গরমে বাড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ

প্রচণ্ড তাপপ্রবাহ, অতিরিক্ত গরম আর কয়েকদিন ধরে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে (লোডশেডিং) দেশজুড়ে মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। এদিকে প্রচণ্ড গরমের কারণে দেখা দিয়েছে ডায়রিয়া-আমাশয়-জন্ডিসের মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। বিশেষ করে শ্রমজীবী, শিশু ও বয়স্করা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশসহ (আইসিডিডিআর,বি) একাধিক হাসপাতালে এমন চিত্র দেখা গেছে। তবে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর চিকিৎসকরা জানিয়েছেন, ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়লেও তারা এটাকে স্বাভাবিকভাবে দেখছেন। ডায়রিয়া থেকে বাঁচতে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। আইসিডিডিআর,বি হাসপাতাল সংশ্লিষ্টরা বলেন, সাধারণত মার্চ থেকে গরম শুরু হওয়ায় ডায়রিয়ার প্রকোপ বাড়ে। এ সময় রোগটির চিকিৎসায় বিশেষায়িত এ হাসপাতালটিতে রোগীর…

আরো পড়ুন

৪০ দিন পর জীবিত উদ্ধার আমাজনে নিখোঁজ সেই শিশুরা

আমাজনের গহীন অরণ্যে প্লেন বিধ্বস্ত হয়ে নিখোঁজ হয়েছিল চার শিশু। দীর্ঘ প্রায় ৪০ দিন পর তাদের জীবিত উদ্ধার করা হয়েছে। যদিও প্রাণ হারিয়েছেন প্রাপ্তবয়স্ক তিন আরোহী। অলৌকিকভাবে বেঁচে যাওয়া চার শিশুর মধ্যে একজনের বয়স মাত্র এক বছর।  আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো- দুর্ঘটনার ৪০ দিন পরও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে চার শিশুকেই। ডেইলি সাবাহর এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে আমাজনের কলম্বিয়া অংশে। কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ শনিবার এক টুইটে বলেছেন, দেশের জন্য আনন্দের খবর। কলম্বিয়ান জঙ্গলে হারিয়ে যাওয়া চার শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব…

আরো পড়ুন

বাবর আজমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন সরফরাজ

পাকিস্তান জাতীয় দলের বর্তমান অধিনায়ক বাবর আজমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুজব অস্বীকার করেছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। শুক্রবার একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলের সঙ্গে একটি সাক্ষাত্কারের সময় এ বিষয়ে জানান তিনি। খবর জিও টিভির। সরফরাজ তার অধিনায়কত্ব হারানোর পর থেকে জাতীয় দলে নিয়মিত অংশগ্রহণ না থাকায় বর্তমান অধিনায়ক ও দলের সঙ্গে তার সম্পর্ক ভালো না বলে জল্পনা চলছে। এ বিষয়ে সাক্ষাৎকারে সরফরাজ আহমেদ বলেন, বাবর, রিজওয়ান এবং অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমরা পাঁচ বছর একসঙ্গে খেলেছি। বাবর, ইমাম, হাসান, শাদাব, ফাহিম, রুম্মান, আনোয়ার, আমরা সবাই খুব ভালো সম্পর্ক…

আরো পড়ুন

ডলার সংকটে অর্থনীতির সব খাতেই ক্ষত

দেশে ডলার সংকট দীর্ঘমেয়াদি হওয়ায় অর্থনীতির সব খাতেই বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছে। দৃশ্যমান সমস্যাগুলোর বাইরে অদৃশ্যমান ক্ষতও সৃষ্টি হয়েছে। যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। বর্তমানে বেশকিছু ক্ষত দৃশ্যমান হয়েছে। এর মধ্যে রয়েছে, মূল্যস্ফীতির লাগামহীন ঊর্ধ্বগতি ও অসহনীয় লোডশেডিং। এছাড়াও আছে ডলারের দাম বৃদ্ধি ও টাকার মান কমে যাওয়া। এতে বেড়ে যাচ্ছে বৈদেশিক দায়দেনা ও আমদানি খরচ। আমদানি পণ্যের দাম বাড়ায় অন্যান্য পণ্যের দাম বেড়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের সংকটে শিল্প উৎপাদন হ্রাস পেয়েছে এবং বেড়েছে শিল্প ও কৃষি উৎপাদন ব্যয়। দেশি-বিদেশি বিনিয়োগ কম হওয়ায় কর্মসংস্থানের গতি বাধাগ্রস্ত হচ্ছে। ডলার…

আরো পড়ুন

ব্রাজিলকে কাঁদানো সেই ইসরাইলকে উড়িয়েই ফাইনালে উরুগুয়ে

বিস্ময় জাগানো ইসরাইলকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে উরুগুয়ে। ফাইনালে অপর ফাইনালিস্ট ইতালি। তারা দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।  এর আগে লা প্লাটার দিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বিস্ময়করভাবে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় মধ্যপ্রাচ্যের দল ইসরাইল। ম্যাচের প্রথমার্ধে উরুগুয়ের স্ট্রাইকার এন্ডারসন ডুয়ার্তের একটি প্রচেষ্টা রুখে দেন ইসরাইলের গোলরক্ষক টোমার জারফাতি। ১৯ বছর বয়সি ওই স্ট্রাইকারের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয় বারে লেগে। নিখুঁত খেলার মাধ্যমে দীর্ঘক্ষণ উরুগুয়েকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছিল ইসরাইল। তবে ম্যাচের ৬১ মিনিটে ফ্রাঙ্কো গঞ্জালেজ লক্ষ্যভেদ…

