দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নেওয়ায় ‘মীরজাফর’ আখ্যায়িত করে বর্তমান ও সাবেক ৪৩ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (৬ জুন) সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৫ জুন) রাত সাড়ে ১১টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়। এর আগে গত ৩ জুন রাতে সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল দলটি। পরে বিএনপি জানিয়েছে, কারণ দর্শানোর নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জবাব চেয়ে সময়সীমা বেঁধে…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
কয়লা সংকট, ফের তেলে উৎপাদন হবে বিদ্যুৎ
সারাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপমাত্রা। গরমে অতিষ্ঠ মানুষ। বৃষ্টির কোনো দেখা নেই। সেই সঙ্গে চলছে লোডশেডিং। বিদ্যুৎ এই আসে, এই যায়। লোডশেডিং যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা।’ একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় কষ্ট ভোগ করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বয়স্ক আর শিশুরা। দেশব্যাপী চাপা অসস্থিকর পরিবেশ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা, কিন্তু তা সম্ভব হয়নি। উল্টো কমে গেছে বিদ্যুৎ উৎপাদন। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। কয়লা সংকটে গত ২৫ মে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। সোমবার (৫ জুন) পুরোপুরি বন্ধ…
আরো পড়ুনআ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৬ জুন) সকাল ৯টা থেকে উপজেলা সদর বাজারে এ ঘটনা শুরু হয়। স্থানীয়রা জানান, সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিরেধী পক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন। মঙ্গলবার সকালে উপজেলায়মিজানুরের পক্ষ একটি শো-ডাউনের আয়োজন করে। পরে একই দিন সকালে শো-ডাউন ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নেন মুজিবুল হকের অনুসারীরা। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
আরো পড়ুনসৌদিতে আজ দূতাবাস খুলছে ইরান
ইরান আজ সোমবার (৬ জুন) সৌদি আরবের রাজধানীতে অবস্থিত দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলো পুনরায় খুলতে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া ওআইসিতে কাজ শুরু করবেন ইরানের স্থায়ী প্রতিনিধি। ইরান ও সৌদি আরব উভয় দেশের সংবাদমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ মুসলিম দেশের মধ্যে পুনরায় কূটনীতিক সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, নাসের কানয়ানি সোমবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার ও বুধবার (৬ ও ৭ জুন) রিয়াদে ইরান দূতাবাস এবং…
আরো পড়ুনঅবসর ভেঙে টেস্টে ফিরছেন মঈন আলী!
ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারে ইংল্যান্ডের মূল স্পিনার জ্যাক লিচ আসন্ন অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন। দলের ঘোরতর বিপদ থেকে পরিত্রাণ পেতে ইংল্যান্ড ম্যানেজমেন্ট মঈন আলীর শরণাপন্ন হয়েছে বলে ক্রিকইনফোর খবর। অথচ এই অফস্পিনিং অলরাউন্ডার ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মঈনও অবসর ভেঙে ফেরার কথা বিবেচনা করছেন। ৬৭ টেস্টে দুই হাজার ৯১৪ রান ও ৩৬.৬৬ গড়ে ১৯৫ উইকেট নেন মঈন। শুধু সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে এই ফরম্যাট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত। তাছাড়া স্পিনিং আঙুলেও কিছুটা সমস্যা ছিল। ২০২১ সালের সেপ্টেম্বরে ওভালে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলেন, সেটাই ছিল তার…
