প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৃহস্পতিবার সকালে তেজগাঁওর প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে বৈঠক হয়। চলতি মাসে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ত্যাগের পূর্বে রাষ্ট্রদূত হাস সিরিজ বৈঠক করছেন। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক তারই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে। এর আগে সোমবার তিনি আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন।  পিটার হাস বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে নিরাপত্তা এসকর্ট কেন আচমকা প্রত্যাহার হলো সে বিষয়ে জানতে চান। বৈঠকে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যুক্তরাষ্ট্র ঘোষিত স্বতন্ত্র ভিসানীতি নিয়ে…

আরো পড়ুন

অর্থমন্ত্রী উন্নয়নের কথামালা দিয়ে বাস্তবতাকে অস্পষ্ট করে দিয়েছেন: মেনন

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, অর্থমন্ত্রী উন্নয়নের কথামালা দিয়ে বাস্তবতাকে অস্পষ্ট করে দিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় গণমাধ্যমে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, আমার যেটা মনে হয়েছে যে, অর্থমন্ত্রী তার উন্নয়নের কথামালা দিয়ে বর্তমান বাস্তবতাকে অস্পষ্ট করে দিয়েছেন। যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে রয়েছে; বাজারে মূল্যবৃদ্ধির ঘটনাগুলো ঘটছে, সেটা কীভাবে নিয়ন্ত্রণ হবে, এটা খুব একটা স্পষ্ট আকারে এসেছে বলে মনে হয়নি। ফলে চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা হবে এটা বেশ দুষ্কর…

আরো পড়ুন

যে কৌশল অবলম্বন করলে হিল ছাড়াই লম্বা দেখাবে আপনাকে

হিল কেউ নিজের পছন্দ অনুযায়ী পরেন আবার কেউ পোশাকের সঙ্গে মানানসই বলে পরেন। কেউ পরেন নিজেকে লম্বা দেখানোর জন্য। অনেকের ভালো না লাগলেও উচ্চতায় লম্বা লাগবে এ ধারণা থেকে হিল পরেন। কিন্তু যারা উচ্চতায় খাটো হওয়ায় হিল পরেন তারা কিছু বিষয় খেয়াল রাখলে হিল ছাড়াই তাদের লম্বা দেখাবে। স্ট্রাইপযুক্ত পোশাক : শার্ট অথবা অন্য যেকোন পোশাক নির্বাচনের ক্ষেত্রে চেষ্টা করুন উল্লম্ব স্ট্রাইপযুক্ত জামা কেনার। এই প্রকার পোশাকেও লম্বা দেখাবে। হাই ওয়েস্ট জিন্স : আলমারিতে একটি নীল ও একটি কালো হাই ওয়েস্ট জিন্স কম-বেশি সবারই থাকে। আর এর সঙ্গে যদি আপনি একটি ক্রপ…

আরো পড়ুন

পাকিস্তানকে ছাড়াই হতে পারে এশিয়া কাপ

এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। বাবর আজমদের ছাড়াই সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে শ্রীলংকায়। এমনটি জানিয়েছে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।  আয়োজক হিসেবে ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সাফ জানিয়ে দেয় তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না। বিসিসিআইয়ের এমন ঘোষণার পর পিসিবি এশিয়া কাপের জন্য একটি হাইব্রিড মডেল প্রস্তাব করে। সেই প্রস্তাবে বলা হয় ভারত ছাড়া বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল অন্তত একটি করে ম্যাচ পাকিস্তানের মাঠে খেলবে। ভারতের খেলাগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। পিসিবির…

আরো পড়ুন

বাবর-আফ্রিদিকে নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সফরে পার্থ, মেলবোর্ন আর সিডনিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে দুই দল। ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।  পাকিস্তান ক্রিকেট দলের সফরের আগেই দলটির অধিনায়ক বাবর আজম ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়ায় (সিএ) প্রকাশিত একটি ভিডিওতে, স্টিভ স্মিথ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির ভূয়সী প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, বাবর আজম একজন অসাধারণ খেলোয়াড়। গত কয়েক বছর ধরে সে ধারাবাহিক ক্রিকেট খেলছে। সে এমন একজন বিপজ্জনক খেলোয়াড় যাকে আমাদের…

