৫০ বছরের অংশীদারিত্বের অনুষ্ঠানে আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ আজ দেবেন। তিনি ডব্লিউবির প্রিস্টন অডিটোরিয়ামে অনুষ্ঠেয় ‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারিত্বের ৫০ বছরের প্রতিফলন’বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।  প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌসিক বসু অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন বৈশ্বিক ঋণদাতা ভিপি মার্টিন। পরে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের ইস্ট ডাইনিং…

আরো পড়ুন

১৩ বছর পর সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

বুধবার সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে ‘টার্নিং পয়েন্ট’ বলে অভিহিত করেছেন দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি।  রাইসির এ সিরিয়া সফর হবে গত ১৩ বছরের মধ্যে দেশটিতে কোন ইরানি প্রেসিডেন্টের প্রথম সফর। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০১০ সালে সর্বশেষ দামেস্ক সফর করেছিলেন। আকবারি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা বিশ্বের আধিপত্যের মোকাবেলায় প্রেসিডেন্ট রাইসির দু’দিনব্যাপী দামেস্ক সফর দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করবে। ইরানি রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট রাইসির এ সফর শুধু তেহরান ও দামেস্কের স্বার্থই রক্ষা করবে না সেইসঙ্গে এর ফলে…

আরো পড়ুন

চীনের মনোযোগ এবার সিরিয়ায়

সম্প্রতি চীনের মধ্যস্থতায় দীর্ঘ দিনের বৈরিতার অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইরান ও সৌদি আরব। দুই প্রভাবশালী মুসলিম রাষ্ট্রের এই ঐক্যকে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার সিরিয়া ইস্যুতে ভূমিকা রাখার চেষ্টা করছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক পরিস্থিতির এই অগ্রগতির ফলে মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইছে। যদিও অনেকেই বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য খর্ব করার মাধ্যমে নিজের অবস্থান পাকা-পোক্ত করছে চীন। চীন ও সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি ঝাই জুন দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ায় দীর্ঘদিন ধরে…

আরো পড়ুন

ইউক্রেনে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনের শহরগুলোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও কামান হামলা শুরু করেছে রাশিয়া। তিন দিনের মধ্যে চালানো দ্বিতীয়বারের হামলায় খেরসন অঞ্চলে একজন নিহত হয়েছে এবং ডিনিপ্রোতে তিন শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। খবর বিবিসির। সোমবার ভোর হওয়ার কিছু সময় আগে এ হামলা চালানো হয়। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি, তারা রাশিয়ার ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিহত করেছে। রাশিয়ার একজন কর্মকর্তা বলেন, হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ডিনিপ্রোর কাছে পাভলোহরাদ শহর। সেখানে ইউক্রেনীয় বাহিনীর সম্পদে আঘাত করা হয়েছে। টেলিগ্রামে ভ্লাদিমির রোগভ বলেন, ক্ষেপণাস্ত্রগুলো রেল অবকাঠামো এবং জ্বালানি ডিপোকে…

আরো পড়ুন

‘সাকিবদের সঙ্গে আর কাজ করব না’

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আর কাজ করা হচ্ছে না জেমি সিডন্সের।  সাবেক সাবেক এই প্রধান কোচ এতদিন সাকিব-তামিমদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।  এখন থেকে ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করবেন এ অস্ট্রেলিয়ান কোচ। ছুটি কাটিয়ে সোমবার বাংলাদেশে ফিরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এমনটি জানিয়েছেন সিডন্স। পোস্টে সিডন্স লিখেছেন, সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবো না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত…

