দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত ও ৩ জন আহত হয়েছেন।  মঙ্গলবার রাতে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার মাসুরগাঁও বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শ্রীনগর সদর বাজার লঞ্চঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইয়াসিন (২২) ও বাবুর দীঘিরপাড় এলাকার শামসুল ইসলামের ছেলে সায়মন হোসেন (২০)। আহতরা হলেন— উপজেলার ফুলকুচি গ্রামের মো. রাতুল (২৫), মোহাম্মদ ফারদিন (১৮) ও কয় কীর্তন গ্রামের জয় (২০)। পুলিশ ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ১০টার দিকে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা…

আরো পড়ুন

আইএমএফ’র শর্তের আংশিক প্রতিফলন থাকছে

আগামী অর্থবছরের নতুন মুদ্রানীতিতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্তের আংশিক প্রতিফলন থাকছে। মুদ্রানীতিতে অন্তর্ভুক্ত করার মতো আইএমএফ’র ছয়টি শর্ত ছিল। সেগুলোর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভে নিট হিসাব প্রকাশের শর্তটি পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে। বাকি পাঁচটি শর্তের আংশিক প্রতিফলন থাকছে মুদ্রানীতিতে। এসব শর্ত পর্যায়ক্রমে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক রোববার মুদ্রানীতি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এবারের মুদ্রানীতিকে বিনিয়োগ ও কর্মসংস্থান বান্ধব এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সহায়ক নীতি অনুসরণ করা হবে। কেননা ২০১৯ সাল থেকেই অর্থনীতিতে মন্দার ছায়া ছিল। ২০২০ সালে…

আরো পড়ুন

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

নিজেদের ৭০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা ভালোভাবেই পার করেছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়।  দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়েই প্রথম বলে হোঁচট খেয়েছেন ইনজুরি কাটিয়ে ম্যাচে ফেরা জাকির হাসান। আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের বলে খোঁচা দিয়েই তিনি উইকেটরক্ষকের তালুবন্দি হয়েছেন। ফলে মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারিয়েছেন স্বাগতিকরা। এ রিপোর্ট লেখা পযর্ন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৩০ রান। হারিয়েছে ১ উইকেট। ব্যাটিংয়ে আছেন নাজমুল হাসান শান্ত ১৩ ও মাহামুদুল হাসান জয় ৬ রানে। বাংলাদেশ একাদশ লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত,…

আরো পড়ুন

এমবাপ্পেকেও হারাতে যাচ্ছে পিএসজি!

লিওনেল মেসি চলে গেছেন। বিদায় নেওয়ার পথে নেইমারও। এবার হয়তো ‘সবেধন নীলমণি’ কিলিয়ান এমবাপ্পেকেও হারাতে যাচ্ছে পিএসজি! সোমবার রাতে বোমা ফাটিয়েছে ফরাসি দৈনিক লেকিপ।  ২৪ বছর বয়সি ফরাসি ফরোয়ার্ড চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত ক্লাবকে জানিয়ে দিয়েছেন। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। মেয়াদ শেষে আগামী বছর ফ্রি এজেন্ট হয়ে এমবাপ্পে চলে গেলে এক পয়সাও পাবে না পিএসজি। চুক্তি নবায়ন না করলে তাই এবারের গ্রীষ্মকালীন দলবদলে তাকে চড়া দামে বিক্রি করে দিতে চায় ফরাসি চ্যাম্পিয়নরা। লেকিপ জানিয়েছে, রিলিজ ক্লজের ১৫ কোটি ইউরোর কমে এমবাপ্পেকে ছাড়বে না পিএসজি। গত বছর…

আরো পড়ুন

ইউক্রেনকে আবারও বিপুল অংকের সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার বিপক্ষে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে আবারও বিপুল অংকের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে এই প্যাকেজ ঘোষণা করেন। খবর রয়টার্সের। এ প্যাকেজের আওতায় আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সরঞ্জামসহ ট্যাংক-বিধ্বংসী অস্ত্রও রয়েছে। নতুন এ সহায়তা প্যাকেজের পরিমাণ ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার। নতুন এই প্যাকেজ এমন সময় ঘোষণা করা হলো যখন রুশ বাহিনীর বিপক্ষে পাল্টা আক্রমণ শুরুর ঘোষণা দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, এ সহায়তা প্যাকেজটির মাধ্যমে ৩২৫ মিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র ও সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করা হবে। তিনি বলেন,…

