নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন পিটিআইত্যাগী নেতারা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর তারিন। সম্প্রতি ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) থেকে পদত্যাগ করেছেন তিনি। এবার নতুন রাজনৈতিক দল গড়লেন জাহাঙ্গীর। নাম দিয়েছেন ইশতিহকাম-ই-পাকিস্তান পার্টি। বৃহস্পতিবার পিটিআইয়ের সাবেক নেতা জাহাঙ্গীর এক সংবাদ সম্মেলনে তার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পিটিআই ছেড়ে আসা আলেম খান, ইমরান ইসমাইলসহ কয়েকজন। তারা সবাই জাহাঙ্গীরের নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। খবর জিও নিউজের। ২০১৮ সালে যখন ইমরান খানের হাত ধরে পিটিআই সরকার গঠিত হয়, তখন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাহাঙ্গীর তারিন। তখন থেকে ইমরান খানের…

আরো পড়ুন

যেসব যুক্তিতে মামলা বাতিল চান পরীমনির আইনজীবী

আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলা বাতিল হবে কিনা, এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চে অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বাতিল সংক্রান্ত শুনানি শুরু হয়। বাসা থেকে জব্দ করা সাত বোতল মদ পুলিশ সঙ্গে করে নিয়ে গিয়েছিল। মামলার এজাহার ও চার্জশিটে গরমিল রয়েছে— এমন চার যুক্তিতে এ মামলা বাতিলের দাবি চান অভিনেত্রীর আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, পরীমনিকে আটকের ২৩ ঘণ্টা পর মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। জব্দকৃত মাদকে অ্যালকোহলের পরিমাণ ৪০ শতাংশের কথা বলা…

আরো পড়ুন

জন্মদিনে নিপুণকে যে খোঁচা দিলেন জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নিপুণ আক্তারের জন্মদিন আজ। জীবনের ৩৯ বসন্ত পেরিয়ে ৪০-এ পা রাখলেন এ অভিনেত্রী। ১৯৮৪ সালের ৯ জুন কুমিল্লার জালগাঁওয়ে জন্ম তার। উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর রাশিয়ায় চলে যান ১৯৯৯ সালে। ২০০৪ সাল পর্যন্ত মস্কোতে পড়ালেখা করেন। এর পর চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসেন ২০০৬ সালে। আর ওই বছরই অভিষেক করেন ঢাকাই চলচ্চিত্রে। ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকার জন্মদিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যমসহ নানা মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। এর মধ্যে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ রয়েছে ইন্ডাস্ট্রির তারকারা। অন্যসব তারকার মতো নিপুণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। আর সেখানেই…

আরো পড়ুন

৪০ লাখ টাকার বেশি সম্পদ থাকলে বিবরণী বাধ্যতামূলক

প্রত্যক্ষ কর ব্যবস্থার আধুনিকায়নে জাতীয় সংসদে ‘আয়কর বিল-২০২৩’ উত্থাপন করা হয়েছে। এ বিলের বিধান অনুযায়ী ৪০ লাখ টাকার বেশি সম্পদ থাকলে সম্পদ ও দায়ের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিলে বিদেশে সম্পদের মালিক হলেও সম্পদের বিবরণী দাখিল করতে হবে। এমনকি চিকিৎসা বা ধর্মীয় কারণ ছাড়া ব্যক্তিগতভাবে বিদেশ ভ্রমণে যাওয়া ব্যক্তিদেরও সম্পদ বিবরণী জমা বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করেন। এ সময় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। বিলটি উত্থাপনকালে এর বিরোধিতা করেন জাতীয় পার্টির সংসদ-সদস্য ফখরুল ইমাম। তবে…

আরো পড়ুন

দেশের ২৯ ভাগ মানুষ ফ্যাটি লিভারে ভুগছে

ফ্যাটি লিভার একটি নীরব ঘাতক। এর একটা বড় অংশ ন্যাশ ও এর জটিলতা যেমন: লিভার সিরোসিস বা লিভার ক্যানসারের সম্মুখীন হওয়া। বর্তমানে দেশের ২৯ ভাগ মানুষ ফ্যাটি লিভার সমস্যায় ভুগছেন। রোগটি সম্পর্কে এখনই জনসচেতনতা তৈরি না হলে ভবিষ্যতে এটি মোকাবিলা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ‘বিশ্ব ন্যাশ দিবস-২০২৩’ উপলক্ষ্যে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে বিশেষজ্ঞরা এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে ‘বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি’। ন্যাশ হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিসের সংক্ষিপ্ত রূপ। এটি যকৃৎ বা লিভারের একটি প্রদাহ। ফ্যাটি লিভারের সঙ্গে ন্যাশের…

