রান্নায়, ভর্তায় কিংবা বিভিন্ন আচারে দীর্ঘকাল থেকে সরিষার তেল ব্যবহৃত হচ্ছে। শুধু ঝাঁজেই নয়, মুখের রসনা বাড়াতে খাবারের স্বাদ রাঙাতে, ত্বকের যত্নে, এমনকি গাঁটের ব্যথা কমাতে সরিষার তেলের তুলনা নেই। এই তেলের রয়েছে অনেক উপকারী দিক। এটি সাধারণত ভালো চর্বি হিসাবেই পরিচিত। যার মধ্যে ৫৯ শতাংশ মনোআনস্যাচুরেটেড ফ্যাট, ২১ শতাংশ পলিআনস্যাচুরেটেড ফ্যাট ও ১১ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এবং এর হাই স্মোক পয়েন্ট 480°F, যার ফলে এটি উচ্চতাপেও রান্না করার জন্য কার্যকরী একটি তেল। চিকিৎসা বিজ্ঞান বলে, সরিষার তেল মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে অবসাদ কাটাতে, স্মৃতিশক্তি আর মনঃসংযোগ…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
রুই মাছের ভর্তা দিয়েই হবে এক থালা ভাত সাবাড়!
বাঙালির রসনায় মাছ থাকবে না, তা কি কখনও ভাবা যায়! নানা প্রকারের মাছ বিভিন্ন স্টাইলে রান্না করায় বাঙালিকে হারানো মুশকিল। মাছ ভাজা থেকে শুরু করে, ঝোল, কালিয়া, কোপ্তা, পাতুরি, ভাপা, আরও কত কীই না রান্না হয়। তবে মাছের কোপ্তা-কালিয়ার সাথে সাথে মাছের ভর্তাও কিন্তু জিভে জল আনার দৌড়ে এগিয়ে। যে কোনও ছোটো, বড় মাছ দিয়েই ভর্তা বানানো যায়। আজ আপনাদের জানাবো রুই মাছের ভর্তার রেসিপি। রুই মাছের ভর্তার উপকরণ: ৫-৬ পিস রুই মাছের পেটি, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, ২টো শুকনা মরিচ, আধা চা চামচ গোটা জিরা, সরিষার তেল ১ টেবিল…
আরো পড়ুনদেশের আকাশে চাঁদ দেখা গেছে, ২৯ জুন ঈদুল আজহা
বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুন (১০ জিলহজ)…
আরো পড়ুনঈদের ছুটির আগেই ইবির হল বন্ধ ঘোষণা, বিপাকে শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামী শনিবার (২৪ জুন)। তবে ছুটি শুরুর দু’দিন আগেই আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের ছুটি শুরুর আগেই শর্ট নোটিশে হল ছাড়ার নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। রোববার রেজিস্ট্রার দপ্তর থেকে ঈদুল আজহার ছুটির নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এদিকে সোমবার প্রভোস্ট কাউন্সিলের সভার পরে শিক্ষার্থীদের…
আরো পড়ুনবর্ণিল আয়োজনে ডব্লিউইউএসটির সমাবর্তন, বিল ক্লিনটনের শুভেচ্ছা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি শুভেচ্ছাপত্র পেয়েছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গ্রাজুয়েটেড শিক্ষার্থীরা। শনিবার (১৭ জুন) ছিল এই গ্রাজুয়েশন সেরিমনি। ক্লাস অব টোয়েন্টি টোয়েন্টিথ্রি। গাউন ও হ্যাট পরে শিক্ষার্থীরা গ্রাজুয়েশন প্যারেডে অংশ নেন। আর গ্রহণ করেন গ্রাজুয়েশন সনদ। বিশ্ববিদ্যালয়ের ৭৬ জন শিক্ষার্থী পেলেন এই সমাবর্তন। এদিন আলোঝলমল বিকেলে ভার্জিনিয়ার জর্জ সি মার্শাল হাইস্কুল প্রাঙ্গণটি ভরে উছেছিলো কালো ও কমলার গাউন পরা নব্য গ্রাজুয়েটদের আনাগোনায়। আর অভ্যাগত অতিথিরা পরে ছিলেন কালোর সঙ্গে আর হরেক রঙ মিশিয়ে- কোনোটি নীল, কোনটি মেজেন্টা কিংবা লাল। সব মিলিয়ে এক বর্ণিল গ্রাজুয়েশন। সাবেক…
আরো পড়ুন‘বিশ্বকাপ খেলতেও ভারত যাওয়া উচিত নয়’
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা; কিন্তু ভারত সাফ জানিয়ে দেয় তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাবে না। যে কারণে বাধ্য হয়ে পাকিস্তান হাইব্রিড মডেল প্রস্তাব করে। সেই প্রস্তাবে বলা হয় এশিয়া কাপের চারটি ম্যাচ (ভারত ছাড়া) দেশের মাঠে আয়োজন করবে পাকিস্তান। বাকি ম্যাচগুলো হবে শ্রীলংকায়। হাইব্রিড মডেল নিয়ে জাভেদ মিয়াঁদাদ বলেন, এশিয়া কাপের জন্য পাকিস্তানে দল পাঠাবে না ভারত। এখন আমাদের শক্ত অবস্থান নেওয়ার সময় এসেছে। পাকিস্তানের ক্রিকেট এখন অনেক বড়। আমরা এখনো বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছি। এজন্য আমি মনে…
