উদ্বেগ, বিষন্নতা, স্ট্রেস, অনিদ্রা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোক জাতীয় সমস্যা নিরসনে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার পরিপূরক হিসেবে মেডিটেশনকে অন্তর্ভুক্ত করায় স্বাগত জানিয়েছেন দেশবরেণ্য বিশিষ্ট চিকিৎসকরা। তারা বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের এ স্বীকৃতি নিঃসন্দেহে সময়োপযোগী ও যুগান্তকারী একটি সিদ্ধান্ত। চিকিৎসাশাস্ত্রের কারিকুলামেও মেডিটেশন বিষয়কে অন্তর্ভুক্তির আহ্বান জানান তারা। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত ‘স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে মেডিটেশনের অন্তর্ভুক্তি: আমাদের করণীয়’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এ আহ্বান জানান চিকিৎসকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন। সেমিনারে সরকারি-বেসরকারি পর্যায়ের চার শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। মনোরোগ বিশেষজ্ঞ ও…
আরো পড়ুনMonth: মে ২০২৩
প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম নওয়াজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির ক্ষমতাসীন জোটভুক্ত দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে পিটিআইতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। বৃহস্পতিবার আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) ইমরান খানের গ্রেফতার বেআইনি ঘোষণা করে তাকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তাকে আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন…
আরো পড়ুনঅতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘মোখা’, আঘাত হানতে পারে যে গতিতে
ঘূর্ণিঝড় মোখা এখন অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আবহাওয়া অফিস। সেখানে সকাল ৬টার সময়ের মোখার গতিপ্রকৃতি তুলে ধরা হয়। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণঝড় মোখা আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপশ্চিমে, কক্সবাজার…
আরো পড়ুনশিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার
জামালপুরের মেলান্দহে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম মেলান্দহের শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের হযরত আলীর ছেলে। তিনি মেলান্দহের ফুলকোচা ইউনিয়নে কোনামালঞ্চ সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, শিক্ষক শরিফুল ইসলাম গত বুধবার বিকালে ওই মাদ্রাসার আট বছর বয়সি এক শিশুশিক্ষার্থীকে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে…
আরো পড়ুনরাজনীতিতে যে সংস্কৃতি চলছে তা শোভনীয় নয়: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, গত কয়েক বছর এদেশের রাজনীতিতে যে সংস্কৃতি চলছে তা শোভনীয় নয়। বৃহস্পতিবার বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আড্ডায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে জিএম কাদের বলেন, গত কয়েক বছর এদেশের রাজনীতিতে যে সংস্কৃতি চলছে তা শোভনীয় নয়। রাজনৈতিক নেতারা কারও প্রতিপক্ষ নন, একে অপরের যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমাদের একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সামাজিকভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে দেশের রাজনীতিতে আগামীতে সুবাতাস বইবে। আমরা দেশের রাজনীতিতে কাজ করে যাচ্ছি, কাজ করে যেতে চাই। এদিন বাংলাদেশ…
আরো পড়ুনঅতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি হচ্ছে ছুটির দিনে
জনপ্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে ছুটির দিনে। আজ শুক্রবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে।নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে ছুটির দিনেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং খোলা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকায় অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি হতে দেরি হচ্ছিল। যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী ৯ মে দেশে ফিরেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেন।জনপ্রশাসনে কারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাচ্ছেন আজ সেই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হচ্ছে। জানা গেছে, এবারের পদোন্নতিতে ১৭তম ব্যাচকে…
আরো পড়ুনপোপের সঙ্গে দেখা করবেন জেলেনস্কি
পোপের সঙ্গে দেখা করতে পারেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ভ্যাটিকান সিটিতে হতে পারে এ সাক্ষাৎ। খবর রয়টার্সের। সপ্তাহ দুয়েক আগে একটি শান্তি মিশন নিয়ে কাজ করছেন বলে জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তবে এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেননি তখন। এই সফর নিয়ে কিয়েভের সঙ্গে যোগাযোগ করা হলে, সেখান থেকেও মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয় ইতালীয় সূত্র থেকে জানা গেছে, এই সপ্তাহের শেষেই হতে পারে পোপ-জেলেনস্কির সফর। এ সময় ইউক্রেন প্রেসিডেন্ট ইতালীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন।
আরো পড়ুনগর্তের পানিতে ডুবে প্রাণ গেল ৩ ভাইবোনের
পটুয়াখালীর কলাপাড়ার বাদুরতলীসংলগ্ন জিয়া কলোনিতে মাটিকাটা গর্তের পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের সবার অলক্ষ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— অটোচালক সোহেল ফকিরের সাত বছরের ছেলে রুমান, পাঁচ বছরের মেয়ে শারমিন ও ভাই রুবেল ফকিরের আট বছরের মেয়ে মরিয়ম। এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে বাবা-মা ঘরে না থাকায় দাদি শেফালী বেগমের কাছে ছিল ওই তিন ভাইবোন। এ সময় বাড়ির পাশেই খেলা করছিল তারা। দুপুরের দিকে স্থানীয় এক প্রতিবেশী গরুকে পানি খাওয়ানোর জন্য ওই গর্তে জমে থাকা পানি তুলতে গেলে গর্তের পানিতে এক শিশুকে ভাসমান অবস্থায় দেখতে…
আরো পড়ুনস্পাতে গিয়ে ৮৮ লাখ টাকার বিয়ের আংটি খোয়ালেন হলিউড অভিনেত্রী
হলিউডে আবারও বড় চুরি! এবার জনপ্রিয় হলিউড তারকা লিলি কলিন্সের বিয়ের আংটি চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে লসঅ্যাঞ্জেলেসের একটি বিখ্যাত হোটেলে। পশ্চিম হলিউডের ওই হোটেলে ছিলেন ‘এমিলি ইন প্যারিস’-এর বিখ্যাত অভিনেত্রী লিলি কলিন্স। স্পাতে যাওয়ার আগে সে তার বিবাহ এবং বাগদানের আংটি রেখে যান। সেখান থেকে ফিরে তিনি দেখেন তার ৮৭ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের হীরার আংটি হারিয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশাহারা অভিনেত্রী। দুই থেকে তিন ক্যারাটের একটি ‘রোজ় কাট’ হীরে দিয়ে বানানো এ আংটি। হীরের রঙেও রয়েছে গোলাপি আভা। লিলির স্বামী, হলিউডের পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজে…
আরো পড়ুনজামিন পেলেন ইমরান খান
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দীর্ঘ শুনানির পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। খবর ডনের। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) একটি ডিভিশন বেঞ্চ ইমরানের জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিমকোর্ট ইমরান খানকে ইসলামাবাদ প্রাঙ্গণ থেকে গ্রেফতারকে ‘অবৈধ ও বেআইনি’ বলে উল্লেখ করার পর দ্রুত তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টার দিকে দুই সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানি শুরুর কিছুক্ষণ পরেই জুমার নামাজের জন্য বিরতিতে যান আদালত। স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে ফের শুনানি শুরু হয়। এর আগে স্থানীয় সময়…
আরো পড়ুন