পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা ভারত সরকারের অন্যতম অ্য়াজেন্ডা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সোমবার লন্ডনে এ কথা জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন লন্ডনে থাকা জম্মু ও কাশ্মীরের ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করেছেন জিতেন্দ্র সিং। এ সময় তিনি জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এতদিন যে ভুলগুলো হয়েছিল কাশ্মীরে, সেটা সংশোধন করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সরকারি সফরে ইংল্যান্ডে গেছেন ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, ৩৭০ ধারার বিলোপের মাধ্যমে কাশ্মীরের বাসিন্দাদের অধিকার ফিরিয়ে দিয়েছে সরকার। গোটা দেশবাসীর মানুষের যে অধিকার, কাশ্মীরের মানুষের…
আরো পড়ুনMonth: মে ২০২৩
যে শর্তে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান
বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে চলতি বছরের ২৫ জানুয়ারি। এর পর ছবিটি অতীতের সকল রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে। বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা ছবির তকমা পায় পাঠান। ভারত জয় করার পর এবার বাংলাদেশ মাতাতে যাচ্ছে ছবিটি। ভারতীয় সংবাদমাধ্যগুলো জানিয়েছে, বাংলাদেশে পাঠান সিনেমা আনার দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় পরিচালক অনন্য মামুন। তিনি দাবি করেছেন, গোটা পৃথিবীজুড়ে যত মানুষ ছবিটির ট্রেলার দেখেছেন, তার মধ্যে ৩৫ শতাংশই নাকি বাংলাদেশের। ফলে ভারতের মতোই বাংলাদেশেও পাঠান ঝড় তুলতে পারে বলে মনে করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ৫ মে…
আরো পড়ুনসোলাইমানি হত্যায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা!
ইরানের সাবেক শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমির ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ জারি করা হয়েছে। ইরাকের পাবলিক প্রসিকিউশন দপ্তর এই নির্দেশ জারি করেছে। ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এ সংক্রান্ত নির্দেশ জারি করা গত ৪ এপ্রিল। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে রোববার। এ নিয়ে ইরাক ও ইরানের সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশের পরই তা সামনে আসে। খবরে বলা হয়েছে, জেনারেল সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে মার্কিন বাহিনী যখন হত্যা করে তখন ইরাকের গোয়েন্দা বাহিনীর প্রধান…
আরো পড়ুনহঠাৎ মঞ্চে উঠে এ আর রহমানের শো বন্ধ করল পুলিশ
ভারতীয় সংগীত তারকা এ আর রহমানের কনসার্ট ছিল পুণেতে। রাত ১০টায় স্টেজে ওঠেন তিনি। সবে ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানটি ধরেছেন। এমন সময় হঠাৎ গান বন্ধ করে দেওয়া হয় অস্কারজয়ী এই সুরকারের। রোববার এই ঘটনা ঘটেছে পুণেকে এ আর রহমানের এ কনসার্টে। কিছু বুঝে ওঠার আগেই মঞ্চে উপস্থিত শিল্পীদের বাদ্যযন্ত্র বন্ধের নির্দেশ দেন পুণের এক পুলিশ কর্মকর্তা। মাঝপথে থামিয়ে দেওয়ায় তড়িঘড়ি করে মঞ্চ ছাড়েন এ আর রহমান। ততক্ষণে চিৎকার শুরু করেন বহু দর্শক। সূত্রের খবর, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও চলতে থাকে অনুষ্ঠান। সে কারণেই নাকি কনসার্টে পুলিশি হস্তক্ষেপ। এ আর রহমানের…
আরো পড়ুনভাইরাল সেই শিশু শিল্পী সুমন মারা গেছেন
– সিরাজগঞ্জের বিভিন্নস্থানে টেবিল ও বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ দেওয়া খুদে শিল্পী সুমন শেখ (১৬) মারা গেছেন। সোমবার দুপুরে তার মৃত্যু হয়। সুমন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, সুমন দুপুরে নিজ বাড়িতে স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমনের স্বজনরা জানান, ৮ বা ৯ বছর বয়সে সুমন গাছ থেকে পড়ে মাথায় আঘাত পায়। পরে চিকিৎসা করে অনেক সময় ভালো আবার কিছু…
আরো পড়ুনশাহরুখ ও তার ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
