বাস্তবে জীবনে অভিনেত্রী বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। সম্প্রতি চলচ্চিত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এই সুপারস্টার বলেন, ‘আমাদের সম্পর্ক যে নেই সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি। এসব নিয়ে ভবিষ্যতে আরও কোনো কথা বলতে চাই না।’ তিনি বলেন, ‘শেহজাদ এখনো ছোট। সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন বাবার সঙ্গে দেখা করতে আসে, তখন ন্যানির সঙ্গে মাও সঙ্গে…
আরো পড়ুনMonth: মে ২০২৩
অর্থনীতিবিদ নুরুল ইসলাম আর নেই
খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার রাত ১২টার দিকে তিনি মারা গেছেন। বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের এ ডেপুটি চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার অধ্যাপক আদনান মোর্শেদ। অধ্যাপক নুরুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত খাদ্য নীতি বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনষ্টিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৮৭ সালে তিনি সংস্থাটির মহাপরিচালকের জ্যেষ্ঠ নীতি পরামর্শক হিসেবে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক…
আরো পড়ুন‘গল্প দিয়ে প্রমাণ করেছি শাকিব খান ছাড়াও ছবি চলে’
এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটিও মুক্তি পায়। প্রথমে খুব বেশি হলে মুক্তি পায়নি সিনেমাটি। মাত্র ৯টি হলে মুক্তি পায়। ফলে কান্নায় ভেঙে পড়েছিলেন সিনেমাটির নির্মাতা সোলাইমান আলী লেবু। তবে তিন সপ্তাহের ব্যবধানে ৯টি থেকে ২৭টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। সম্প্রতি রাজধানী গুলশানের জিনজিরা সিনেমা হলে সিনেমাটির পরিচালক, কলাকৌশলীরা দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেন। সেখানে সিনেমাটির নির্মাতা খুশিতে কেঁদে ফেলেন। তবে এ কান্নাকে আনন্দাশ্রু হিসেবে মনে করছেন ভক্তরা। এদিন হল থেকে নির্মাতা সোলাইমান আলী লেবু গণমাধ্যমকর্মীদের জানান,…
আরো পড়ুন‘সুড়ঙ্গ’ মুক্তির আগে নতুন কাজ করবেন না তমা মির্জা
গত ফেব্রুয়ারি থেকে ‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমার শুটিং করছেন চিত্রনায়িকা তমা মির্জা। এটি পরিচালনা করছেন রায়হান রাফি। এরইমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা আফরান নিশোর। এদিকে তমা মির্জা জানিয়েছেন, ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে নতুন আর কোনো সিনেমায় কাজ করবেন না তিনি। আগামী কুরবানি ঈদে এটি মুক্তি পাবে। সিনেমাটির কিছু প্যাঁচ ওয়ার্ক বাকি আছে। সেগুলোর শুটিং শেষ করে টিমের সঙ্গে প্রচারণায় নেমে পড়বেন। এ প্রসঙ্গে তমা বলেন, ‘আমি খুব বেশি কাজে আগ্রহী নই। আপাতত সুড়ঙ্গ নিয়ে ভাবতে চাই। তাই ঈদের আগে আর কোনো কাজ…
আরো পড়ুনহার্ট সুস্থ রাখতে খাবেন যে ৫ খাবার!
