতিক সংগঠন আর্নার্ড-বার্নার্ড-এর উদ্যোগে ১৯৯২ সাল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ এতে অংশগ্রহণ করে নিজ দেশের ভাষা ও সংস্কৃতি তুলে ধরে ভিন দেশিদের কাছে। যা অত্যন্ত গর্বের। ফ্রান্সের দক্ষিণের শহর তুলুজের প্রাণকেন্দ্র ক্যাপিটালের পুরো এলাকাজুড়ে সাজানো হয় বিভিন্ন দেশের স্টল। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা, বর্ণমালা, শহীদ মিনার, স্বাধীনতা সংগ্রামের নানা তথ্যচিত্র নিয়ে স্টল সাজায় বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ। দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশি এই সংগঠনটি তাদের নিজস্ব পরিবেশনায় মুক্ত…

আরো পড়ুন

এবার চালু হবে সর্বজনীন করব্যবস্থা

আগামী বাজেটে সবচেয়ে বড় চাপ আইএমএফের ঋণ শর্ত। এই শর্ত পালন করতে গিয়ে ৬৫ হাজার কোটি টাকা অতিরিক্ত কর আদায় করতে হবে জনগণের কাছ থেকে। এ জন্য চালু করা হবে সর্বজনীন করব্যবস্থা। অর্থাৎ কমপক্ষে দুই হাজার টাকা কর প্রত্যেককে গুনতে হবে। স্বাভাবিক জীবনযাপনে ৪৪ ধরনের সেবা পেতে এই কর দিতে হবে। সরকারের আয় বাড়াতে করপোরেট কর কমানো হচ্ছে না এবার। তবে মূল্যস্ফীতি থেকে রেহাই দিতে ব্যক্তি আয়করসীমা তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা ধার্য করার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্লট, ফ্ল্যাট ও গাড়ি কেনার খরচ বাড়বে। শঙ্কার জায়গা হচ্ছে, চলতি…

আরো পড়ুন

থার্মোমিটারের কাজ করবে গুগলের ফোন

প্রযুক্তি জায়ান্ট গুগল চলতি বছরের শেষ দিকে তাদের পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোন বাজারে আনতে পারে। এমনটাই গুঞ্জন চলছে। পিক্সেল ৮ প্রো-এর ভিন্ন ধরনের এক ফিচার নিয়ে চলছে আলোচনা। অনলাইনে ফাঁস হওয়া তথ্যমতে, গুগলের নতুন এই ফোন ব্যবহার করা যাবে থার্মোমিটার হিসাবে। সম্প্রতি অনলাইনে ফোনটির একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে পিক্সেল ৮ প্রো ফোনে বিল্ট-ইন থার্মোমিটার কীভাবে কাজ করবে তা দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের ঠিক নিচে একটি নতুন সেন্সর থাকবে। এটি মূলত একটি ইনফ্রারেড থার্মোমিটার, যেটি দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করা যাবে। শরীরের তাপ মাত্রা পরিমাপ করতে পিক্সেল…

আরো পড়ুন

ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ফেনীতে দাঁড়িয়ে থাকা লরিতে পিকআপভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।  বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজিরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার সুবারামপুর এলাকার মো. শিমুল (৩০), তার স্ত্রী ইয়াসমিন (২০) এবং পিকআপ ভ্যানচালক আবু সাঈদ (২৯)। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। নিহত ব্যক্তিদের লাশ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মো. শিমুল পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। বৃহস্পতিবার ভোরে শিমুল–ইয়াসমিন দম্পতি পিকআপভ্যানে করে বাসার…

আরো পড়ুন

ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।  বুধবার পেন্টাগন ইউক্রেনের জন্য একটি নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে। নতুন এ সহায়তা প্যাকেজের অধীনে দেশটিতে আরও বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও লাখ লাখ রাউন্ড গোলাবারুদ পাঠাবে দেশটি। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জন্য নতুন করে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, সর্বশেষ এই সহায়তার ফলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেনে মার্কিন নিরাপত্তা সহায়তার মোট পরিমাণ হবে তিন…

আরো পড়ুন

স্ত্রীর লাশ ঘরে রেখে পালালেন স্বামী

ফরিদপুরের নগরকান্দায় স্ত্রীর লাশ ঘরে রেখে স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপুটি গ্রামে। স্থানীয়রা জানান, পুরাতন কাপড় বিক্রেতা বাস্তপুটি গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী হাসিনা বেগমের (২৫) লাশ গলায় গামছা পেঁচানো অবস্থায় ঘরের মেঝেতে পড়েছিল। বসতঘরের আড়ায় ঝুলছিল গামছার বাকি অংশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। হাসিনা বেগমের বড় বোন রাশিদা বেগম বলেন, আমরা বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আমার বোন হাসিনাকে তার স্বামী ফরহাদ বুধবার রাতে হত্যা করে…

আরো পড়ুন