ক্রিকেটের বনেদি ক্লাবে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার লেগেছিল ছয় বছর। বাংলাদেশের লাগল চার বছর। ব্রিসবেনের দুঃখ অস্ট্রেলিয়া ভুলেছিল দ্য ওভালে, চট্টগ্রামের দুঃখ বাংলাদেশ ভুলল মিরপুরে। যোগসূত্রটা এতক্ষণে ধরে ফেলার কথা আপনার। ১৪৬ বছর ও ২৫০৭ ম্যাচের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে বড় হারের বিব্রতকর রেকর্ড টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। সেটিও চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের আঙিনায়। ১৯২৮ সালের নভেম্বর-ডিসেম্বরে ব্রিসবেনের প্রদর্শনী মাঠে অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া। ১৯৩৪ সালের আগস্টে লন্ডনের দ্য ওভালে ফিরতি অ্যাশেজের শেষ টেস্টে বব ওয়াটের ইংল্যান্ডকে ৫৬২ রানে হারিয়ে ব্রিসবেন ট্র্যাজেডির মধুর প্রতিশোধ নেয় অস্ট্রেলিয়া। রানের…

আরো পড়ুন

বাগেরহাটে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে ঘেরসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আওয়ামী লীগ নেতা আনারুল শেখ (৫৫) নিহত হয়েছেন। শনিবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।  এর আগে দুপুর ১২টার দিকে বৈটপুর এলাকায় ঘের থেকে ফেরার পথে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের সামনে হামলার শিকার হন তিনি। নিহত আনারুল শেখ বাগেরহাট পৌর শহরের পূর্ব বাসাবাটি এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে। তিনি বাগেরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। নিহতের ভাইয়ের ছেলে মুরাদ শেখ বলেন, ছোট চাচা বাচ্চু শেখের সঙ্গে ঘের নিয়ে কালাম বয়াতী নামে এক ব্যক্তির বিরোধ ছিল। এই বিরোধে…

আরো পড়ুন

গিনির জালে ব্রাজিলের গোল উৎসব

ক্লাব ফুটবল শেষে শুরু হয়েছে ফিফা ফ্রেন্ডশিপ ম্যাচ। জাতীয় দলগুলোও এখন আন্তর্জাতিক ম্যাচ খেলায় ব্যস্ত। আর এ সময়েই ভিনিসিয়াস জুনিয়রের প্রতি সমর্থনে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে দুইটি আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, যার একটি অনুষ্ঠিত হয়েছে গিনির বিপক্ষে।  শনিবার দিবাগত রাত দেড়টায়। এদিকে, ২০২২ সালে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে পড়া সেলেসাওরা পরবর্তীতে প্রীতি ম্যাচে মরোক্কোর কাছেও হারে। ফলে হতাশার স্মৃতি সঙ্গে নিয়েই কাল আফ্রিকান দেশ গিনির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর ম্যাচে আফ্রিকান দেশটিকে উড়িয়ে দিয়ে বিশাল ব্যবধানে জয়…

আরো পড়ুন

সৌদি বাদশাহর ‘বিশেষ বার্তা’ নিয়ে তেহরানে পররাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে সৌদি আরব ও ইরান। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী মুসলিম দেশ তাদের দূতাবাস চালু করাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, শনিবার তেহরান পৌঁছেছেন ফয়সাল বিন ফারহান। দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর এটিই তার প্রথম ইরান সফর। খবরে বলা হয়েছে, তেহরানে অবস্থানকালে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দুই পক্ষের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয় নিয়েই মূলত আলোচনা হবে বলে জানা…

আরো পড়ুন

অবশেষে বেইজিং পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। আজ রোববার তিনি বেইজিংয়ে অবতরণ করেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিগত পাঁচ বছরের মধ্যে প্রথম কোনো শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে চীন সফরে গেলেন ব্লিঙ্কেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্কের বরফ গলতে পারে। একই সঙ্গে বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে বিরোধের অবসানের পথ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে গত ফেব্রুয়ারিতে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন মার্কিন আকাশে উড়ে যাওয়ার পর সেই সময় বেইজিং সফর স্থগিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।…

আরো পড়ুন

আলিমের ফরম পূরণের তারিখ ঘোষণা

চলতি বছরের আলিম পরীক্ষার ফরম পূরণ আগামী ৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মাদরাসা শিক্ষা বোর্ডের ফরম পূরণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। তবে বিলম্ব ফি দিয়ে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এ বছরের আলিম পরীক্ষার ফরম পূরণে সর্বোচ্চ ফি দিতে হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। এই বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৮৪০ টাকা। আর সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ ও মাহির বিভাগে শিক্ষার্থীদের ফরম পূরণের ফি ২ হাজার ৩৪০ টাকা। সোনালী সেবার মাধ্যমে…

আরো পড়ুন

শেখ হাসিনার মমতা দেখে অভিভূত বিমানের যাত্রীরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের সাধারণ যাত্রীরা বঙ্গবন্ধুকন্যার মহান হৃদয় ও মমতার এক অনন্য বৈশিষ্ট্য প্রত্যক্ষ করলেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন। সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরার পথে ফ্লাইটের যাত্রীরা বিস্মিত ও আনন্দিত হয়ে ওঠেন, যখন তারা দেখলেন যে, শেখ হাসিনা নিজেই তাদের সঙ্গে দেখা করছেন। তিনি একের পর এক তাদের আসনে আসছেন ও বিমানের আরোহী সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। জাতীয় পতাকাবাহী বিমানের বাণিজ্যিক ফ্লাইটে পরিপূর্ণ যাত্রীদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটে তাদের আসনের পাশে প্রধানমন্ত্রীকে…

আরো পড়ুন

ইতিহাস গড়া জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন স্পিকারের

ইতিহাস গড়ে মিরপুর টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। শনিবার একমাত্র টেস্ট সিরিজে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেন বাংলাদেশের খেলোয়াড়রা। খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা ভালোবাসা জানান। বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জয়ের পর ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ম ইনিংসে ৩৮২ রান করে। জবাবে আফগানিস্তান ১৪৬ রানে অলআউট হয়। ২য় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে…

আরো পড়ুন

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জের দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন জেলে ও দুজন বালু শ্রমিক।  নিহতরা হলেন- দিরাই উপজেলার চরনারচর গ্রামের মো. আব্দুল মালেক (৪৫) এবং বিশ্বম্ভরপুর উপজেলার জয়নাল মিয়া (৪০) ও মো. সেলিম মিয়া (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ এলাকায় দুই বালু শ্রমিক জয়নাল মিয়া ও মো. সেলিম মিয়া ধোপাজান নদীতে বালু উত্তোলনকালে বজ্রপাতে গুরুতর আহত হন। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। পরে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত্যু নিশ্চিত করেন।…

আরো পড়ুন

বাস্কেটবলের সেমিফাইনালে বাংলাদেশ

মালদ্বীপে অনুষ্ঠেয় পাঁচ জাতির বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। লিগভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচই জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মালদ্বীপ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন, বাংলাদেশ দলের সহকারী কোচ সবুজ মিয়া। তিনি জানান, আমরা উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মালদ্বীপকে ৫২-৪২ পয়েন্টে এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৬১-৫৩ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছি। এদিকে শনিবার (১৭ জুন) নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ এবং রোববার পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ হবে লাল-সবুজের দল।

আরো পড়ুন