সব গুঞ্জনের ইতি টেনে মৌসুমের শেষ ম্যাচের ঘণ্টাদেড়েক আগেই ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পিএসজির জার্সিতে এটিই লিওনেল মেসির শেষ ম্যাচ। বিবৃতিতে মেসিকে ধন্যবাদ ও শুভকামনাও জানায় পিএসজি। তবে মাঠের চিত্রটা ছিল ভিন্ন। শনিবার রাতে পার্ক দে প্রিন্সেসে বিদায়ি ম্যাচে হারের সঙ্গে পিএসজি সমর্থকদের একাংশের কাছ থেকে দুয়োও শুনতে হয়েছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে। সের্হিও রামোসও এই ম্যাচ দিয়ে পিএসজি অধ্যায়ের সমাপ্তি টেনেছেন। ঘরের মাঠে ক্লেমন্তের কাছে পিএসজির ৩-২ গোলের হারে মেসির পাশাপাশি রামোসেরও শেষটা ভালো হলো না। আগেই ফরাসি লিগ জেতা পিএসজি রামোস ও কিলিয়ান এমবাপ্পের গোলে ২-০…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
মিরপুরে ১৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
মিরপুরের তিনটি হাউজিংয়ের দখল থেকে ১.৪৮৪৪ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ঢাকার আওতাধীন ধউর ভূমি অফিসের ধউর মৌজার সরকারি ১নং খাস খতিয়ানের ১.৪৮৪৪ একর জমি অবৈধভাবে দখলে রেখেছিল প্রতিষ্ঠান তিনটি। রোববার এগুলো উদ্ধার করা হয়। ওই জমি সিএস ও এসএ ১৭৬ দাগ, আরএস ৫০৫ দাগ এবং ঢাকা মহানগর জরিপের রূপান্তরিত ১২৩১নং দাগে জমির পরিমাণ ০.৮৯০০ একর, ১২৮৫ নং দাগে জমির পরিমাণ ০.৩৯৩২ একর এবং ১২৯১নং দাগে জমির পরিমাণ ০.২০১২ একর। অর্থাৎ ৩টি দাগে মোট খাসজমির পরিমাণ ১.৪৮৪৪ একর। এই ভূমির বর্তমান আনুমানিক বাজারমূল্য…
আরো পড়ুনকাবিননামা মার্চেই ছিঁড়ে টুকরো টুকরো করেছে রাজ: পরীমনি
অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি দাম্পত্য জীবনের কলহ নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। এমনকি বিচ্ছেদের পথে হাঁটছেন দুজন এমন গুঞ্জন উঠেছে। সম্প্রতি ইস্যুগুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরীমনি। রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে পরীমনি বলেন, আর না। অনেক হয়েছে। এবার টোটালি ফুলস্টপ। ঘর কার সঙ্গে করব? ঘর করার তো কিছুই নেই। ইচ্ছা থাকলেও তো আর সেটি হচ্ছে না। আমি যার সঙ্গে ঘর করব, সেই মানুষই তো নেই। তিনি বলেন, এক ছাদের নিচে থাকতে অনেক চেষ্টা করেছি। তার পরও তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি। কিন্তু সে আমার সঙ্গে…
আরো পড়ুনগ্রীষ্মে ভিন্নরূপে সানিয়া
সাবেক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা খেলা থেকে অবসর নিয়েছেন। তিনি একজন ফ্যাশন সচেতন নারী। তিনি প্রায়ই বিভিন্ন পোশাক পরে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় শনিবার নতুন ছবি পোস্ট করেছেন তিনি। এই গ্রীষ্মে ভিন্ন রূপে নতুন পোশাকে ভক্তদের সামনে উপস্থিত হন তিনি। ছবি শেয়ার করার পর থেকেই ৪২ হাজারের বেশি লাইক এবং ৫০০টিরও বেশি মন্তব্য পড়ে। খবর জিও নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে- সানিয়া মির্জা ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার জন্য পরিচিত। শনিবার তার পোস্ট করা ছবিতে একটি কালো টি-শার্ট এবং গোলাপী স্টিলেটোসের সঙ্গে অপূর্ব লাগছিল৷ ৩৬ বছর বয়সি সাবেক এই টেনিস…
আরো পড়ুনএবার ছুটির দিনে জামায়াতের কর্মসূচি ঘোষণা
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর। পুলিশ অনুমিত না দেওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি। সংঘাত এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ এক সংবাদ সম্মেলনে দলটির কর্মসূচি স্থগিত করার এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী ১০ জুন শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত। ওই দিন বেলা ২টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। দলটির নেতারা বলেছেন, পুলিশ যেহেতু সোমবার…
