রাতে ফয়জুল করীমের সঙ্গে সাক্ষাৎ করে গেলেন জাহাঙ্গীর আলম

বরিশাল সিটি নির্বাচনে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।  আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এ নেতা বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে এসে খোঁজখবর নিয়েছেন। তবে বিষয়টি জানাজানি হয় শনিবার সকালে। এ তথ্যের সত্যতা স্বীকার করে চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের মহানগরের সভাপতি এসএম সানাউল্লাহ বলেন, রাত ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরিফে এসে পৌঁছান। এক ঘণ্টা তিনি এখানে অবস্থান করেছিলেন। তিনি বরিশাল সিটি নির্বাচনের…

আরো পড়ুন

বিএনপি নেতা ড. মোশাররফ সিসিইউতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপির এই শীর্ষ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের শায়রুল কবির। তিনি জানান, বুকে ব্যথা অনুভব করায় রাত ১টার দিকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সিসিইউতে আছেন। তিনি বলেন, ড. খন্দকার মোশাররফের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার ছেলে ডক্টর মারুফ খন্দকার হাসপাতালে আছেন।

আরো পড়ুন

এরদোগানের আমন্ত্রণে তুরস্ক যাচ্ছেন সিসি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে শিগগিরই দেশটির সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। তুর্কি সংবাদমাধ্যমটি জানিয়েছে, মিশরের রাজধানী কায়রোয় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সালিহ মুতলু সেন, যিনি বর্তমানে কায়রোতে তুরস্কের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন, বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট এরদোগান শিগগিরই তুরস্ক সফরের জন্য মিশরীয় নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনটিভি জানিয়েছে, এরদোগান সম্প্রতি নির্বাচনে বিজয়ী হলে তাকে অভিনন্দন জানাতে ফোন করেন মিশরের প্রেসিডেন্ট আল ফাত্তাহ আল সিসি। ওই সময় সিসিকে আঙ্কারা…

আরো পড়ুন

আফগানিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টে বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছেন টাইগাররা। আর তাতেই সফরকারীদের বিপক্ষে রচিত হলো জয়ের উপাখ্যান। টাইগারদের দেওয়া ৬৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ সেশনেই ২ উইকেট হারান আফগানরা। আজ চতুর্থ দিনেও তারা করেছে অসহায় আত্মসমর্পণ, অলআউট ১১৫ রানেই। আর তাতেই এলো স্বাগতিকদের ৫৪৬ রানের জয়।  আফগানদের বিপক্ষে এ টেস্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নজরকাড়া পারফরম্যান্স ছিল টাইগারদের। ব্যাটিংয়ে দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় খেলেছেন দারুণ, মিডল অর্ডারের দায়িত্ব ভালোভাবেই সামলেছেন নাজমুল হোসেন শান্ত,…

আরো পড়ুন

নিজের সিনেমা হল উদ্বোধন করলেন আল্লু অর্জুন

এমনিতেই ভারতে অনেক প্রেক্ষাগৃহ রয়েছে। যার মধ্যে রয়েছে অনেক মাল্টিপ্লেক্স। এরই মধ্যে সিনেমা ব্যবসাকে আরও প্রসারিত করতে নিজের মালিকানায় নতুন মাল্টিপ্লেক্স চালু করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন। নাম ‘এএএ সিনেমাস’।  সদ্য মুক্তিপ্রাপ্ত প্রভাসের ‘আদিপুরুষ’ প্রদর্শনের মাধ্যমে এই মাল্টিপ্লেক্সের পর্দা উন্মোচিত হয়েছে। ১৫ জুন নিজেই ফিতা কেটে অত্যাধুনিক এ মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন তিনি। এর অবস্থান ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদের আমিরপেটে। এ বিষয়ে আল্লু অর্জুন বলেন, ‘আজ আমাদের উদযাপনের দিন। কারণ বিশ্ব সিনেমার জন্য এএএ সিনেমাসের দরজা খুলে গেছে। সবাইকে আমন্ত্রণ জানাই, আমাদের প্রেক্ষাগৃহে এসে সিনেমার জাদুকরি অভিজ্ঞতা নেওয়ার জন্য।’…