আরো পড়ুন

নথি মামলায় নির্দোষ দাবি করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নথি অব্যবস্থাপনার জন্য অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনাসহ বেশ কিছু অভিযোগে বিচারের সম্মুখীন হয়েছেন সাবেক এ প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মায়ামির ফেডারেল আদালতে তার বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগের শুনানি হয়।  এর আগে আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার দেখিয়ে কাঠগড়ায় তোলা হয়। আত্মপক্ষ সমর্থনে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন। পারমাণবিক প্রকল্পের গোপনীয় তথ্য অবৈধভাবে সংরক্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ছাড়া সরকারি বহু নথি ব্যক্তিগত জিম্মায় রেখেছেন ট্রাম্প এমন অভিযোগ উঠেছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্প আদালতে প্রবেশের পর বিচারক জনাথন গুডম্যান…

আরো পড়ুন

দূতাবাস না থাকায় আয়ারল্যান্ডে ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরা

তবে দেশটিতে বাংলাদেশ দূতাবাস স্থাপনে সব ধরনের সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন আইরিশ সরকার। এ বিষয়ে দেশটির  শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞান বিভাগের প্রতিমন্ত্রী নোয়েল কলিন্স বলেন, এখানে অনেক বাংলাদেশি রয়েছেন। যদি বাংলাদেশ সরকার এখানে দূতাবাস স্থাপন করেন, তাদের স্বাগতম। আইরিশ সরকার তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেবে।   প্রবাসীরা বলেছেন, দূতাবাস হলে অর্থনৈতিকভাবে বাংলাদেশে সবচেয়ে বেশি লাভবান হবে। বিশেষ করে তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, পোশাক খাত আর কারি শিল্পের জন্য দেশটিতে হাজারো কর্মীর প্রয়োজন। দেশটির স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত লিমেরিক সিটি কাউন্সিলের বাংলাদেশি কাউন্সিলর আজাদ তালুকদার জানান, আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসীদের…

আরো পড়ুন

নির্বাচন বর্জন বিএনপির সঠিক সিদ্ধান্ত: তাপস

বরিশাল সিটি নির্বাচনে (বিসিসি) জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের পরাজিত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নির্বাচন প্রসঙ্গে বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনার জনগণের সঙ্গে ডিজিটাল নাটক মঞ্চায়ন করেছে। এই সরকারের অধীনে বিএনপি নির্বাচন বর্জন করে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর অক্সফোর্ড মিশন রোডে লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তাপস বলেন, নির্বাচনের ফল পর্দার পেছনে বসে করেছে। নির্বাচন কমিশনার জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে, তা মেনে নিতে না পারার কারণে আমি সিইসির পদত্যাগসহ এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, অনুষ্ঠিত সিটি…

আরো পড়ুন

সড়ক দুর্ঘটনায় মার্কিন অভিনেতা ট্রিট উইলিয়ামসের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ভারমন্ড অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোমবার মার্কিন অভিনেতা ট্রিট উইলিয়ামস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। খবর বিবিসির। পুলিশ জানিয়েছে, একটি এসইউভি গাড়ি মোড় নেওয়ার সময় ট্রিট উইলিয়ামসের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন অভিনেতা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রিট উইলিয়ামসের মর্মাহত পরিবার থেকে বলা হয়েছে, ট্রিট তার পরিবারকে সব সময় ভালোবেসেছেন। নিজের জীবন এবং কাজকেও ভালোবাসতন তিনি। ১৫ বছর ধরে উইলিয়ামসের এজেন্ট হিসেবে কাজ করছিলেন ব্যারি ম্যাকফারসন। তিনি তাকে ‘সবচেয়ে সুন্দর মানুষ এবং মেধাবী’…

আরো পড়ুন

যিশু সেনগুপ্তকে কষে চড় মারলেন কাজল!

বলিউড অভিনেত্রী কাজলের চোখমুখে বেশ গম্ভীর ভাব। চোখের সামনে ভাসছে একের পর এক অস্বস্তিকর ফ্ল্যাশব্যাক। কোনো কিছুতেই যেন স্থির হতে পারছেন না। এমন সময় হঠাৎ তার পেছনে এসে দাঁড়ান টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। আর পেছনে ঘুরেই তাকে কষে চড় মারলেন কাজল। অভিনেত্রীর এমন কাণ্ডে অবাক হয়েছেন যিশুও। ঠিক কী কারণে এমন শাস্তি পেলেন তিনি? সেটা ভাবতে ভাবতেই এগিয়ে যায় ‘দ্য ট্রায়াল’ সিরিজের প্রথম ঝলক। শনিবার (১০ জুন) সকালে ভেরিফায়েড ইনস্টাগ্রামে অভিনেত্রীর ‘দ্য ট্রায়াল-প্যায়ার কানুন ধোঁকা’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছেন কাজল। আর এই ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম দুনিয়ায় পা…

আরো পড়ুন