বর্তমানে হৃদরোগের ঝুঁকি সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। কারণ হচ্ছে— আশপাশের মানুষ অনেকে এ রোগে আক্রান্ত। তবে এ রোগের আক্রান্ত হওয়ার পেছনে কারণ হিসেবে মনের করা হয়, কর্মব্যস্ততায় কাজের চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চা না করা। হার্ট সুস্থ রাখতে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। তবে শুধু দৈনন্দিন কার্যাবলিতে পরিবর্তন আনলেই হবে না, খাবারেও পরিবর্তন আনতে হবে। অর্থাৎ হার্ট সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরি। না হলে হৃদ্যন্ত্র সুস্থ রাখা যাবে না। তাই সবার সেই খাবারগুলো সম্পর্কে ধারণা রাখা উচিত। আমরা মাঝে মধ্যেই স্পেশাল খাবার খাই। সেখানে গোটা শস্যদানা ফাইবার, ভিটামিন এবং খনিজ…
আরো পড়ুনসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত কামরুলের বাড়ি মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমনা সংলগ্ন ছনপঁচা গ্ৰামে। তার বাবার নাম তাছেন মণ্ডল। স্বজনরা জানান, ৩ বছর আগে জীবিকার তাগিদে কামরুল সৌদি আরবে যায়। সেখানে তিনি প্রাইভেটকার চালাতেন। সোমবার রাতে রিয়াদ শহরে গাড়ি থেকে নামার সময় পেছন থেকে অপর একটি প্রাইভেটকার কামরুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তার লাশ রিয়াদ শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কামরুলের আকস্মিক মৃত্যুতে স্ত্রী, দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরো পড়ুনযাত্রাবাড়িতে বাস চাপায় পথচারী নিহত
যাত্রাবাড়ি বাস চাপায় সফিউল্যাহ (৬৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় যাত্রাবাড়ি চৌরাস্তার ঢাকা-মাওয়া সড়কের পাবলিক টয়লেটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহতের পিতার নাম আব্দুল জলিল। ১৮২/১ দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সফিউল্যাহ যাত্রাবাড়ি দোলাইরপাড় সড়কের যাত্রাবাড়ী মোরে সামাদ সুপার মার্কেটের সামনে থেকে দুই বাসের মাঝে দিয়ে রাস্তা পারাপার হতে ছিল। এ সময় বেপরোয়া গতির তুরাগ বাস তাকে চাপা দেয়। এ সময় বিকট শব্দে তার মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম যুগান্তরকে বলেন, যাত্রাবাড়ি চৌরাস্তা…
আরো পড়ুনআরও অ্যাপল পণ্যে এআই আসছে
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন পণ্যগুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা করছে। তবে এ প্রযুক্তিতে এখনো বেশ কিছু সমস্যা দেখছে অ্যাপল। সেগুলো সমাধানে মনোযোগ দেওয়ার কথা বলেছেন অ্যাপল প্রধান টিম কুক। এরই মধ্যে নিজেদের কয়েকটি পণ্যে এর ব্যবহারও শুরু করেছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তার ‘সম্ভাবনা অবশ্যই চমৎকার’ মনে করেন কুক। বৃহস্পতিবার অ্যাপলের আর্থিক আয়ের বিবরণী দেওয়ার আয়োজনে তিনি বলেন “আমরা এআই’কে বিশাল এক খাত হিসাবে দেখি।” হিসাব বিবরণীতে উঠে এসেছে, আইফোন বিক্রির পাশাপাশি বিভিন্ন পরিষেবাকেন্দ্রিক ব্যবসাও চমৎকার ফলাফল দেখিয়েছে। ফলে, এটি ম্যাক ডিভাইসের বিক্রি কমে যাওয়ার ‘ধাক্কা সামলাতেও’ সাহায্য করেছে। রয়টার্স।…
আরো পড়ুনপুলিশকে ছুরিকাঘাত করা সেই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত হওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি মাদক সম্রাট সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকা দিয়ে অবৈধ সীমান্তপথে ভারতের ত্রিপুরারাজ্যে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তঘেষা শিবনগর এলাকায় আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযানে গেলে সেখাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ধারালো ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে। এতে পুলিশের সদস্য মো. খায়রুল…
আরো পড়ুন২৪০০ কোটি টাকা আম বাণিজ্যের সম্ভাবনা
এখনো আম আহরণ শুরু হয়নি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে আম বাজারজাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাবী জাতের হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে অন্তত দুই সপ্তাহ পর এই অঞ্চলের আম পরিপক্ক হয়। তাই আগের বছরগুলোর মতো এবারও আম আহরণের ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ করেনি স্থানীয় প্রশাসন। গাছে আম পরিপক্ক হলেই শুরু হবে বাজারজাত। চলতি বছর প্রায় দুই হাজার ৪০০ কোটি টাকা আম বাণিজ্যের আশা করছে কৃষি বিভাগ। গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা বৃদ্ধির আশা করছেন তারা। কৃষি বিভাগের তথ্যানুযায়ী জেলায় প্রায় ৩৮ হাজার হেক্টর জমিতে…
আরো পড়ুন