আরো পড়ুন

জুলাইয়ে বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল

সাদা বলের সিরিজ খেলতে আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল।  ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী। এই টুর্নামেন্টের ওয়ানডে সিরিজটি মূলত আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই সফরে ভারত নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাশের সঙ্গে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলবে। ১১ বছরে এই প্রথম মিরপুরে বসবে নারী আন্তর্জাতিক ক্রিকেটের আসর। শেষবার বাংলাদেশ নারী দল এই ভেন্যুতে খেলেছিল ২০১২ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ সফরে ভারতীয় নারী দল ৯, ১১ ও ১৩ জুলাই তিনটি টি২০ এবং…

আরো পড়ুন

প্রচণ্ড গরমে যেসব রোগ-ব্যাধির শঙ্কা

প্রতিটি ঋতু তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আসে। প্রতিটির একটি কমনীয় এবং উপভোগ্য দিক রয়েছে। পাশাপাশি একটি অস্বস্তিকর এবং ক্ষতিকারক দিকও রয়েছে। গ্রীষ্মকাল সবে শেষ হয়েছে। কিন্তু এর রেশ এখনও রয়ে গেছে। এ সময় আবহাওয়া গরম এবং আর্দ্র যা অনেক স্বাস্থ্য সমস্যা তৈরি করে। সতর্কতামূলক ব্যবস্থা নিলে এগুলো এড়ানো সম্ভব।  অধ্যাপক ডা. এম এন সরকার * পানিশূন্যতা গরমে শরীর অতিরিক্ত ঘামের মাধ্যমে তাপ নির্গত করে মূল তাপমাত্রাকে স্বাভাবিক সীমার মধ্যে রাখার চেষ্টা করে। যার ফলে শরীরে তরলের ঘাটতি দেখা দিতে পারে। যাকে আমরা পানিস্বল্পতা বা ডিহাইড্রেশন বলি। পানিস্বল্পতার লক্ষণগুলো হলো- ▶…

আরো পড়ুন

মালয়েশিয়ায় বাংলাদেশি নারী গবেষকের লাশ উদ্ধার

মালয়েশিয়ায় বাংলাদেশি এক নারী পিএইচডি গবেষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ব্যবসায় প্রশাসনে পিএইচডির স্নাতক হওয়া বাংলাদেশি নারীকে সেরি কেমবাঙ্গানের সারডাং পেরদানার বাড়ি থেকে বৃহস্পতিবার মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে ওই নারীর পরিচয় প্রকাশ করেনি স্থানীয় পুলিশ। সারডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এএ আনবালাগান বলেন, পুলিশ স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টা ৬ মিনিটে একজন ব্যক্তির কাছ থেকে ওই নারীর বিষয়ে একটি ফোন পান। তদন্তে জানা গেছে, ওই নারী বাংলাদেশে অবস্থানরত তার স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। ঘটনার আগে ওই নারী এবং তার বন্ধুরা…

আরো পড়ুন

সাংবাদিক নাদিম হত্যা: অভিযুক্ত চেয়ারম্যানকে আ. লীগ থেকে বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইলের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। শনিবার সকালে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহমুদুল আলম বাবুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে উপস্থিত হয়ে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতেও বলা হয়েছে। এ বিষয়ে…

আরো পড়ুন

দুইদিন ব্যাট করতে চায় আফগানিস্তান

ঢাকা টেস্টের তৃতীয় দিনশেষে বাংলাদেশ ৬৬২ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তানকে। আফগানদের এখনো প্রয়োজন ৬১৭ রান, হাতে রয়েছে ৮ উইকেট। তবে দলটির কোচ জনাথন ট্রট আগামী দুদিনই ব্যাট করার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে স্বীকারও করেছেন এটি কতটা কঠিন। আফগানিস্তানের সঙ্গে টাইগারদের চলমান সিরিজে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আসা মুখ ট্রটের। তৃতীয় দিনশেষেও দলের প্রতিনিধি হয়ে তিনিই এলেন, ‘আমরা আগামী দুদিন ব্যাট করার চেষ্টা করব। তবে কাজটা খুবই কঠিন। ব্যাটিংয়ে অবশ্য অপরাজিত দুই ব্যাটার ভিন্ন কিছুরই ইঙ্গিত দিয়েছে। আমরা টেস্টে এমনটিই আশা করি। পিচও ধীরগতির হয়ে আসছে বিধায় আশা করি ব্যাট করতে…

আরো পড়ুন