বড় ছেলে আরিয়ানকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন বলিউড কিং শাখরুখ খান। তবে পোশাকের নতুন ব্যবসা আরিয়ান শুরু করলে সেটাকে সমর্থন দেন শাহরুখ। শুধু সমর্থনের মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকেননি, সেটির প্রচারে নেমে পড়েন তিনি। তবে সেই ব্র্যান্ডের ওয়েবসাইটের যাত্রা শুরু হতে না হতেই তীব্র সমালোচনায় পড়েছে। পোশাকের অনেক বেশি দাম হওয়ায় শাখরুখ ও ছেলে আরিয়ানের ব্যাপক সমালোচনা করছে অনুরাগীরা। আরিয়ান খানের বিলাসবহুল পোশাকের ব্র্যান্ড ‘ডি অ্যাভল এক্স’। রোববার এ ব্যান্ডের পথচলা শুরু হয়। এরপর থেকেই সমালোচনা শুরু হয় শাহরুখের ছেলের পোশাক ব্র্যান্ডের। তবে এ পোশাক ব্র্যান্ড নিয়ে অনুরাগীদের ব্যাপক আগ্রহ ছিল।…
আরো পড়ুনফেসবুকে ক্ষমা চেয়ে যুবকের আত্মহত্যা
ভুল আর বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর মো. জহিরুল ইসলামের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মে) ভোরে বরগুনার বামনার সফিপুর গ্রামে বাড়ির পাশের একটি আমগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় জহিরুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে। এর আগে, রোববার (৩০ মে) রাত ১০টায় সিকদার মোহাম্মদ জহিরুল তার ব্যক্তিগত আইডি থেকে ‘সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভুল বেয়াদবি মাফ করবেন (দোয়ার দরখাস্ত) রইল’ লিখে পোস্ট করেন। মারা যাওয়া…
আরো পড়ুনষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ে ৪০০টির বেশি ভুল সংশোধন করেছে এনসিটিবি
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে ৪০০টিরও বেশি ভুল সংশোধন করেছে। এনসিটিবি গত শুক্রবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক এসব সংশোধন প্রকাশ করেছে। এনসিটিবির সদস্য (কারিকুলাম) অধ্যাপক মশিউজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, এই সংশোধনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্কুল প্রধানদের কাছে পাঠানো হবে। তিনি বলেন, ‘সংশোধনের আগে ত্রুটি খুঁজে বের করতে কমিটি এই দুই শ্রেণির ইংরেজি ও বাংলা সংস্করণের মোট ৪৮টি বই পর্যালোচনা করেছে।’ এনসিটিবির বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, বাংলা সংস্করণে ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে প্রায় ২০২টি এবং সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ২২৬টি সংশোধন…
আরো পড়ুনদেশ বিক্রি নয়, মর্যাদা বাড়াতে প্রধানমন্ত্রীর বিদেশ সফর: ওবায়দুল কাদের
দেশ বিক্রি করতে নয়, দেশের মর্যাদা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকালে মে দিবস উপলক্ষ্যে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, এই সফরের গুরুত্ব যারা বুঝে না, তারাই এ সম্পর্কে কটাক্ষ করে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে বিদেশে যায়নি, গিয়েছেন দেশের উন্নয়নের উচ্চতা বাড়াতে। তিনি বলেন, শেখ হাসিনা সবসময় চান বাংলাদেশ কখনো সংকটে না পড়ুক। এ দেশের মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ সফর করছেন। আওয়ামী লীগের সাধারণ…
আরো পড়ুনবন্দুক জমা দিলেই ৫০০ ডলার উপহার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘বাইব্যাক’ প্রোগ্রাম শুরু হওয়ার পর বন্দুক জমা দিয়ে তার বিনিময়ে গিফট কার্ড পেয়েছেন বন্দুক মালিকরা। শনিবার থেকে শুরু হয়েছে এই প্রোগ্রাম। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক মালিকরা যারা বিপজ্জনক অস্ত্র জমা দিয়েছে তাদের বন্দুকের বিনিময়ে ৫০০ ডলার মূল্যের গিফট কার্ড দেওয়া হয়েছে। বাইব্যাক প্রোগ্রামটির আয়োজন করেছে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয়। জানানো হয়েছে, প্রোগ্রামটিতে ৩ হাজার টিরও বেশি বন্দুক জমা পড়েছে। এর মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল এবং ঘোস্ট বন্দুক যেগুলো আগ্নেয়াস্ত্রের কিছু অংশ থেকে তৈরি করা হয় এবং একত্রিত না করে বিক্রি করা হয়ে থাকে।…
আরো পড়ুন