লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী পল্লী চিকিৎসক ও কৃষক দল নেতা আলমগীর হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। নিহত আলমগীর সদর উপজেলা কৃষক দলের সহসভাপতি ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তেওয়ারীগঞ্জ গ্রামের শাহ আলমের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক। এদিকে আলমগীরের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল গভীর শোক প্রকাশ করেছেন। জানা গেছে,…
আরো পড়ুনMonth: মে ২০২৩
নোবেলকে ডিভোর্সের পর সালসাবিলকে গুমের হুমকি
মাদকের কারণে গেল ৪ মে সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দেওয়ার কথা জানান স্ত্রী সালসাবিল মাহমুদ। সেই সময় তিনি ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দেন। যেখানে সালসাবিল দাবি করেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেক ক্ষমতাবান মানুষের অবদান আছে। সেই স্ট্যাটাসের পরই সালসাবিলকে ‘গুমের হুমকি’ দেওয়া হয়। আর সেটি তিনি জানান ফেসবুকে। শুক্রবার ‘গুমের হুমকি’ পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন— ‘২৪ ঘণ্টা আর ক্ষমতাধর ড্রাগ মাফিয়াদের থেকে শখানেক কল; আমি নাকি কত বড় ভুল করে ফেলেছি আমি নিজেও জানি না। আমাকে গুম করা তাদের দুই মিনিটেরও বিষয় নয়।’ তিনি আরও…
আরো পড়ুনবাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। ফলে প্রতিদিনের মুদ্রা বিনিময়ের হার জেনে রাখা প্রয়োজন। বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার জেনে নেওয়া যাক। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে ৭ মে ২০২৩ তারিখের মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো। বৈদেশিক মুদ্রার নাম বাংলাদেশি টাকা ইউ এস ডলার ১০৬ টাকা ০২ পয়সা ইউরোপীয় ইউরো ১১৮ টাকা ২৯ পয়সা ব্রিটেনের পাউন্ড…
আরো পড়ুন‘পিক্সেল ফোল্ড’ ফোন আনছে গুগল
স্মার্টফোনে আধুনিকতার সুস্পষ্ট জানান দিচ্ছে ‘পিক্সেল ফোল্ড’। দুনিয়াজুড়ে গুগলের পরবর্তী আকর্ষণ ‘পিক্সেল ফোল্ড’ ফোন। কদিনের মধ্যেই গুগল আনুষ্ঠানিকভাবে তা বিশ্বকে জানাবে। টুইটার আর ইউটিউবে পোস্ট করা ভিডিওতে প্রথমবার অফিসিয়াল ক্ষমতায় ভাঁজযোগ্য (পিক্সেল ফোল্ড) নিয়ে তথ্যচিত্র প্রকাশ পেয়েছে। খবরে প্রকাশ, আগামী সপ্তাহেই গুগল আই/ও সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পিক্সেল ফোল্ড প্রকাশ করবে। পুরোনো সব হিসাব বলছে, গুগল নতুন ডিভাইস নিয়ে আনুষ্ঠানিক লঞ্চ ইভেন্টের আগে খুব বেশি ঢাকঢোল করে না। বিভিন্ন সূত্র বলছে, ফাঁস হওয়া তথ্যচিত্রের সঙ্গে আলোচনায় আসা ডিভাইসের তেমন বিশেষ পার্থক্য নেই। কারিগরি বৈশিষ্ট্যতে কিছুটা তথ্যগত তারতম্য থাকতে পারে। স্মার্ট বিশ্বে ভাঁজ…
আরো পড়ুনচকলেট ব্রাউনি কুকি বানানোর রেসিপি
কুকি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অনেকেই মনে করেন কুকি বানানো খুব কষ্টকর। তবে এমন ধারণা মোটেও ঠিক নয়। যদি হাতে থাকে পনেরো থেকে বিশ মিনিট, তবে মাত্র পাঁচটি উপকরণেই বানিয়ে ফেলা যেতে পারে চকলেট ব্রাউনি কুকি। রেসিপি- উপকরণ: মাখন ৭০ গ্রাম, (গলানো), চিনি ১৫০ গ্রাম (গুঁড়ো), চকোলেট ১৫০ গ্রাম (গলানো), ডিম ২টি, কোকো পাউডার ৩০ গ্রাম প্রণালি: ভালো করে চিনি ও মাখন আগে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণ সাদা হয়ে আসছে, ততক্ষণ ফেটিয়ে যেতে হবে। এরপর তাতে ডিম দিয়ে দিন। আবার ফেটিয়ে দিয়ে…
আরো পড়ুনচীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়াডে এই প্রথম খেলবে বাংলাদেশের নারী ফুটবলাররা
অলিম্পিক বাছাইয়ে অংশ নিতে নারী ফুটবলারদের মিয়ানমারে পাঠায়নি বাফুফে। এবার এশিয়ান গেমসে পাঠানো হচ্ছে না জাতীয় পুরুষ ফুটবল দলকে। সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়াডে এই প্রথম খেলবে বাংলাদেশের নারী ফুটবলাররা। শনিবার সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেনাসদর দপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত বিওএ নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ও বিওএ’র কোষাধ্যক্ষ একে সরকার বলেন, ‘সভায় পুরুষ ফুটবল দলকে বাদ দেওয়া হয়েছে। রাখা হয়েছে মেয়েদের ফুটবলকে। এছাড়া এশিয়ান গেমসে বক্সিং অন্তর্ভুক্ত হয়েছে।’ কতজন…
