বুধবার থেকে মিরপুরে শুরু হচ্ছে আফগান টেস্ট। এই টেস্টে বিশ্রামে বাংলাদেশ ও আফগানিস্তানের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও রশিদ খান। রশিদ খান না থাকলেও ম্যাচ জেতা সম্ভব বলেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। সোমবার সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, রশিদ খানকে ছাড়া খেলা একটু চ্যালেঞ্জিং। সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ। হাশমতউল্লাহ আরও বলেন, এই টেস্টে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও বিশ্রামে, একই ভাবে আমাদের সেরা তারকা রশিদ খানও বিশ্রামে। তবে…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
ভোটকেন্দ্রে হাতপাখার প্রার্থী ফয়জুল করীমের ওপর হামলা
বরিশাল সিটি নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীমের ওপর ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। নৌকা প্রতীকের কর্মীরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ জানিয়েছেন এই মেয়রপ্রার্থী। সোমবার (১২ জুন) ২২নং ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। মুফতি সৈয়দ ফয়জুল করিম জানান, সিটি নির্বাচনে কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখি নৌকার সমর্থকরা ভোটকক্ষে ঢুকে ভোটারদের বলছেন, ‘নৌকায় ভোট দিলে দাও, না-হলে চলে যাও।’ এ সময় আমি প্রিজাইডিং অফিসারকে এসব বিষয় বলছিলাম। তখনই নৌকার কর্মীরা এসে আমাকে ও আমার সঙ্গে…
আরো পড়ুনলাতিন আমেরিকার ৩ দেশ সফরে রাইসি
কয়েক দিন আগে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈরিতার অবসান ঘটিয়ে সম্পর্ক পুনঃস্থাপন নিয়ে উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এবার সেই উদ্বেগ বাড়িয়ে দিতে তিন দেশ সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার পাঁচ দিনের সফর শুরু করেছেন তিনি। এই সফরে ইরানের প্রেসিডেন্ট ভেনিজুয়েলা, নিকারাগুয়া ও কিউবা ভ্রমণ করবেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, লাতিন আমেরিকার তিনটি দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক রয়েছে। অন্যদিকে বহ বছর আগে থেকে দেশ তিনটির সঙ্গে সুসম্পর্ক রয়েছে তেহরানের। সেই সম্পর্ককে আরও জোরদার করতেই এই সফর…
আরো পড়ুনবয়স ধরে রাখতে খান চিয়া সিড
বয়স ধরে রাখতে কে না চায়। কিন্তু বার্ধক্য না চাইলে এসে পড়ে। কিন্তু সময় মতো নিজেকে নিয়ন্ত্রণে রাখলে বার্ধক্যেও আপনি থাকবে সবল ও সতেজ। বয়স ধরে রাখতে কী করবেন সেটার কিছু পরামর্শ দেওয়া হলো। * চিয়া সিড : চিয়া সিড পুষ্টিকর একটি খাদ্য উপাদান। ছোট এ দানা বা বীজকে সুপার ফুডও বলা হয়। ছোট্ট দানাদার এ খাদ্যশস্যটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রচুর পরিমাণে শক্তি সরবরাহ করে। অনেকের বয়সের আগেই রিংক্যাল পড়ে যায়, বয়স বেড়ে যায়। চিয়া সিড অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বলে ফ্রি র্যাডিক্যাল দূর করে এন্টি এজিং উপাদান তৈরিতে…
আরো পড়ুনমহাসড়কে সহযোগিতায় ‘হ্যালো এইচপি’ অ্যাপ
জনসাধারণকে মহাসড়কে সহযোগিতার জন্য ‘হ্যালো এইচপি’ নামে একটি অ্যাপ চালু হচ্ছে। সড়কে কেউ কোনো বিপদে পড়লে এ অ্যাপের মাধ্যমে তা হাইওয়ে পুলিশকে জানাতে পারবে। জরুরি সাহায্যের বোতাম চাপলেই নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রোল টিম সহযোগিতার জন্য ছুটে আসবে। এ অ্যাপে রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা, ভাড়ার তালিকা, ব্রিজের টোলহারসহ বিভিন্ন তথ্য থাকবে। রোববার দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এ অ্যাপ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে ‘সড়ক সারথি’ স্মরণিকা এবং ‘তদন্ত ম্যানুয়েল’-এর মোড়কও উন্মোচন করা হয়। হাইওয়ে পুলিশের…
