গরুর ট্রাক ছিনতাইয়ের সময় যুবলীগ নেতা আটক

রাজধানীর শুক্রাবাদ মেইন রোডে কুরবানির হাটে যাওয়া একটি গরুর ট্রাক ছিনতাইয়ের সময় মারুফ হোসেন বিপ্লব নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার ভোরে রাজধানীর শুক্রাবাদ মেইন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওই যুবলীগ নেতার নাম মারুফ হোসেন বিপ্লব। তিনি মোহাম্মদপুর থানা যুবলীগের আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার গরু ব্যবসায়ী জুলফিকার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৩টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থেকে ১৮টি গরু নিয়ে চট্টগ্রামের বোয়ালখালী হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাজধানীর শুক্রাবাদ মেইন রোডে এলে ওই যুবলীগ…

আরো পড়ুন

নিপুণ শুধু আমাকে নয়, ফ্রান্স এম্বাসিকেও ছোট করেছে: জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি পরবর্তী সময়ে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। জায়েদ ও নিপুণের মধ্যকার এই দ্বন্দ্ব নিরসনের সম্ভাবনা খুবই কম। বরং সুযোগ পেলে একজন আরেকজনের সমালোচনায় মেতে ওঠেন। সোমবার রাজধানীর ফিল্ম আর্কাইভের এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘জায়েদকে ফ্রান্সের ভিসা দেয় নাই, এটা প্রশ্ন করেন না কেন? এটাও প্রশ্ন করেন আমি উত্তর দেব।’ এর পর এই অভিনেত্রী বলেন, ও (জায়েদ খান) যে বাংলাদেশকে ডুবিয়েছে। কান চলচ্চিত্র উৎসব, এত বড় আয়োজন, জিও থাকা এবং প্রধানমন্ত্রীর সাইন…

আরো পড়ুন

ধর্মের পথে চলতে বাধা দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাহির কুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা অভিযুক্ত ছেলে জাহিদ মাঝিকে (২৫) আটক করে পুলিশে সোর্পদ করেছেন। নিহতের নাম নারগিছ বেগম (৪৫)। তিনি ঘড়িষার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. সেলিম মাঝির স্ত্রী। সেলিম মাঝি বলেন, জাহিদের মাথায় সমস্যা রয়েছে।  জাহিদ নিজের মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি ওর ফাঁসি চাই। জাহিদ মাঝি বলেন, আমি মুনাফিক মাকে খুন করেছি। দীর্ঘদিন আমাকে ধর্মের পথে চলতে বাধা দিয়েছেন আমার মুনাফিক মা। আমি একজন অমুসলিমকে খুন…

আরো পড়ুন

টাইটান আরোহীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ

আটলান্টিক সাগরে নিখোঁজ সাবমেরিন টাইটানের সন্ধান না মেলায় ক্ষীণ হচ্ছে পাঁচ আরোহীকে উদ্ধারের সম্ভাবনা। এখন চরম উৎকণ্ঠায় আছেন তাদের পরিবার ও স্বজনরা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে, সাবমেরিনটির অক্সিজেন বৃহস্পতিবার (বাংলাদেশ সময়ে) দুপুর ৪টার মধ্যে শেষ হয়ে যাবে। এর মানে ডুবোজাহাজটিতে এখন টিকে থাকার জন্য ২০ ঘণ্টার কম অক্সিজেন আছে। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ সাগরের নিচে যে জায়গায় তা কানাডার নিউফাউন্ডল্যান্ড দ্বীপের সেন্ট জনস এলাকা থেকে ৪৩৫ মাইল দক্ষিণে অবস্থিত। সে জায়গায় এখন ১২টির মতো উদ্ধার জাহাজ হাজির হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার নৌবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশেষায়িত সংস্থা উদ্ধারকাজে সম্পৃক্ত হয়েছে। এ কাজে তারা…

আরো পড়ুন

জয়ের লক্ষ্যে মাঠে নামলেও খুশি থাকব ১ পয়েন্ট পেলে: জামাল ভূঁইয়া

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। কুয়েত-নেপাল ম্যাচেও জয় পেয়েছে কুয়েত। এখন পর্যন্ত দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ফেভারিট দল।  বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে বিকাল ৪টায় মাঠে নামবেন জামাল-জিকোরা। এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, দলটির বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও ড্র করলেও খুশি হবেন তিনি। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের লক্ষ্য…

আরো পড়ুন

শাকিরার আগেই কি বিয়ের পরিকল্পনা পিকের?

