দীর্ঘস্থায়ী মাথাব্যথা হয় যে কারণে

মাথায় ব্যথা হলে স্বাভাবিকভাবেই খুব অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তখন কোন কাজেই যেন মনোযোগ পাওয়া যায় না। কিছু কিছু মাথাব্যথার ক্ষেত্রে বিশ্রাম নিলেই কমে যায় তবে কিছু ক্ষেত্রে মাথায় ব্যথা এতটাই বেশি হয় যে ব্যথার তীব্রতা খুব গুরুতর হয়ে ওঠে। এর অনেক কারণ থাকতে পারে। অনলি মাই হেলথ নামে একটি ইংলিশ পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, মাথাব্যথার কারণে যে সমস্যাগুলো হয় তা মাথায় বা মুখে স্পষ্টভাবে ফুটে ওঠে, যাকে সাধারণত নিস্তেজ-ব্যথা বলা যায়। মাথাব্যথা নানাভাবে হতে পারে। এ সমস্যাকে হালকাভাবে নেওয়া একদমই উচিত না। মাথার ব্যথা কোথায়, কোন সময়ে হচ্ছে- সব…

আরো পড়ুন

তীব্র তাপদাহে ৪ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

দেশজুড়ে বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জুন) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী সোমবার (৫ জুন) থেকে বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে…

আরো পড়ুন

পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করতে দেবে না ভারত

শনিবার ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের করাচির দৈনিক জং পত্রিকা জানিয়েছে, এশিয়া কাপের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার অধিকার থেকে পাকিস্তানকে বঞ্চিত করতে চায় ভারত। সীমান্ত নিয়ে সমস্যার কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। যে কারণে পাকিস্তান একটি ‘হাইব্রিড’ মডেল প্রস্তাব করে। সেই প্রস্তাবে বলা হয় ভারতের খেলাগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে হবে। আর বাকি দেশগুলোর খেলা হবে পাকিস্তানে। এতেও রাজি নয় ভারত। তারা পাকিস্তানকে এশিয়া কাপের আয়োজক থেকে বাদ দিয়ে বাংলাদেশ বা শ্রীলংকাকে আয়োজক হিসেবে দেখতে চায়। শুধু তাই নয়! ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক…

আরো পড়ুন

হার্ভার্ডের শিক্ষককে কুরআন উপহার দিলেন রিজওয়ান

পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান শুধু একজন দক্ষ খেলোয়াড়ই নন, ধর্ম-কর্মেও তার আগ্রহ আছে বেশ। তাই তো ক্রিকেটের জন্য যখন বিভিন্ন দেশ ভ্রমণ করেন, তখন বিভিন্ন মসজিদে ইসলামের বাণীও পৌঁছে দেওয়ার চেষ্টা করেন এই তরুণ ক্রিকেটার। এবার হার্ভার্ডের শিক্ষককে কুরআন উপহার দিলেন তিনি। সম্প্রতি হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নিয়েছেন রিজওয়ান ও বাবর আজম, যা দেশটির ক্রিকেটারদের মধ্যে প্রথম ঘটনা। প্রোগ্রামটিতে বিশেষভাবে বিজনেস অফ এন্টারটেইনমেন্ট, মিডিয়া এবং স্পোর্টর্সের উপর গুরুত্ব দেওয়া হয়। ক্রিকেট পাকিস্তানি জানিয়েছে, গত ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত বাবর ও রিজওয়ান ম্যাসাচুসেটসের বোস্টনের বিখ্যাত হার্ভার্ড…

আরো পড়ুন

ব্রাজিলকে কান্নায় ভাসাল ইসরাইল

নকআউট পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এবারের আয়োজক দেশ আর্জেন্টিনা। এবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলও। কাতার বিশ্বকাপেও নেইমার-ভিনিসিয়ুসদের নিয়ে জাতীয় দল কোয়ার্টারে হেরে বিদায় নিয়েছিল। তাদের উত্তরসূরিরাও সম্মুখীন হলেন একই পরিণতির। ব্রাজিলের করুণ বিদায়ের দিনে মূলত দাপট দেখিয়েছে ইসরাইল। অন্যতম হট ফেভারিটদের তারা রীতিমতো নাকানিচুবানি খাইয়েছে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ইসরাইলের মুখোমুখি হয় ব্রাজিল যুব দল। শনিবার রাতে আর্জেন্টিনার অ্যাস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত ম্যাচটিতে শক্তিশালী ব্রাজিলকে ৩-২ গোলে হারায় ইসরাইলের যুবারা। দুবার এগিয়ে গিয়েও অতিরিক্ত সময়ে গোল…