আরো পড়ুন

সেলফি তুলতে চাওয়া ভক্তকেই বিয়ে করছেন টেনিস তারকা

স্প্যানিশ টেনিস তারকা গার্বাইন মুগুরুজের সঙ্গে শখের বশে সেলফি তুলতে চেয়েছিলেন আর্থার বোর্হেসে। সেলফি তোলার পর থেকে দুইজনের মধ্যে সখ্য গড়ে ওঠে।  তাদের সেই সম্পর্ক বিয়েতে রূপ নিতে যাচ্ছে। ফরাসি ওপেন ও উইম্বলডনে শিরোপাজয়ী তারকা নিজেই বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। গার্বাইন ফ্যাশন জগতের মানুষ। কাজ করেন মডেল হিসেবে। টেনিসের সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে। অন্যদিকে মুগুরুজা ২০১৬ সালে ফরাসি ওপেন জিতেন। ২০১৭ সালে হন উইম্বলডন চ্যাম্পিয়ন। ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি সেলফি তোলার জন্য অনুরোধ করেন আর্থার। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা নিয়ে স্পেনের সংবাদমাধ্যমকে টেনিস তারকা…

আরো পড়ুন

ব্যর্থ আর্জেন্টিনা, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

এবারের বিশ্বকাপের হটফেভারিট ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। শেষ ষোলতে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এদিকে শেষ ষোলো নিশ্চিত করে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিরা। টানা তিন ম্যাচ জিতে এখন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। বুধবার রাতে আর্জেন্টিনার দিয়েগো আরমান্দো স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলের যুবারা। দলটির হয়ে জোড়া গোল করেন আন্দ্রে সান্তোস, একটি করে গোল করেন মার্কোস লিওনার্দো ও ম্যাথিউস মার্টিনস সিলভা দস সান্তোস। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মাহমুদ ঘোরবেল। তবে বিরতির ঠিক আগে রাবার্ট রেনান লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। পুরো ম্যাচে ৫৫ শতাংশ বল পজিশনে…

আরো পড়ুন

‘এবারের আইপিএল স্মরণীয় হয়ে থাকবে’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য শেষ হওয়া আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস।  আইপিএল ইতিহাসে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মতো চেন্নাইও পঞ্চমবার শিরোপা জিতেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার রামিজ রাজা বলেন, ‘এবারের আইপিএল সবাই মনে রাখবে মহেন্দ্র সিং ধোনির জন্য। তার সব থেকে বড়গুণ নম্রতা, তার অধিনায়কত্ব, ধীর-স্থিরতা, কিপিং চিরজীবন মনে থাকবে। এতবড় একটা ইভেন্ট আমি এর আগে দেখিনি। পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, এই আইপিএল…

আরো পড়ুন

সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে: মিম

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় মারিয়া মিম। ইনস্টাগ্রামে বেশ ভালো সংখ্যাক অনুসারী আছে তার।  সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বলিউড সিনেমা ‘গাঙ্গুবাই’র নায়িকা আলিয়া ভাটের মতো লুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায়, বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন মিম। তার পরনে সাদা রঙের শাড়ি। হাতে চুড়ি। চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ। চোখের পাঁপড়িতে কাজল মাখা, দৃষ্টিতে লেগে আছে বিস্ময়! ছবিটির ক্যাপশনে মিম লিখেছেন, ‘সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে’। মারিয়া মিমের এই লুক আর ক্যাপশন দেখে অনেকেই তার রূপের প্রশংসা করেছেন। অনেকে আবার তাকে আক্রমণ…

আরো পড়ুন

আলিয়ার খুঁত কী, ফাঁস করলেন ‘সাবেক প্রেমিক’

বরুণ আর আলিয়া এখন বন্ধু। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’-এর মধ্য দিয়ে বলিউডে একসঙ্গেই আত্মপ্রকাশ করেছিলেন দুজন। এরপর দুজনের প্রেমের গুঞ্জনে তুঙ্গে উঠে যায় এ জুটি। পরবর্তী সময়ে ‘কলঙ্ক’ ছবিতেও এ জুটি দুর্দান্ত জনপ্রিয়তা পায়। তবে দুজনার প্রেমের সম্পর্ক টেকেনি বেশিদিন। শুধু রয়ে গেছে খুনসুটিময় বন্ধুত্বটা। আলিয়া ভাটের হাসি একবার যিনি শুনেছেন, তিনি ভুলতে পারবেন না। অট্টহাসি শুনলেই যে কেউ চিনে যান আলিয়াকে। এ নিয়ে তার পেছনে লাগেন সহকর্মীরাও, বিশেষ করে বরুণ ধাওয়ান। বারবার দুই বন্ধুকে একসঙ্গে দেখতে চান দর্শক। তবে এখনই আবার দুজনে জুটি বাঁধবেন এমন খবর শোনা…

আরো পড়ুন