৪ দিনে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আরও অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ নিয়ে গত চার দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত এবং ১৪৭ জন আহত হয়েছেন। খবর বিবিসি, আল জাজিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিন ইসলামিক জিহাদের ষষ্ঠ সিনিয়র নেতা নিহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪৭ জন। খবরে বলা হয়েছে, শুক্রবারের সর্বশেষ বিমান হামলাটি চালানো হয় গাজার আন-নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে।…

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের ২০০ হলে মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’!

বিতর্কের মধ্যেই রমরমা ব্যবসা করছে সুদীপ্ত সেন পরিচালিত ভারতীয় ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ৬ দিনে বক্স অফিসের সংগ্রহে ৮০ কোটি রুপি। এবার যুক্তরাষ্ট্র এবং কানাডায় দু’শোটিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’। ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছেন অদা শর্মা। বিতর্কিত এক ছবিতে নিজের কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, প্রথম দিন যখন আমি ছবির চিত্রনাট্য শুনেছি, আমি বুঝতে পেরেছি, এটা এক নিরীহ মেয়ের গল্প। বিজেপি শাসিত রাজ্যগুলি ইতিমধ্যেই করমুক্ত ঘোষণা করেছে ছবিটিকে। তবে সমস্যা তৈরি হয়েছে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। তামিলনাড়ুর প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে…

আরো পড়ুন

সুখ নির্ভর করে আমাদের ওপর: বুবলী

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনয়ে আছেন নিয়মিত। তবে অভিনয়ের চেয়ে বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ শাকিব খানের সঙ্গে তার বৈবাহিক জীবনের ঘটনা। যদিও এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলন করে সবাইকে জানান দিয়েছেন তাদের ব্যক্তিগত বিষয়াদি নিয়ে। তবে তাদের এই কাদা-ছোড়াছুড়ি কিছুটা সময়ের জন্য বন্ধ হলেও সম্প্রতি ফের শুরু হয়। গত মঙ্গলবার রাতে শাকিব খানের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতেই এ ঘটনাটি ঘটে। প্রথমে কিছুটা নীরবতা পালন করলেও বুধবার সকালে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে শাকিব ও তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন…

আরো পড়ুন

তুরস্কের ভাগ্য তুর্কিদের হাতে, পশ্চিমাদের হাতে নয়: এরদোগান

পশ্চিমা গণমাধ্যমকে আবারও একহাত নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার এক নির্বাচনি সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, তুরস্কের ভাগ্য নির্ধারণ করবেন তুর্কি জনগণ, পশ্চিমারা আমাদের ভাগ্য বদলাতে পারবে না। খবর আনাদোালুর। ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট ও জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগে পশ্চিমা গণমাধ্যম এরদোগানবিরোধী প্রচারণায় সরব হয়ে ওঠে। এরদোগান জনসভায় প্রশ্ন রাখেন— কীভাবে পশ্চিমা তাদের পত্রিকার বা ম্যাগাজিনের কভার পেজ হেডিং করে ‘এরদোগান মাস্ট গো’? এটা তুরস্কের নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পত্রিকাগুলো যেন আদাজল খেয়ে আমার পিছু লেগেছে। ইস্তানবুলে শুক্রবার এক জনসভায়…

আরো পড়ুন

কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানান। এদিকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তি-১৪-তে জানানো হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে…

আরো পড়ুন

বাবা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন নায়ক রোশান

দীর্ঘদিন প্রেমের পর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জিয়াউল রোশান। গত ৬ মে দুপুরে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন এ অভিনেতা। তাহসিনা এশাকে বিয়ে করেছেন রোশান। তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী। এদিকে বিয়ের কথা প্রকাশ্যে আসার সাত দিন পার না হতেই কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়— মা-বাবা হতে যাচ্ছেন এশা-রোশান। তবে এ গুঞ্জন নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন রোশান। রোশান বলেন, ‘আমি তো অফিশিয়ালি কিছু জানাইনি। আমার লাইফে যা কিছু হয় সবই অফিশিয়ালি জানিয়ে দিই। কিছু যদি ঘটেও তা হলে সেটা আমি…

আরো পড়ুন

তলিয়ে যেতে পারে সেন্টমার্টিন!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপসহ উপকূল থেকে দূরে চরগুলোর নিম্নাঞ্চলে ৮ -১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে সেন্টমার্টিন। কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবদু রহমান বলছেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ১০-১২  ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এতে সেন্টমার্টিন তলিয়ে যেতে পারে। গুঁড়িয়ে যেতে পারে অনেক স্থাপনা। তিনি বলেন, যেহেতু সেন্টমার্টিন সবদিক থেকে খোলা জায়গা, বাঁধ নেই, এতে  করে একটা সুবিধাও রয়েছে। সেট হচ্ছে, একদিক থেকে এক প্রান্ত থেকে পানি উঠলে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে সাগরে…

আরো পড়ুন

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে যা বললেন তামিম

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ৩২০ রানের লক্ষ্য টপকিয়ে এই জয় তুলে নিয়েছেন টাইগাররা। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জিতিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এটি তার প্রথম ওয়ানডে শতক।  ম্যাচ জয়ের পর ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, আমরা যখনই ইংল্যান্ডে খেলতে আসি, দর্শকদের সমর্থন আমাকে মুগ্ধ করে। মাঠের আকৃতি আর উইকেট দেখে আমাদের মনে হয়েছে, এ রান তাড়া করা সম্ভব। তিনি আরও বলেন, এটা তেমন মাঠ নয় যে, আপনাকে সবসময় চার-ছয়ের চিন্তা করতে হবে। অটোমেটিক…

আরো পড়ুন

তালতলীতে বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

বঙ্গোপসাগর সংলগ্ন পায়রা নদীর মোহনা বরগুনার তালতলী উপজেলার উপকূলীয় অঞ্চল নিশানবাড়ীয়া ইউনিয়নের জয়ালভাঙ্গার বিস্তৃত এলাকাজুড়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে।  বঙ্গোপসাগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট পানি বৃদ্ধি পেলেই বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। দু-এক দিনের মধ্যেই ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানতে পারে উপকূলে। ফলে সাগরে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বিধায় ওই এলাকার প্রায় ২০ গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। জানা গেছে, তালতলী উপজেলা শহরের এক বিশাল এলাকা রয়েছে ওই ইউনিয়নের মধ্যে; যা নদীভাঙন কবলিত এলাকা। ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরে ওই এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ (ওয়াপদা) ভেঙে পানি ভিতরে প্রবেশ…

আরো পড়ুন

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ কবির আহমদ (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উখিয়ার পালংখালী ৯ নম্বর ক্যাম্পে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কবির কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আবুল হোসেনের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২০-২৫ জনের একটি মুখোশধারী দল হঠাৎ রোহিঙ্গা যুবককে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এখনো কী কারণে ওই যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের…

আরো পড়ুন