আরো পড়ুন

ফের উত্তপ্ত ইসরাইল

পার্লামেন্টের নতুন অধিবেশনের আগে ইসরাইলের চলমান বিক্ষোভ আরও ফুঁসে উঠেছে। সংস্কার স্থগিত করে আলোচনার আহ্বান জানানোর পরও আস্থা রাখতে না পেরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাধারণ ইসরাইলিরা। সোমবারের অধিবেশনকে কেন্দ্র করে দেশটির রাজধানী তেল আবিবের রাস্তায় জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। আলজাজিরা জানিয়েছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাসের লক্ষ্যে আনা সংস্কার কর্মসূচির বিরুদ্ধে জানুয়ারি থেকে বিক্ষোভ করছেন সাধারণ ইসরাইলিরা। বিচারব্যবস্থায় বদল আনতে ইসরাইল সরকার দেশটির সর্বোচ্চ আদালতের ক্ষমতা হ্রাসের পরিকল্পনা করেছিল। তুমুল বিক্ষোভের মুখে মাস খানেক আগে সংস্কার স্থগিত করে আলোচনার প্রস্তাব দেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে সরকারের পরিকল্পনা স্থগিত করার বিষয়টি…

আরো পড়ুন

মদ পানের কথা স্বীকার করে নোবেল বলেন…

কুড়িগ্রামে গান গাইতে গিয়ে মঞ্চে অসংলগ্ন আচরণের ঘটনায় মুখ খুললেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। মঞ্চে ওঠার আগে সামান্য মদ পান করেছিলেন বলে জানিয়েছেন তিনি। স্থানীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মদ পানের কথা স্বীকার করে নোবেল বলেন, ‘আয়োজকদের পক্ষ থেকে মদ সরবরাহ করা হয়েছিল। স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারে কাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।’ তবে মদ সরবরাহের কথা অস্বীকার করে আয়োজক কমিটির সদস্য সচিব ও ফুলবাড়ি জছিমিয়া মডেল…

আরো পড়ুন

মিশরের রাজ পরিবারে বিয়ের প্রস্তাব পান ভারতীয় অভিনেত্রী

‘মানুষ অমানুষ’ ছবিতে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ে   অভিষেক হয় উত্তম কুমারের নাতবউ দেবলীনার। দীর্ঘদিন ধরে প্রেম করার পর ২০২০ সালে অভিনেতা গৌরবের সঙ্গে তার বিয়ে হয়।  অথচ বিয়ের আগে নাকি মিশর থেকে প্রস্তাব এসেছিল দেবলীনার জন্য। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এমনটি জানিয়েছেন অভিনেত্রী। মিশরের পিরামিডের সামনে নেচে গেয়ে অস্থির অভিনেত্রী, তারপরেই কি এসেছিল বিয়ের প্রস্তাব? সেসব না বললেও অভিনেত্রী জানিয়েছেন মিশরের এক অভিজাত পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব এসেছিল। তারা বিয়ের মোহরানা হিসেবে ১০০টি উট দিতে চেয়েছিল। কিন্তু গৌরবের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে মিশরের সেই রাজ পরিবারের…

আরো পড়ুন

বাইডেনকে ধুয়ে দিলেন কিমের বোন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। সম্প্রতি বাইডেন বলেছেন, উত্তর কোরীয় সরকারের ইতি ঘটছে। একে কাণ্ডজ্ঞানহীন উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন কিমের প্রভাবশালী বোন। তার মতে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ভবিষ্যৎহীন এক বুড়ো লোক। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে আল আরাবিয়া এ খবর দিয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার নেতা ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র এবং সহযোগী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা হলে পিয়ংইয়ংয়ের ক্ষমতাসীন সরকার শেষ…

আরো পড়ুন

ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

বরগুনার বেতাগী উপজেলায় সালাউদ্দীন (২০)নামের এক কলেজ শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।  তিনি মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং বেতাগী সরকারি ডিগ্রি কলেজের তিনি তৃতীয় বর্ষের ছাত্র। রোববার সন্ধ্যায় বেতাগীর মোকামিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের একই এলাকার মনসুর আলী বেপারীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল কলেজছাত্র সালাউদ্দিনের। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালাউদ্দিন মোকামিয়া লঞ্চঘাট এলাকায় আসেন। সেখানে পূর্ব বিরোধের জেরে মনসুর আলী বেপারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায় মনসুর আলী বেপারীর সঙ্গে থাকা ছুরি দিয়ে সালাউদ্দিনকে পেটে আঘাত…

আরো পড়ুন