আরো পড়ুন

ফেসবুকের অ্যাকাউন্ট মুছে দিলেন সুনেরাহ

শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ পায়। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। চলমান এই বিতর্ক নিয়ে একাধিকবার মুখও খুলেছেন সুনেরাহ। ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনায় বেশ বিব্রত হয়েছেন তিনি। আর তাইতো বেশ কিছুদিন ধরেই তিনি বলছিলেন যেন তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করতে। বরং তার কাজকেই বেশি প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সবাইকে। এর ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে দিলেন তিনি। তবে তার পেজ এখনো অ্যাক্টিব আছে। প্রসঙ্গত, গেল ২৯ মে রাতে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী…

আরো পড়ুন

গরম পানিতে গোসলের অভ্যাস স্বাস্থ্যকর না ক্ষতিকর?

শীত আসলেই অনেকের গোসল করা অনিয়মিত হয়ে যায়। আর গোসল করলেও গরম পানিতে। অনেকেই মনে করেন ঠান্ডার ভয়ে গোসল না করার চেয়ে গরম পানিতে স্নান করাই ভাল। কিন্তু এই ভাবে রোজ গরম পানিতে স্নান করাটা কি স্বাস্থ্যকর? আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক…   শীতকালের শুষ্ক আবহাওয়ায় ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন। এই সময় বাতাসে আদ্রতার পরিমাণ খুব কম থাকায় আমাদের ত্বকও শুষ্ক হয়ে যায়। শীতকালে বাতাসের অরিরিক্ত শুষ্কতার প্রভাবে আমাদের ত্বক খুবই রুক্ষ্ম, শুষ্ক আর নিষ্প্রাণ হয়ে পড়ে। ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে এই সময় অনেকেই নিয়মিত গরম পানিতে গোসল করেন।…

আরো পড়ুন

সৌদি লিগের সেরা একাদশে নেই রোনালদো

মরুর বুকে প্রথম মৌসুম শেষ করেছেন, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ মৌসুমে দলগতভাবে কোনো অর্জন নেই সিআর সেভেনের। সৌদি প্রো লিগে শীর্ষ দুইয়ে থেকে শেষ করেছে তার দল আল নাসর। পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। এ ছাড়া কিংস কাপ ও সুপার কাপে সেমিফাইনাল থেকেই শেষ হয়েছে তার দলের শিরোপা স্বপ্ন। দলের শূন্যতার সীমাহীন বাস্তবতায় ব্যক্তিগত অর্জনেও নেই রোনালদোর নাম। লিগের মৌসুম সেরা একাদশেও ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ তারকার কোনো প্রভাব নেই। পর্তুগিজ ফরোয়ার্ডের জায়গায় একাদশে স্থান পেয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওডিওন ইঘালো। আল হিলালে…

আরো পড়ুন

আহমেদাবাদে আপত্তি পাকিস্তানের

ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদের ভেন্যুতে কোনো ম্যাচ খেলতে রাজি না বলে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় মিডিয়া বলছে, ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে কোনো ম্যাচ খেলবে না বলে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিচকে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। পিসিবির সূত্র বরাতে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, আইসিসিকে স্পষ্ট করে শেঠি বলেছেন, বিশ্বকাপের ফাইনাল ছাড়া আহমেদাবাদে কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। একমাত্র নক-আউট বা ফাইনাল ম্যাচ না হলে আমেদাবাদে খেলবে না পাকিস্তান। সূত্র জানিয়েছে,…

আরো পড়ুন

আইএসডিবি-বিআইএসইডব্লিউর আইটি স্কলারশিপ প্রোগ্রাম

আনিস একটি বিশ্ববিদ্যালয় থেকে গণিতে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি শেষ করেছেন। মেধাবী হওয়ার পরও চাকরির জন্যে হন্যে হয়ে ঘুরছেন, কিন্তু পাচ্ছেন না। অবশেষে তিনি বুঝতে পারেন, প্রযুক্তির এ যুগে প্রযুক্তির ওপর ভর করেই তাকে বেকারত্ব ঘোচাতে হবে। সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কিংবা নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটরের মতো চ্যালেঞ্জিং পেশার ওপর ভর করেই তাকে জীবন চলার পথে এগিয়ে যেতে হবে। কিন্তু কীভাবে? তার এ বিষয়ে প্রাথমিক কোনো ধারণাই নেই। এমন পরিস্থিতিতে তার কাছে এসে ধরা দেয় আইএসডিবি-বিআইএসইডব্লিউ’র আইটি স্কলারশিপ প্রোগ্রামের মতো ‘সোনালী সুযোগ’। রিমি সুলতানা ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখেছেন সফ্টওয়্যার ডেভেলপার হবেন। বিশ্বজুড়ে কাজ করবেন ফ্রিল্যান্সার…

আরো পড়ুন