কুইন কনসোর্ট থেকে এবার রানির মর্যাদা পেরেন ক্যামিলা। রাজার সঙ্গে ক্যামিলার মাথায় উঠেছে মুকুট। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মুকুট উঠলো ক্যামিলার শিরেও; হর্ষধ্বনি উঠল ‘রানি দীর্ঘজীবী হন’। রাজকীয় আনুষ্ঠানিকতায় শনিবার চার্লসের অভিষেকের পর এখন আর কুইন কনসোর্ট নন, ব্রিটেনের রানি হিসেবে পরিগণিত হবেন ক্যামিলা। শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে একটি ঐতিহাসিক জমকালো অনুষ্ঠানে তাকে ব্রিটেনের রানির মুকুট পরানো হয়। তার আগে রাজপরিবারের আনুষ্ঠানিক নিমন্ত্রণপত্র, চার্চ অব ইংল্যান্ডের প্রার্থনায় ও রয়্যাল কালেকশনের স্মরণিকায় ক্যামিলাকে কুইন বা কুইন ক্যামিলা হিসেবে তুলে ধরা হয়। অভিষেকের আগমুহূর্তে বাকিংহাম প্যালেস টুইটে রাজপরিবারের অফিসিয়াল অ্যাকাউন্টে প্রথমবারের মতো ‘কুইন…
আরো পড়ুনMonth: মে ২০২৩
দেশ নিয়ে বিশ্বের প্রশংসায় বিএনপির মাথা খারাপ: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশ বদলে গেছে। যার কারণে পুরো পৃথিবী শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসা করছে। শুধু প্রশংসা করতে পারে না বিএনপি। দেশ নিয়ে সমগ্র বিশ্বের প্রশংসা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা আবোল-তাবোল বকছে। শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নবনির্মিত তেলিপাড়া সেতু সংলগ্ন চত্বরে বিভিন্ন দপ্তরের অর্থায়নে চার ইউনিয়নে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত শতাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতা মির্জা ফখরুল,…
আরো পড়ুনমুম্বাইকে হারিয়ে শীর্ষ দুইয়ে চেন্নাই
আইপিএল ১৬তম আসরের ৪৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় চেন্নাই সুপার কিংস। ব্যাটে বলের নৈপুণ্যে অনায়াসেই জয় পায় চেন্নাই। নিজেদের ১১ ম্যাচে ৬টিতে জিতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় পজিশনে উঠে গেলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। ১০ ম্যাচে ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। শনিবার চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানেই প্রথম সারির ৩ ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন, ইশান কিশান ও রোহিত শর্মার উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়ে যায় মুম্বাই। শেষ পর্যন্ত নেহাল ওয়াধেরার ৫১…
আরো পড়ুনগণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেল রেজা-নুরের দল গণঅধিকার
৯ মাসের মাথায় ভেঙে গেল সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ এ জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে শুধু গণতন্ত্র মঞ্চের মধ্যে সীমাবদ্ধ না থেকে যুগপৎ আন্দোলন আরও বেগবান করতে গণঅধিকার পরিষদ কাজ করবে। তাছাড়া গণতন্ত্র মঞ্চের নেতাদের বিরূপ আচরণে নেতাকর্মীরা অনেকটা হতাশ ছিল। রাতেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানানো হবে…
আরো পড়ুনরাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ক্যান্টারবিউরির আর্চবিশপ পরিচালিত এই অনুষ্ঠানে মহামান্য রাজা তৃতীয় চার্লস ও রানী কনসোর্ট ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়। শেখ হাসিনা এর আগে ৫ মে রাজা ও রানী কনসোর্টের অভিষেকের প্রক্কালে রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশী প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং জাপানে সরকারি সফরের পর তৃতীয় ধাপে ৪ মে লন্ডনে পৌঁছেন। সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী গতকাল বিকেলে কমনওয়েলথ দেশগুলোর নেতাদের…
আরো পড়ুনরংপুরে দুই হাজার প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