আরো পড়ুনমার্কিন ভিসানীতির পথে হাঁটবে না ইইউ
বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভিসানীতির মতো একই পথে হাঁটবে না ইউরোপীয় ইউনিয়ন। রোববার যমুনা টিভিকে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। চার্লস হোয়াইটলি বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক পথকে উন্নত করতে চাই। যুক্তরাষ্ট্রের ভিসানীতির মতো একই পন্থা নিয়ে আমরা ভাবছি না। আগামী জুলাইয়ে আমাদের একটি বিশেষ প্রতিনিধি দল আসবে, যারা নিশ্চিত করবে নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কি না। আমরা এই বিষয়টি নিয়েই ভাবছি। তিনি বলেন, এই দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আমরা কাজ করছি। মুক্ত গণমাধ্যম গণতন্ত্র নিশ্চিতে কাজ করে। তাই এ খাতে আমাদের অংশগ্রহণ বাড়াতে চাই। রোববার দুপুরে…
আরো পড়ুনজিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জার্মান বিএনপির আলোচনা সভা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলের জার্মান শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্টের সালবাউ ওবারআডে শনিবার এই সভা অনুষ্ঠিত হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার পরিচালনায় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি নেতা আমান উল্লাহ, ফিরোজ কোরাইশী, মোজাম্মেল হক, সেলিম ব্যাপারী চঞ্চল, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, সেলিম রেজা, কাওসার শামীম, মন্জু…
আরো পড়ুনডলার ঘাটতিতে অস্বস্তি
বৈদেশিক মুদ্রায় অস্বস্তি এখনো কাটেনি। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় সার্বিক বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় ঘাটতি থেকে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার চলতি হিসাব, আর্থিক হিসাব-এমনকি সার্বিক স্থিতিতেও ঘাটতি হচ্ছে। ফলে রিজার্ভ কমে যাচ্ছে। বেড়ে যাচ্ছে ডলারের দাম। বাড়ছে ডলারের ঘাটতিও। এসব কারণে ডলারের বাজারে অস্বস্তি রয়েই যাচ্ছে। এদিকে গত মে মাসে রপ্তানি আয় কিছুটা বাড়লেও রেমিট্যান্স অপরিবর্তিত রয়েছে। তবে গত অর্থবছরের জুলাই-মের তুলনায় চলতি অর্থবছরের একই সময় পর্যন্ত রেমিট্যান্স কমেছে ১৭ দশমিক ১৮ শতাংশ। একই সময়ে রপ্তানি আয় ৭ দশমিক ১১ শতাংশ বাড়লেও লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ৬৪ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংক…
আরো পড়ুনআজমত উল্লা খান গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আজমত উল্লা খানকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আগামী ৩ বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। আজ রোববার ৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে বিবৃতিতে জানানো হয়। উল্লেখ্য, সর্বশেষ গাজীপুর…
আরো পড়ুনআগামী মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল
আগামী জুলাই মাসের মধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ছাড়া অন্য বিসিএসগুলো এগিয়ে নিতেও কাজ চলছে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস এ বিষয়ে বলেন, আমরা চেষ্টা করব আগামী জুলাই মাসের মধ্যে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার। সেই সঙ্গে অন্য বিসিএসগুলো নিয়েও কাজ চলছে। এ ছাড়া ৪৫তম বিসিএসের প্রিলির ফলও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার চেষ্টা চলছে। পিএসসি সূত্রে জানা যায়, ৪১তম বিসিএসে মৌখিক পরীক্ষায় ১৩ হাজার প্রার্থীর ভাইভা নেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।…
আরো পড়ুন