বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গায়েবি মামলা-গ্রেফতার নিয়ে বিশ্বের গণতন্ত্রকামী দেশ, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নিশিরাতের সরকার নিজেকে রক্ষা করতে এই অপকর্মে মরিয়া। তিনি বলেন, ২০২১ সালের ২৪ জুন হাইকোর্টের একটি বেঞ্চ গায়েবি মামলা করে নিরাপরাধ মানুষকে হয়রানি থেকে রক্ষায় পাঁচ দফা নির্দেশনা দিলেও তা পরোয়া করে না আওয়ামী সরকারের পুলিশ প্রশাসন। পুলিশ বাহিনী সরকারদলীয় সংস্থায় পরিণত হয়েছে- এমন আলোচনা এখন সর্বত্র। নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনের দলবাজ হোমড়া চোমড়া ও প্রশাসনের অফিসাররা আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো রাজধানীর নিউ ইস্কাটনের…
আরো পড়ুনMonth: মে ২০২৩
যুক্তরাজ্যে সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের যাত্রা শুরু
বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে এই রোগের চিকিৎসা করতে লাখ লাখ কিংবা কোটি টাকাও খরচ হয়। সেসব চিন্তা থেকেই চলতি বছরের ২৪ মার্চ রাজধানীর পাঁচতারকা এক হোটেলে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের ঘোষণা দেন সাকিব আল হাসান। ক্যানসার আক্রান্ত রোগীদের সচেতনতা ও চিকিৎসা সহায়তায় এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু করল ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন।’ রোববার (৭ মে) বাংলাদেশ সময় রাত ১২টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে এক গালা ডিনারে যুক্তরাজ্যে ক্যানসার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন সাকিব। এ সময় সাকিব বলেন, দেশের জন্য আমরা সবাই…
আরো পড়ুনঅবশেষে বাফুফের তদন্ত শুরু!
দুর্নীতির অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে অবশেষে তদন্ত কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কমিটি আগেই গঠন করা হয়েছিল। তবে সেই কমিটি কাজ শুরু করল রোববার আনুষ্ঠানিক এক সভায় বসার মাধ্যমে। এই কার্যদিবসের পর থেকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে বাফুফের তদন্ত কমিটি। প্রথম সভা শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের তদন্ত কমিটির এটাই প্রথম সভা। প্রথম সভায় মূলত কার্যপরিধি ও পন্থা নিয়ে আলোচনা করেছি। সামনে আরও কয়েকটি সভা হবে। তদন্তাধীন অবস্থায় অনেক বিষয় আপনাদের…
আরো পড়ুনজোড়া লক্ষ্য আফ্রিদির
সময়টা বেশ ভালোই কাটছে পাকিস্তান দলের। জিতে চলেছে একের পর এক ম্যাচ। দারুণ ক্রিকেট উপহার দেওয়া দলটিকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন শাহিন শাহ আফ্রিদি। তারকা এই পেসারের বিশ্বাস, এ বছর বিশ্বকা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যেন উড়ছে পাকিস্তান। পাঁচ ম্যাচের প্রথম চারটিই জিতে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বরে উঠেছে বাবর আজমের দল।
আরো পড়ুনইউক্রেনে এস-৪০০ পাঠানোর মার্কিন প্রস্তাব, তুরস্কের প্রত্যাখ্যান
রাশিয়ার কাছ থেকে তুরস্কের কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ইউক্রেনকে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক। রাশিয়ার কাছ থেকে কেনা এ অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না আঙ্কারা। খবর ডেইলি সাবাহর। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভদুত কাভুসোগ্লু রোববার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কখা বলেন। তবে যুক্তরাষ্ট্র কবে এ প্রস্তাব দিয়েছে তা উল্লেখ করেনি তুরস্ক। যুক্তরাষ্ট্রকে তুরস্ক সাফ জানিয়ে দিয়ে, এস-৪০০ কেনা হয়েছে তুরস্কের নিরাপত্তার জন্য অন্য কোনো দেশকে সহায়তার জন্য নয়। রাশিয়া থেকে এস-৪০০ কেনায় তুরস্ককে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ দেয়নি যুক্তরাষ্ট্র।
আরো পড়ুনভারতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩
ভারতীয় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দেশটির বিমান বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, মিগ-২১ বিমানটিতে থাকা পাইলট সামান্য আহত হলেও প্যারাশ্যুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। পুলিশ জানিয়েছে, বিমানটি একটি বাড়িতে বিধ্বস্ত হওয়ার পর দুই নারীসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও বিমান উড্ডয়নের পর পাইলট কন্ট্রোল রুমে যোগাযোগ করে জানিয়েছেন যে, সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।…
আরো পড়ুনমেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম হয়ে তাক লাগালেন প্রতিবন্ধী মরিয়ম
মনোবল, অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মাধ্যমে যে অসাধ্য সাধন করা যায়, তার উৎকৃষ্ট উদাহরণ পটুয়াখালীর দুমকি উপজেলার শারীরিক প্রতিবন্ধী জয়ী লড়াকু মোসা. মরিয়ম বিবি (১৫)। মরিয়ম জেলাপর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ ‘খ’ গ্রুপে ‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে। মরিয়ম উপজেলার জলিশা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং দুমকি গ্রামের আনন্দবাজার এলাকার বাকপ্রতিবন্ধী আবদুর রশিদ মৃধার বড় মেয়ে। মরিয়মের দাদি জানান, ওর বাবায় অন্ধ ও চোখে অল্প দেখে। তেমন কোনো রোজগার করতে পারে না। খুব কষ্ট করে আমার নাতনি পড়াশোনা করে। ৯ মে বরিশাল (বিভাগীয় প্রতিযোগিতা)…
আরো পড়ুনশাকিবের ‘প্রিয়তমা’ কে এই ইথিকা?
