চীনে পা রেখেই বিপাকে মেসি

চীনে পা রেখেই বিপাকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বেইজিংয়ের একটি গণমাধ্যম বলছে, আর্জেন্টিনার পরিবর্তে স্প্যানিশ পাসপোর্ট আনায় বেশ কিছু সময় তাকে বেইজিং বিমানবন্দরে অবস্থান করতে হয়। এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে আলবিসেলেস্তেরা। ১৫ জুন বৃহস্পতিবার ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ। চীনের বেইজিংয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন হাজারো সমর্থক। বিশ্বচ্যাম্পিয়নদের স্বচক্ষে দেখতে উৎসুক ছিলেন ভক্তরা। তবে বেইজিং বিমানবন্দরে লিওনেল মেসি আর্জেন্টিনার পরিবর্তে স্প্যানিশ পাসপোর্ট নিয়ে যাওয়ায় বেশ কিছু সময় বিমানবন্দরে অবস্থান করতে হয়। পরে বিষয়টি সমাধান করে কর্তৃপক্ষ। চীনের বেইজিং…

আরো পড়ুন

আফগানদের বিপক্ষে যে পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

আগামীকাল ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সে উপলক্ষে মঙ্গলবার মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথা বলেছেন, আফগানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের খেলার পরিকল্পনা নিয়ে। আফগানদের বিপক্ষে টেস্ট দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হতে চলেছে টাইগার ব্যাটার লিটন দাসের। আট বছর আগে ২০১৫ সালে লিটনের টেস্ট অভিষেকের সময় প্রধান কোচ ছিলেন হাথুরু। এবার অধিনায়কের দায়িত্ব নেওয়ার সময়েও তিনিই পুরনো দায়িত্বে। জাতীয় দলের ক্রিকেটে লিটনের এ যাত্রা প্রসঙ্গে তার অভিমত জানতে চাইলে হাথুরু বলেন, ‘তাকে দেখে মনে হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ…

আরো পড়ুন

বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে পারেন বাবর আজম: ইমরান খান

পাকিস্তানের সাবেক ক্রিকেট কিংবদন্তি এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাবর আজমের। ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় ইমরান খান দাবি করেছেন যে, যদিও তিনি সম্প্রতি খুব বেশি ক্রিকেট দেখেননি। তবে তিনি যা দেখেছেন, তা থেকে তিনি নিশ্চিত যে, বাবর অনায়াসে ভারতীয় স্টার কোহলির রেকর্ড ছিনিয়ে নিতে পারবেন। খান বলেন, ‘আমি সম্প্রতি ক্রিকেট দেখিনি, কিন্তু আমি বিশ্বাস করি যে, বিরাট কোহলি ও বাবর আজম…

আরো পড়ুন

নতুন নোট বাজারে আসছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নতুন নোট বাজারে আসছে।  আগামী ১৮ জুন থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। ২৫ জুন পর্যন্ত নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। তফসিলি ব্যাংকের ৮০টি শাখা থেকে নতুন নোট নিতে পারবেন গ্রাহক। বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।…

আরো পড়ুন

মেয়ের বলিউড অভিষেক নিয়ে যা বললেন শাহরুখ

শাহরুখ খানের একমাত্র কন্যা সুহানা খান বলিউডে পা রাখতে চলেছেন। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ ছবিতে দেখা যাবে তাকে। সোমবার ওটিটির জন্য তৈরি এ ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।  ছেলে আরিয়ান খানের পোশাক কোম্পানিকে শুরু থেকেই সমর্থন করেছেন শাহরুখ। এবার মেয়ের জীবনের নতুন অধ্যায়ের শরিক হলেন তিনি। সুহানার প্রথম ছবি নিয়ে নিজের মতামত জানিয়েছেন বাদশা। ছবি পোস্টার টুইট করে শাহরুখ লেখেন, মনে আছে বহু বছর আগে আমি আর্চির বইগুলো পড়ার জন্য অগ্রিম বুকিং করতাম। কত স্মৃতি। তবে এখানেই শেষ নয়; সোমবার টুইটারে কিছুক্ষণের জন্য নেটিজেনদের প্রশ্নের মুখোমুখি হন শাহরুখ।…

আরো পড়ুন

বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউতে ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের চিঠি

ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলকে বাংলাদেশের বিষয়ে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তারা জোসেপ বোরেলকে বলেছেন— বাংলাদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে অবদান রাখতে অনুরোধ করছি এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) অন্যান্য রাজনৈতিক দলের সম্পৃক্ত করে চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে আহ্বান জানাচ্ছি। জানতে চাইলে ইইউ ঢাকা অফিসের একজন মুখপাত্র যুগান্তরকে বলেন, ইউরোপীয় পার্লামেন্টের ছয়জন সদস্য ব্যক্তিগতভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। অন্যদিকে…

আরো পড়ুন

জার্মানিকে রুখে দিল ইউক্রেন

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়েছেন। তেমনই একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপীয় জায়ান্ট জার্মানি ও ইউক্রেন। তবে কাতার বিশ্বকাপে ছন্দহীন বিদায় নেওয়া সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা এই ম্যাচে কোনোমতে রক্ষা পেয়েছে। তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো জিততে জিততেও তা আর হয়ে ওঠেনি ইউক্রেনের। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। টানা দুই বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি যেন নিজেদের হারিয়ে খুঁজছে। কাতার বিশ্বকাপের পর তারা প্রথম প্রীতি ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে গিয়ে তারা ধাক্কা খায় বেলজিয়ামের কাছে। ৬৯ বছর পর বেলজিয়ামের কাছে জার্মানি হারের স্বাদ…

আরো পড়ুন

সিইসির মুখে ‘ইন্তেকালের’ কথা শুনে ফয়জুল করীম বললেন আস্তাগফিরুল্লাহ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের মুখে ‘উনি কি ইন্তেকাল করেছেন’ এমন কথা শুনে ‘আস্তাগফিরুল্লাহ’ বললেন ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী ফয়জুল করীম।  সোমবার রাতে বরিশালে হাতপাখার প্রধান নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে ইসির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ফয়জুল করীম বলেন, ‘আস্তাগফিরুল্লাহ, আমি ইন্তেকাল করলে হয়তো ইসির কানে পানি যেতো। আমি রক্তাক্ত ও জখম হয়েছি, এতে ইসির আশা পূরণ হয়নি। হয়তো ইন্তেকাল করলে তার আশা পূরণ হতো।’ এ সময় সংবাদ সম্মেলনে তার ওপর কীভাবে কারা হামলা করেছে, তার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন ফয়জুল করীম। এর আগে তার…

আরো পড়ুন

বিমানবন্দরের ২৩শ কোটি টাকার মেগা প্রকল্পের অগ্রগতি মাত্র ১০ শতাংশ

মেয়াদ বাড়িয়েও ছয় বছরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ২৩শ কোটি টাকার মেগা প্রকল্পের অগ্রগতি মাত্র ১০ শতাংশ। গত ২৭ মে এ প্রকল্পের বর্ধিত তিন বছর মেয়াদও শেষ হয়েছে। এর আগে কাজ শুরু করতে না করতে প্রকল্প বাস্তবায়নের নির্ধারিত তিন বছর শেষ হয়। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ (বিইউসিজি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে, প্রকল্প পরিচালকের (পিডি) অনীহা ও অদক্ষতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তারা প্রকল্পের জন্য অভিজ্ঞ পিডি নিয়োগ দেওয়ার পাশাপাশি তাদের ক্ষতিপূরণের দাবি জানান। বিদ্যমান পরিস্থিতিতে প্রকল্পটি এক রকম অনিশ্চিত…

আরো পড়ুন

ফের যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইমরান খান

নিজের ক্ষমতাচ্যুতির পেছনে ফের যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হারার পর থেকে ওয়াশিংটনকে দায়ী করছেন ইমরান। যদিও মার্কিন প্রশাসন তার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। সাবেক ক্রিকেটার বলেছেন, তাকে মার্কিন চাপে দেশের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইককে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন ইমরান খান। তার এ সাক্ষাৎকার প্রকাশ হয়েছে শনিবার। সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি যেদিন রাশিয়া সফরে গিয়েছিলেন সেদিনই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে মস্কো। তিনি যদিও এই অভিযানের উদ্দেশ্য সমর্থন করেননি, আবার এর নিন্দা জানাতেও…

আরো পড়ুন