আরো পড়ুনজাবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় পুলিশ আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয় এলাকায় হেনস্তার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম মেহমুদ হারুন। তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন সড়কে এক ছাত্রীকে হেনস্তা করেন এক পুলিশ কনস্টেবল ও তার সঙ্গে থাকা এক যুবক যার নাম বিদ্যুৎ চৌধুরী। এ সময় ভুক্তভোগী ছাত্রী তার মীর মশাররফ হোসেন হলের বন্ধুদের কল করেন। এ সময় অভিযুক্তদের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন দোকানের সামনে দেখলে ভুক্তভোগী শিক্ষার্থী এবং তার বন্ধুরা…
আরো পড়ুনপ্রিয়াঙ্কার দুই পায়ে ব্যান্ডেজ, ভক্তদের উদ্বেগ
বর্তমানে নতুন ওয়েব সিরিজের কাজে ব্যস্ত রয়েছেন প্রিয়াংকা চোপড়া। ইতোমধ্যে পর্দায় নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে সব প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কার একটি ছবি দেখে ব্যাপক উদ্বেগ তার ভক্তদের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, এই পা দুটোর ওপর অনেক চাপ পড়েছে। ওই ছবিতে অভিনেত্রীর দুই পায়ের ব্যান্ডেজ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কার ভক্তরা। সেখানে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের শর্ট টপস ও প্যান্ট। উস্কোখুস্কো চুল, আর মুখে ক্লান্তির ছাপ। তবে পায়ের দিকে তাকালেই চোখে পড়বে পা…
আরো পড়ুনআন্তমহাদেশীয় কাপ ফুটবলসহ টিভিতে আজকের খেলা
আন্তমহাদেশীয় কাপ ফুটবলে আজ (১২ জুন) রয়েছে দুটি ম্যাচ। এ ছাড়া এফআইএইচ প্রো হকি লিগে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আন্তমহাদেশীয় কাপ ফুটবল মঙ্গোলিয়া-লেবানন বিকেল ৫টা, স্টার স্পোর্টস ২ ভারত–ভানুয়াতু রাত ৮টা, স্টার স্পোর্টস ২ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ লাইকা কোভাই–তিরূপপুর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ৩ এফআইএইচ প্রো হকি লিগ নেদারল্যান্ডস–অস্ট্রেলিয়া রাত ১১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২
আরো পড়ুনবার্লিনের উদ্দেশ্যে দেশ ছাড়ল স্পেশাল অলিম্পিক দল
স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসের ১৬তম আসরে অংশ নিতে ঢাকা ছেড়ছে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল। সোমবার (১২ জুন) ভোর ৫টা ৫ মিনিটে জার্মানির ফ্রাঙ্কফুটের উদ্দেশ্যে রওনা দেন দলের ১০৭ জন অ্যাথলেট ও পাঁচ কর্মকর্তা। ফ্রাঙ্কফুটে টুর্নামেন্টের দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে ১৫ জুন বার্লিনে যাবে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ দল। ১৭ থেকে ২৫ জুন বার্লিনে হবে টুর্নামেন্টের এবারের আসর। এই আসরে বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশের ৭ হাজার অ্যাথলেট ২৪টি ইভেন্টে অংশ নিবেন। বাংলাদেশের ১০৭ জন খেলোয়াড় টুর্নামেন্টের ৯টি ইভেন্টে অংশ নিবেন। তার মধ্যে শুধু ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে নারী দল। বাকি আটটি ইভেন্টে নারী ও…
আরো পড়ুনবিশ্ব ক্রিকেটে নতুন ‘চোকার্স’ ভারত!
বিশ্ব ক্রিকেটে ‘চোকার্স’ তকমাটা বরাবরই জড়িয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। আইসিসি আয়োজিত টুর্নামেন্ট থেকে প্রতিবারই হতাশ হয়ে ফিরেছে দলটি। এ কারণেই ‘চোকার্স’ তকমা তাদের কপালে জুটেছে। প্রোটিয়াদের পাশাপাশি এবার বিশ্ব ক্রিকেটে নতুন ‘চোকার্স’ হিসেবে নাম লেখাচ্ছে ভারত। গত ১০ বছরে আইসিসি টুর্নামেন্টের মঞ্চ থেকে বারবারই খালি হাতে ফিরেছে ভারতীয় শিবির। হতাশা ছাড়া আর কিছুই জোটেনি তাদের ভাগ্যে। সবশেষ ২০১৩ সালে বিশ্ব আসরে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। এরপর থেকেই হতাশায় পুড়েছে ভারতীয় শিবির। ২০১৪ সালে শ্রীলঙ্কার কাছে বিশ্বকাপ ফাইনালে হার দিয়েই শুরু ভারতের শিরোপা খরার। আইসিসি আয়োজিত…
আরো পড়ুন