আরো পড়ুনকানাডায় খেলার অনুমতি পেলেন সাকিব-লিটন
আগামী ২০ জুলাই থেকে কানাডায় শুরু হবে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি তথা অনুমতি পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। সোমবার বিষয়টি নিশ্চিত করে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেন, গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে এনওসি নিয়েছে সাকিব। সে নিয়েছে ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। আর লিটন নিয়েছে ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত। বিসিবির এই পরিচালক আরও বলেন, আফগান সিরিজের পর তো জাতীয় দলের কোনো খেলা নেই। তাই প্রধান কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে…
আরো পড়ুন‘নাসিম শাহ আমার দেখা সেরা পেসার’
অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শন টেইট পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর ভূয়সী প্রশংসা করেছেন। পাকিস্তানের পেস বোলিং কোচ শন টেইট বলেন, নাসিম শাহ অসাধারণ একজন পেসার। আমি তার সাথে কাজ করতে পছন্দ করি। এখন তার বয়স মাত্র ২০ বছর, সে এই বয়সে আমার দেখা সেরা পেসার। নাসিম শাহর বোলিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শন টেইট বলেন, নাসিম শাহর দক্ষতা, মস্তিষ্ক এবং তার বোলিং নিখুঁত। তার বোলিংয়ে সব কিছুই আছে। শন টেইট বলেন, নাসিম শাহ ইচ্ছা করলেই বলকে উভয় পাশ থেকে সুইং করাতে পারে। পুরোনো…
আরো পড়ুনশাকিবকে শুভকামনা জানালেন অপু
ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’। এরই মধ্যে ছবিটির ৩০ সেকেন্ডের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। গত শনিবার রাতে প্রকাশ পেয়েছে এটি। এতে শাকিব খানের ভিন্ন রকম লুক প্রশংসা পেয়েছে। এবার এই সিনেমার প্রচারণায় দেখা গেল অপু বিশ্বাসকেও। শাকিব খানের ফার্স্ট লুক শেয়ার করে শুভকামনা জানিয়েছেন তিনি। অপু ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন— বেস্ট অব লাক। এদিকে অপুর শেয়ার করা সেই পোস্টের কমেন্ট বক্সে প্রায় দেড় হাজারের বেশি কমেন্ট এসেছে। অপুর শাকিবের সিনেমার প্রচারের বিষয়টি অনেকে স্বাভাবিকভাবে নিলেও কেউ কেউ এ ঘটনায়…
আরো পড়ুনবিদেশে অপ্রদর্শিত সম্পদের খোঁজ পেলে বড় জরিমানা
রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে রিটার্ন জমা সহজ করতে আয়কর কর্মকর্তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা কমিয়ে জাতীয় সংসদে ‘আয়কর বিল-২০২৩’ পাশ হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, কোনো করদাতা যদি তার রিটার্নে বিদেশে থাকা সম্পদ প্রদর্শন না করেন, আর সেই সম্পদের খোঁজ যদি কর কর্মকর্তারা পান এবং ওই সম্পদ অর্জনের উৎস ও অন্যান্য বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে জরিমানা দিতে হবে। বিদেশে থাকা সম্পত্তির ন্যায্য বাজারমূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা আদায়ও করতে পারবেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বিলে করবর্ষের শেষ তারিখে ৪০ লাখ টাকার বেশি সম্পদ থাকলে, বছরের কোনো সময়ে চিকিৎসা বা ধর্মীয় উদ্দেশ্য ছাড়া ব্যক্তিগতভাবে…
আরো পড়ুন