আরো পড়ুন

অপছন্দের ব্র্যান্ডের তালিকায় ফেসবুক, টুইটার ও টিকটক

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার, মেটা এবং টিকটক। এ মাধ্যমগুলো জনপ্রিয়তায় যেমন শীর্ষে ঠিক তেমনই ঘৃণার তালিকায়ও। সম্প্রতি এক জরিপের ফলাফলে উঠে এসেছে এমন তথ্য। ‘২০২৩ অ্যাক্সিওস হ্যারিস পোল’ প্রকাশিত ‘হানড্রেড রেপুটেশন র‌্যাংকিংয়ে’ এ ব্র্যান্ডগুলোই সবচেয়ে ‘ঘৃণিত’ তালিকায় স্থান পেয়েছে। ঘৃণিত তালিকায় ‘টিকটক’ দেখে অনেকেই একটু অবাক হওয়ার কথা, কারণ যুক্তরাষ্ট্রে টিকটক অত্যন্ত জনপ্রিয়। তবে এ জরিপের ফলাফলে স্পষ্ট হয়ে গেছে, কোটি কোটি মাসিক সক্রিয় গ্রাহক থাকলেই যে সেই ব্র্যান্ড বা প্রতিষ্ঠানকে সবাই ভালোবাসবে, এমনটা না-ও হতে পারে। সুনামের ভিন্ন ভিন্ন ৯টি ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের সেরা ১০০টি কোম্পানিকে…

আরো পড়ুন

দলে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতক নেতাকর্মীদের কারণে নৌকা হেরেছে: আজমত উল্লা

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পরাজিত সিটি মেয়রপ্রার্থী আজমত উল্লা খান বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-জামায়াত নয়; বরং দলের ভেতরে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতক ও বেঈমান নেতাকর্মীদের কারণে নৌকা হেরেছে। বিশ্বাসঘাতকরা গলায় নৌকার ব্যাজ পরে কাজ করেছে জায়েদা খাতুনের (টেবিল ঘড়ি প্রতীক) জন্য। এসব বিশ্বাসঘাতককে নিয়ে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে গেলে আমাদের করুণ পরিণতি বরণ করতে হবে।  বৃহস্পতিবার রাত ৮টায় গাজীপুরের টঙ্গী মুদাফা এলাকায় একটি রিসোর্টে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনপরবর্তী মূল্যায়ন সভায় তিনি এসব কথা বলেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ব্যক্তি আজমত উল্লাকে ধ্বংস করে দেওয়ার নামে আপনারা…

আরো পড়ুন

বিদেশ যাওয়ার আগে জমি-ফ্ল্যাটসহ সব সম্পদের তথ্য দিতে হবে

চিকিৎসা বা ধর্মীয় উদ্দেশ্য ছাড়া ব্যক্তিগত কারণে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে চাইলে জমি, ফ্ল্যাটসহ সব সম্পদের তথ্য জমা দিতে হবে।  দেশের সব কর্মকর্তা-কর্মচারীদের আয়কর বিবরণীসহ (ট্যাক্স রিটার্ন) তাদের সম্পদ ও দায়ের বিবরণী দাখিল করতে হবে। করদাতাদের ট্যাক্স রিটার্নে বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে তাদের সম্পদ ও দায় উল্লেখ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সংক্রান্ত ‘আয়কর বিল-২০২৩’ সংসদে তোলেন। পরে পাঁচ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলটি উত্থাপনের পর বিরোধিতা করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম।…

আরো পড়ুন

লাইফ সাপোর্টে সিরাজুল আলম খান

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের (দাদা ভাই) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানান। গত ৭ মে রাতে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম খান। চিকিৎসকদের পরামর্শে গত ২০ মে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয় এই প্রবীণ রাজনীতিবিদকে। শারীরিক জটিলতা দেখা দেয়ায় সিরাজুল আলম খানকে ঢামেক হাসপাতালের আইসিইউতে রাখা হয়। অবস্থার আরও অবনতি হওয়ায়…

আরো পড়ুন

সৌদির ক্লাবে যোগ দেওয়ার কারণ জানালেন বেনজেমা

কোনো প্রকার গুঞ্জন ছাড়াই আকস্মিকভাবে রিয়াল মাদ্রিদকে বিদায় জানান করিম বেনজেমা। ক্লাবটির সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের সমাপ্তি টেনে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন সবশেষ ব্যালন ডিঅর জয়ী এই তারকা। ৩৫ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার তিন বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের চলতি মৌসুমের চ্যাম্পিয়ন দলে যোগ দিয়েছেন। আল ইত্তিহাদ ক্লাবটির হয়ে বছরে ২০ কোটি ইউরো করে পাবেন তিনি। তবে অর্থ নয় ভিন্ন কারণেই রিয়াল মাদ্রিদের মতো ক্লাব ছেড়ে সৌদি আরবে গেছেন বেনজেমা। কারণটা ঠিক কি? বেনজেমা বলেছেন, নিজে মুসলিম হওয়ার কারণে মুসলিম দেশকে তিনি বেছে নিয়েছেন। নতুন ক্লাবে…

আরো পড়ুন