বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার আগামী নির্বাচন নিয়ে আগের খেলায় মেতে উঠেছে। এখন থেকেই বিরোধী দলকে মাঠ থাকে সরিয়ে দিতে মিথ্যা মামলা, গ্রেফতার শুরু করে দিয়েছে। মঙ্গলবার গুলশানের বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে তালিকা করে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার। স্থানীয় নির্বাচনে আমরা অংশ না নিলেও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে সরকার। তিনি বলেন, দেশের মানুষ গণতন্ত্র, মৌলিক অধিকার প্রয়োগসহ মুক্ত মত প্রকাশের জন্য স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে।…
আরো পড়ুনMonth: মে ২০২৩
চোটে নেই তাসকিন, বাদ নাসুম
ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলছে টাইগাররা। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে দলে ছিলেন তারকা পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে চলতি সিরিজে নেই দেশের গতিময় এই পেসার। মার্চে আয়ারল্যান্ডে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দলে ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। চলতি সিরিজে তাকে বাদ দিয়ে খেলানো হচ্ছে আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। পেস বোলার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার তাইজুল ইসলাম। তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন,…
আরো পড়ুনইমরান খান গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। মঙ্গলবার জিও নিউজ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেফতার করেছে। পিটিআই চেয়ারম্যানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেফতার করে। যেখানে তিনি (খান) তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন। খবরে বলা হয়েছে, গ্রেফতারের পর সাবেক প্রধানমন্ত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি কালো ভিগো গাড়িতে করে নিয়ে গেছে। ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. আকবর নাসির খান সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান…
আরো পড়ুনবাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে অনিশ্চয়তা!
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মত ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠার দিনে সেঞ্চুরিও করেছেন পাকিস্তান দলের ক্যাপ্টেন বাবর আজম। দুর্দন্ত এ পারফর্মেন্সের পর বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাবর আজমকে তার ক্যাপ্টেন্সির ভবিষ্যত নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে বাবর আজম বলেছেন, আমাকে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর কী হবে তা জানি না। কারণ, আমাকে এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড…
আরো পড়ুন‘প্রিয়তমা’ নিয়ে এবার মুখ খুললেন ওমর সানী
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এ কারণে মাঝে মাঝে শিরোনামেও জায়গা করে নেন তিনি। এবার এ নায়ক ‘প্রিয়তমা’ বলতে কী বোঝেন, সেই বিষয়ে খোলামেলা কথা বললেন। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে কথা বলেন তিনি। ওমর সানী লেখেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা—আমি এভাবেই ভাবছি। আর এখন কি দেখছি, এই হচ্ছে প্রিয়তমা? এত মধুর নামের সঙ্গে মধুর…
আরো পড়ুনসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হচ্ছে নিম্নচাপে
বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এটি আরও ঘনীভূত হতে পারে এবং আজই (মঙ্গলবার) সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেছেন, সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। আজকের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানান তিনি। সোমবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর…
আরো পড়ুনবিজয় দিবসে রাশিয়ার পতাকা নিষিদ্ধ করল বার্লিন
জার্মানির রাজধানী বার্লিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সময় স্মৃতিসৌধে রাশিয়ার পতাকা প্রদর্শন নিষিদ্ধ করেছে বার্লিন পুলিশ। সোমবার বার্লিনের একটি আদালত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে জার্মানির রাজধানীতে সোভিয়েতের তিনটি স্মৃতিসৌধের চারপাশে রাশিয়ার পতাকা ও প্রতীক প্রদর্শন নিষেদ্ধ করেছে। আদালত বলেছে, এটি পুলিশের সঙ্গে একমত যারা রাশিয়ার পতাকা এবং সেন্ট জর্জ ফিতাকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থনের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে বলে আশঙ্কা করেছিল। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে তারা যুদ্ধের প্রতি সহানুভূতির ঘোষণা হিসাবে এ পদক্ষেপ। পুলিশ মূলত ৮ এবং ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণে স্মৃতিসৌধগুলিতে…
আরো পড়ুনসাত বছরে সর্বনিম্ন রিজার্ভ
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ১১৮ কোটি ডলার বা ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার কমেছে। এতে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে, যা গত সাত বছরে সর্বনিম্ন। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের মানদণ্ড অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের অঙ্ক আরও ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার কম হবে। সংস্থাটির হিসেবে বাংলাদেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ সূত্রে এসব তথ্য জানা গেছে। আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার,…
আরো পড়ুনবিকাশের সঙ্গে চুক্তি করলো ফুটবল দল আর্জেন্টিনা
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিসেবা প্রদানকারী কোম্পানি বিকাশের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশীপ চুক্তি করেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম স্পন্সর হিসেবে নিজেদের নাম লেখাল বিকাশ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া এ তথ্য নিশ্চিত করেন। কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে আর্জেন্টিনা ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন, উচ্ছ্বাস আলোড়ন তৈরি করে সর্বত্র। এমনকি গুঞ্জন উঠে, জুনে বাংলাদেশ সফরেও আসতে পারে মেসিরা। যদিও সেটি শেষ পর্যন্ত সম্ভব হয়নি মাঠ সংকটের কারণে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া বিকাশের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশীপ চুক্তির কথা নিশ্চিত করে বলেন, ‘এশিয়ান দেশ…
আরো পড়ুনকথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৭৬ সালে সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তারপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, কালবেলা, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান-এর মতো উপন্যাস লিখে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি পাঠকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। এর মধ্যে কালবেলা পাঠক মহলে তোলপাড় ফেলে দিয়েছিল।…
আরো পড়ুন