আরো পড়ুন‘আফিফ একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন’
আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ছিলেন না আফিফ হোসেন। আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজেও নেই তিনি। অনেকের ধারণা, ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই এই মিডল-অর্ডার ব্যাটার। তবে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ জানিয়েছেন, আফিফ একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। কাল মিরপুর স্টেডিয়ামে খালেদ মাহমুদ বলেন, ‘আমি সবসময় আফিফকে বাংলাদেশ দলে দেখি। এখনো সে তরুণ। তার সামর্থ্য আছে। তার মতো খেলোয়াড় সহজে পাওয়া সম্ভব না। যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’ তিনি বলেন, ‘কিছুদিন আগে আফিফ-মিরাজের দারুণ জুটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে কঠিন ম্যাচ জিতেছি। ঢাকা লিগেও আফিফ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। শেষ…
আরো পড়ুনহার্ট সুস্থ রাখতে যে ৫ খাবার খাবেন !
বর্তমানে হৃদরোগের ঝুঁকি সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। কারণ হচ্ছে— আশপাশের মানুষ অনেকে এ রোগে আক্রান্ত। তবে এ রোগের আক্রান্ত হওয়ার পেছনে কারণ হিসেবে মনের করা হয়, কর্মব্যস্ততায় কাজের চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চা না করা। হার্ট সুস্থ রাখতে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। তবে শুধু দৈনন্দিন কার্যাবলিতে পরিবর্তন আনলেই হবে না, খাবারেও পরিবর্তন আনতে হবে। অর্থাৎ হার্ট সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরি। না হলে হৃদ্যন্ত্র সুস্থ রাখা যাবে না। তাই সবার সেই খাবারগুলো সম্পর্কে ধারণা রাখা উচিত। আমরা মাঝে মধ্যেই স্পেশাল খাবার খাই। সেখানে গোটা শস্যদানা ফাইবার, ভিটামিন এবং খনিজ…
আরো পড়ুনআমরাও সুষ্ঠু-সুন্দর নির্বাচন চাই: শেখ হাসিনা
আগামীতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য। এমন প্রত্যাশার জবাবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে আমরাও একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই। শনিবার লন্ডনে হোটেল ক্ল্যারিজে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানান, তার দেশ বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। শনিবার সাক্ষাতের পরে হোটেল ক্ল্যারিজে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। এ সাক্ষাতে বাংলাদেশের আগামী নির্বাচন ছাড়াও দুই দেশের ব্যবসা-বাণিজ্য, দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নির্বাচন নিয়ে আলাপের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী…
আরো পড়ুনলন্ডনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ, গ্রেফতার কয়েকডজন
রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের মধ্যে লন্ডনে চলছে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ। শনিবার সকালে ব্রিটেনে প্রজাতন্ত্রের পক্ষে বিক্ষোভ থেকে কয়েকডজন ব্যক্তিকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের। রাজতন্ত্রবিরোধী এসব ব্যক্তিরা ‘নট মাই কিং’ প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন, সেগুলোও জব্দ করে নিয়ে যায় পুলিশ। দ্য গার্ডিয়ান বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে ‘রিপাবলিক’ ক্যাম্পেইনের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথও রয়েছেন। ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভের মূল জায়গায় অন্য বিক্ষোভকারীদের জন্য পানীয় ও প্ল্যাকার্ড সংগ্রহ করার সময় তাকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, তারা রাজতন্ত্রবিরোধী বিক্ষোভের প্রতি সহানুভূতিশীল হবে, যদি না বিক্ষোভকারীরা বিদ্যমান আইন…
আরো পড়ুন