গত বছরের জুনে এক যৌথ বিবৃতিতে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন ৪৫ বছর বয়সী পপ তারকা শাকিরা এবং ৩৫ বছর বয়সী স্পেনের তারকা ফুটবলার জেরার্ড পিকে।  পিকে-শাকিরা ২০১১ সালের মার্চে সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন।  তাদের মিলান (১০) ও শাশা (৭) নামের দুই সন্তান রয়েছে। ক্লারা চিয়া মার্তির কারণে পিকে-শাকিরার ১০ বছরের সম্পর্ক ভাঙে। দুজনের সম্পর্ক এখন অনেকটাই এগিয়েছে। শাকিরাও নিজের মতোই ব্যস্ত। পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ দিন অবসাদে ভুগেছেন শাকিরা। মাঝে হলিউড তারকা টম ক্রুজ়ের সঙ্গে তার সম্পর্কের জল্পনা শুরু হলেও পরে সেই জল্পনায় জল ঢেলে এফওয়ান রেসার লুইস…

আরো পড়ুন

২৫ জুনের আগে কোনো গরু হাটে তোলা যাবে না: ডিএমপি কমিশনার

পশুর হাটকে কেন্দ্র করে যানজট এড়ানোর বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, জনদুর্ভোগ এড়াতে হাটের চৌহদ্দির বাইরে কোনো গরু রাখা যাবে না। রাস্তায় গরু রাখা যাবে না। আগামী ২৫ জুনের আগে কোনো গরু হাটে উঠানো যাবে না। বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভার সভাপতির বক্তব্যে এ কথা বলেন কমিশনার। ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটের নিরাপত্তা, মানি এসকর্ট, জালনোট শনাক্তকরণ, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ইজারাদারদের উদ্দেশে…

আরো পড়ুন

টাটকা ইলিশ চেনার ৬ উপায়

বাঙালির ঘরে ইলিশের কদর বরাবরই। ইলিশ সরষে, ইলিশের তেল-ঝোল, ইলিশ দিয়ে কচুর শাক ছাড়াও নানা স্বাদের খাবারের অইটেম। তবে, ইলিশ যদি খাঁটি না হয় তবে মাছের কোনো পদই ভালো লাগবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে চিনবেন সঠিক স্বাদের টাটকা ইলিশ মাছ। যেভাবে চিনবেন টাটকা ইলিশ মাছ- নদীর ইলিশ বিশেষ করে পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল। নদীর ইলিশ চকচকে বেশি হবে, বেশি রুপোলি হবে গায়ের রং। সাগরের ইলিশ তুলনামূলক কম উজ্জ্বল। ইলিশের গায়ের রং যত বেশি উজ্জ্বল হবে মাছ তত বেশি সুস্বাদু হবে। ইলিশ মাছ টাটকা কিনা…

আরো পড়ুন

ধূমপানের ক্ষতি কমাবে যে দুই ফল

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এ কথা সকলেই জানেন। তাও অনেকেই ধূমপান ছাড়তে চেয়েও পারেন না। স্বাভাবিক ভাবেই ফুসফুসে ক্যানসার-সহ শ্বাস-প্রশ্বাসজনিত বিভিন্ন রোগের আশঙ্কা বাড়তে থাকে। তবে ধূমপায়ীদের জন্য ভালো খবর দিচ্ছে সাম্প্রতিক এক গবেষণা। ধূমপানের ক্ষতি কিছুটা আটকানো যেতে পারে। আর এই কাজটি করতে পারে একটি ফল এবং একটি আনাজ। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী, নিয়মিত এই দুই খাবার খেলে ধূমপানের ক্ষতি কিছুটা পুষিয়ে যেতে পারে। জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ-এর গবেষকরাও একই কথা জানিয়েছেন। ধূমপানের পাশাপাশি যারা এই দুই ফল এবং আনাজ খান, গবেষণায় দেখা গিয়েছে তাদের…

আরো পড়ুন

সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও কাছে সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার দ্বারা এটা হবে না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেব না। বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। এখন যদি বলি সেন্টমার্টিন দ্বীপ কারও কাছে লিজ দেবো, তাহলে ক্ষমতা থাকতে কোনো অসুবিধা নেই। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। এখন তারা কী চায়।…

আরো পড়ুন