রংপুর বিভাগের ৮ জেলায় প্রাথমিক বিদ্যালয় ৯ হাজার ৫শ’ ৪২টি। এর মধ্যে প্রায় দুই হাজারটিতেই নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকই দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষকের। এতে ব্যাহত হচ্ছে শিক্ষাসহ প্রশাসনিক কাজ। রংপর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ হাজার ৪শ’ ৫৫টি। এর মধ্যে ৫শ’ ৪৮টি বিদ্যালয়ে ১৩ বছর ধরে নেই প্রধান শিক্ষক। রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম শাহাজাহান সিদ্দিক বলেন, “২০০৯ সালের পর থেকে প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষককে বদলি বন্ধ আছে।” শুধু রংপুরেই নয় কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়েরই প্রায় একই অবস্থা। কুড়িগ্রামে ১,২৪০টি…
আরো পড়ুনমালয়েশিয়ায় মেশিনে আটকা পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ার জালান কেমুনিংয়ে একটি কারখানায় কাজের সময় মেশিনে আটকে সুরুজ আলী (২১) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্যা স্ট্রেইট টাইমস। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট অপারেশন সেন্টারের প্রধান জুলফিকার জাফর। তিনি বলেন, আজ সকাল ৭টা ৬ মিনিটে আমাদের কাছে একটি দুর্ঘটনার খবর আসে। এরপরই ঘটনাস্থলে ১০ জন দমকলকর্মী এবং কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানায়, কাজের সময় ফাইবার টানানোর মেশিনে আটকে পড়েছিল ওই শ্রমিক। জখম গুরুতর হওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।…
আরো পড়ুনমেসির খারাপ সময় নিয়ে যে আনন্দঘন স্ট্যাটাস দিলেন রোনাল্ডো
সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির। রয়েছে নানামুখী চাপে। চলতি মৌসুম শেষে ছাড়ছেন পিএসজি। পরবর্তী গন্তব্যও ঠিক হয়নি এখন পর্যন্ত। এরই মধ্যে ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফর করে পড়েছেন পিএসজির দুই সপ্তাহের নিষেধাজ্ঞায়। অবশ্য এ ঘটনার জন্য ক্লাব এবং ক্লাস সতীর্থদের কাছে এক ভিডিওবার্তায় ক্ষমাও চেয়েছেন মেসি। ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছেন সিদ্ধান্ত। মেসির এমন এলোমেলো পরিস্থিতিতে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটি পোস্ট করেছেন। সময়টা ভালো যাচ্ছে না পর্তুগিজ সুপারস্টারেরও। আল নাসর ক্লাবের বাজে ফর্মে রয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বড় অঙ্কের বেতনে সৌদি আরবের ক্লাবটিতে…
আরো পড়ুনপাঁচ বছরের প্রেম, বিয়ে করেছেন নায়ক রোশান
তাহসিন এশা নামের এক তরুণীর সাথে দীর্ঘদিন ধরে প্রেম করছেন ঢাকাই সিনেমার চিত্রতারকা জিয়াউল রোশান। গেল বছরের জানুয়ারিতে নিজেই বিষয়টি জানান ‘সাইকো’ খ্যাত এই নায়ক। তবে এখন শোনা যাচ্ছে, আগেই বিয়ে করেছেন রোশান-এশা! শনিবার দুপুরে তাহসিন এশার সঙ্গে দুটি ছবি শেয়ার করেন রোশান। ক্যাপশনে লিখেন,‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই…।’ ছবিতে এশার হাতে মেহেদী লাগিয়ে দিতে দেখা যায় রোশানকে। এমন ছবির পর অনেকেই প্রশ্ন রাখেন, তবে কি এটা বিয়ের ইঙ্গিত? তারই সূত্র ধরে নায়কের মুঠোফোনে যোগাযোগ করা হলে জানা যায়, তারা বিয়ে করেছেন অনেক আগেই। রোশান চ্যানেল আই অনলাইনকে জানান,…
আরো পড়ুনশপথ নিলেন রাজা তৃতীয় চার্লস
লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় এই আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র গসপেলের উপর হাত রেখে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। এ সময় নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি বলেন, রাজা হিসেবে নিজের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এ সময় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রায় দুই হাজার ২০০ অতিথি অংশ নেন। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ…
আরো পড়ুন