আরো পড়ুনইউক্রেনে রাতভর আক্রমণ চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের বিভিন্ন জায়গায় রাতভর রুশ বাহিনী আক্রমণ চালিয়েছে। এর ফলে কিয়েভে সারা রাত ধরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেসামরিক মানুষ মাটির তলায় সাবওয়ে স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার কিয়েভে এখনো সতর্কতা জারি রয়েছে বলে নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশকো। তিনি বলেন, এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে কিয়েভ রাশিয়ার হামলা প্রতিহত করেছে। কিয়েভের মেয়র জানান, রাজধানী ছাড়াও ইউক্রেনের অন্যান্য শহরে একইভাবে আক্রমণ চালিয়েছে রাশিয়া। বিমান হামলা ছাড়াও দূরপাল্লার রকেটও ছোঁড়া হয়েছে। মঙ্গলবার ভোর পর্যন্ত রাশিয়া এই আক্রমণ চালায় বলে তিনি জানান। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে…
আরো পড়ুনজিমেইলের সার্চ বক্সে এবার পরিবর্তন আনছে গুগল
প্রচলিত বিভিন্ন পরিষেবা ও প্লাটফর্মে যুক্ত থাকা ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে কাজ করছে গুগল। এর অংশ হিসেবে এবার সেলফোনের জিমেইলে সার্চ বারে পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কম কষ্টে সহজেই গুরুত্বপূর্ণ বা সংশ্লিষ্ট তথ্য খুঁজে পাবে। নতুন ফিচারের আওতায় মোবাইলের জিমেইল অ্যাপে থাকা মেশিন লার্নিং মডেল তিনটি বিষয়কে গুরুত্ব দেবে। এর মধ্যে সার্চ আইটেম, অতিসম্প্রতি পাঠানো ই-মেইল ও অন্যান্য বিষয় থাকবে। এর মাধ্যমে জিমেইলে দরকারি জিনিস সহজেই পাওয়া যাবে। আলাদা সেকশনে সার্চ রেজাল্ট দেখানো হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই সেগুলোয় প্রবেশ করতে পারবে। যেসব ব্যবহারকারী যোগাযোগ ও ফাইল…
আরো পড়ুননতুন দিনের শুরু ওয়েস্ট ইন্ডিজের
বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার অধীনে অধিনায়ক শাই হোপের নেতৃত্বে নতুন দিনের সূচনা হলো ক্যারিবীয়দের। রোববার রাতে আরব আমিরাতের শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়রা। এদিন টস জিতে আগে ব্যাট করে ৪৭.১ ওভারে ২০২ রানে অলআউট হয় আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন আলি নেসার। ৪০ রান করেন বৃত্তি অরবিন্দ। টার্গেট তাড়া করতে নেমে ব্রেন্ডন কিংয়ের সেঞ্চুরিতে ৮৮ বল হাতে রেখে ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
আরো পড়ুনবার্সাকে হারিয়ে রেলিগেশন এড়ালো সেল্টা ভিগো
স্প্যানিশ লা লিগায় গাব্রি ভেইরার জোড়া গোলে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে রেলিগেশন এড়ালো সেল্টা ভিগো। নিজেদের মাঠে শেষ রাউন্ডে উজ্জীবিত ফুটবল খেলে সেল্টা ভিগো। দারুণ জয়ে লা লিগায় টিকে রইলো তারা। ম্যাচের ৪২ মিনিটে গোল করে সেল্টা ভিগোকে এগিয়ে দেন ভেইগা। এরপর ম্যাচের ৬৫ মিনিটে ভেইগা নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। দুই গোলে পিছিয়ে মরিয়া হয়ে আক্রমণ চালায় বার্সেলোনা। ৭৯ মিনিটে ফাতির গোল ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতে স্বাগতিকরা। এরফলে ৩৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৩তম হয়ে লিগ শেষ করলো সেল্টা ভিগো।…
আরো পড়ুনত্বক রক্ষা করত ব্যবহার করুন সানস্ক্রিন
ত্বকের ছাতা হলো সানস্ক্রিন। মেঘলা কিংবা রোদের সবরকম রশ্মি থেকে ত্বক রক্ষায় অতি কার্যকর হলো এই সানস্ক্রিন। অনেকেই রোদের সময় ত্বকের যত্ন নিয়ে থাকেন কিন্তু মেঘলাতে হেলাফেলা করেন। এটা কিন্তু ঠিক নয়, এ সময়েও আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হয়। আকাশ মেঘলা হলেও সূর্যের অতিবেগুনি রশ্মি অন্তত ৮০ শতাংশ উপস্থিত থাকে পরিবেশে। ত্বকের ক্ষতি করার জন্য এই রশ্মিই যথেষ্ট। আপনি মরুভূমিতেই থাকুন বা বরফের দেশে থাকুন অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করবেই। সারাদিন বাড়ি বা গাড়িতে বসে থাকলেও দরকার সানস্ক্রিন। কারণ কাঁচের জানালা কোন মতেই সম্পূর্ণভাবে অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করতে পারে না। তাই…
আরো পড়ুন