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটির ঘোষণা এসেছিল কিছু দিন আগে। এর পর থেকেই চর্চায় ছিল কে হচ্ছেন এই ছবিতে শাকিবের প্রিয়তমা। অবশেষে জানা গেল কলকাতার অভিনেত্রী ইথিকা পাল হচ্ছেন এ ছবির নায়িকা। শুক্রবার এ ছবির পরিচালক হিমেল আশরাফ নিজেই এ তথ্য জানিয়েছেন। এদিকে শুটিংয়ে অংশ নিতে ৯ মে ঢাকায় আসবেন ইথিকা। শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইথিকা। ‘প্রিয়তমা’ ছবিটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক জানালেন, অন্য অভিনয়শিল্পীদের নিয়ে ছবির শুটিং করলেও শাকিব খান অংশ নেবেন ১১ মে। প্রথম দিনের শুটিংয়ে…
আরো পড়ুনআগামী নির্বাচনে আ.লীগ জয়ী হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে তারা সবসময় জনগণের পাশে থাকায় আগামী সাধারণ নির্বাচনে তার দল বিজয়ী হবে। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, জনগণ আমাদের তাদের সেবা করার সুযোগ দেবে। সবাইকে (নেতা-কর্মী) আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, কারণ, নির্বাচনে আমরা বিজয়ী হব। স্থানীয় সময় রোববার লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের জনগণ বিএনপি-জামায়াতের ওপর আস্থা রাখবে না বলেও মনে করেন সরকার প্রধান। বলেন, ‘তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং এভাবে দেশকে ধ্বংস করেছে। তাহলে, জনগণ কীভাবে তাদের প্রতি আস্থা রাখবে।’ শেখ হাসিনা বলেন,…
আরো পড়ুননয় বছরেও আলোর মুখ দেখেনি উপকূলের ৭ রেডিও স্টেশন
অনিয়ম ও দুর্নীতিতে আটকে আছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন পাওয়া উপকূলে নজরদারির জন্য রেডিও স্টেশন স্থাপনের মতো গুরুত্বপূর্ণ একটি বিশেষ প্রকল্প। উপকূল এলাকা থেকে দূর সাগরের ১০০ কিলোমিটার পর্যন্ত নজরদারির আওতায় আনার লক্ষ্যে ৭টি রেডিও স্টেশন স্থাপনে ২০১৪ সালে প্রকল্প হাতে নেয় নৌপরিবহণ মন্ত্রণালয়। ওই প্রকল্পের আওতায় ঢাকায় একটি ১১তলা ভবন ছাড়াও কক্সবাজার, সেন্টমার্টিন, কুতুবদিয়া, নিঝুম দ্বীপ, কুয়াকাটা, চরকুকরি-মুকরি, দুবলারচরে সাতটি কোস্টাল রেডিও স্টেশন হওয়ার কথা। প্রতিটি সাইটে ২টি ভবন ও একটি টাওয়ার বসবে। প্রকল্পটির বাজেট ধরা হয় প্রায় ৭৭৯ কোটি টাকা। যার অংশীদার কোরিয়া থাকলেও ৬০ শতাংশের বেশি বাংলাদেশের…
আরো পড়ুন