আরো পড়ুন

সুশাসনবর্জিত উন্নয়ন অব্যাহত রাখার বাজেট

বাজেট বক্তৃতায় গত দেড় দশকের উন্নয়ন অভিযাত্রার সাফল্যগাথা, বিদেশিদের প্রশংসার সারমর্ম স্থান পেয়েছে। কিন্তু দৃশ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলার কোনো ব্যাখ্যা নেই। স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রার স্লোগান দিয়ে নির্বাচনি বছরের বাজেটে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। এতে নানাবিধ সংকটে নিমজ্জিত অর্থনীতিকে উদ্ধারের দায়কে পাশ কাটানো হয়েছে। ব্যয়বহুল সব মেগা প্রকল্প শুরুর বিশাল বহর দেখে বোঝা যায়-সুশাসনবর্জিত উন্নয়ন অব্যাহত রাখতেই এমন বাজেট দেওয়া হয়েছে। বাজেটে বরাদ্দ ও কর আহরণের লক্ষ্যমাত্রা অসামঞ্জস্যপূর্ণ। প্রশাসনিক জটিলতাসহ নানা কারণে ন্যূনতম কর আহরণের উদ্দেশ্য কখনোই সফল হবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)…

আরো পড়ুন

আবার বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

আবার বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক ইলন মাস্ক।  বুধবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে তিনি ফরাসি বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলএমভিএইচের প্রধান বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। আর্নল্টের এলভিএমএইচের শেয়ারের মূল্য ২ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ায় মাস্ক তাকে টপকে গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী মাস্কের মোট সম্পদের পরিমাণ এ মুহূর্তে প্রায় ১৯২ বিলিয়ন ডলার। জানুয়ারির পর থেকে টেসলার মূল্যবৃদ্ধির কারণে মাস্কের সম্পদ বেড়েছে ৫ হাজার ৫৩০ কোটি ডলার। অন্যদিকে…

আরো পড়ুন

আমার মার্কিন ভিসা ২০২৬ সাল পর্যন্ত আছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের একটি লোকাল পত্রিকা নিউজ করেছে, আমার আমেরিকার ভিসা নাকি বাতিল হয়ে গেছে। আপনাদের বলতে চাই— আমার ভিসা ২০২৬ সাল পর্যন্ত আছে। শনিবার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আরকে ল্যান্ড পার্কে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শামীম ওসমান তুরস্কের পাসপোর্ট নিয়ে নাকি ইউরোপ ঘুরছে- এমন গুজব ছড়ানো হয়েছে। তাদের বলতে চাই— তুরস্কের পাসপোর্ট নিয়ে ইউরোপ ঘোরা সম্ভব না। আমার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত আছে। আমি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতাদের দেখাব। আমার ভিসা বাতিল হয়েছে কিনা তখন তা প্রমাণ হবে।…

আরো পড়ুন

বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই: কাদের

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। বিদেশিদের কাছে রোজ রোজ নালিশ করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। ক্ষমতার ময়ূর সিংহাসন ফিরে পেতে মির্জা ফখরুল দিবাস্বপ্ন দেখা শুরু করেছেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না।  তিনি রোববার দুপুরে নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের স্মরণসভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন। এসব সংকট সমাধানে আওয়ামী লীগ সরকার দিন-রাত কাজ করছে। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে অনুষ্ঠিত…

আরো পড়ুন

আমার স্বামী শারীরিকভাবে অক্ষম : সানাই

ব্যক্তিগত জীবনে ব্যাংকার আবু ছালেহ মুসার সঙ্গে ঘর বেঁধেছেন মডেল অভিনেত্রী সানাই মাহবুব। সম্প্রতি এ ঘর ভাঙছে বলে নিজেই জানিয়েছেন সানাই। তবে অনেকগুলো কারণ সামনে আসলেও ঠিক কি কারণে বিচ্ছেদ হচ্ছে তা এখনও স্পষ্ট না। এবার সামনে আনলেন নতুন আরেক কারণ। সানাই জানালেন, এ সংসার আর করা হচ্ছে না। স্বামী আবু সালেহ মুসার শারীরিক অক্ষমতার কারণে তার থেকে আলাদা হয়েছেন। তিনি বলেন, আমার স্বামী শারীরিক ভাবে অক্ষম। অনেক ডাক্তার দেখিয়েছি। কাউন্সিলিংয়ের কাছে নিয়ে গেছি কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের রাতেই তার সমস্যার কথা জানতে পারি। বিষয়টি মেনে নিয়ে চিকিৎসা করাই।…

আরো পড়ুন