চলতি অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ০৩ শতাংশ। সাময়িক এ হিসাবে কমবে প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ সময় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পকিল্পনা সচিব সত্যজিৎ কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে জানানো হয়, চলতি ২০২২-২৩ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ও…
আরো পড়ুনMonth: মে ২০২৩
১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ!
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৯ হাজার ৮০৪ টাকায়। মাছটির ওজন ছিল ২ কেজি ৫৮০ গ্রাম। শনিবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার ফরিদপুরের সীমান্তবর্তী দেবীপুর চরে জাহাঙ্গীর হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে ৯ হাজার ২৮৮ টাকায় কিনেন। এরপর মোবাইলে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ৮০৪ টাকায় মাছটি বিক্রি করেন। মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান…
আরো পড়ুনকর্নাটকে সরকার গড়ছে কংগ্রেস
ভারতের কর্নাটক বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করে বিপুলভোটে জয়ী হতে চলেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। নির্বাচনের ফলাফলের প্রবণতা প্রকাশ্যে আসতেই পরাজয় স্বীকার করেছেন কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ফলে রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস। এ প্রসঙ্গে শনিবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কর্নাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, ভালবাসার দোকান খুলেছে। কংগ্রেস কর্নাটকে গরিবদের ইস্যুতে লড়াই করেছে। আমরা ঘৃণা ও কটূ কথা দিয়ে এই লড়াই শুরু করিনি। কর্নাটকে একদিকে পুঁজিবাদীদের প্রতিপত্তি ছিল, অন্যদিকে দরিদ্র মানুষের শক্তি। এই শক্তি প্রতিপত্তিকে হারিয়ে দিয়েছে। আগামী দিনে প্রত্যেক রাজ্যে এমনই হবে বলেও মন্তব্য…
আরো পড়ুনসন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ
ঘূর্ণিঝড় ‘মোখা’র অগ্রভাগ আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। তবে মূল ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যার মধ্যে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড়টি প্রবল গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের আরও কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় মোখা। ক্রমেই বাড়ছে এর গতিবেগ। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কক্সবাজার উপকূল থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও চট্টগ্রাম উপকূল থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ…
আরো পড়ুননয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
‘গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানিসহ চলমান আন্দোলনের ১০ দফা’ দাবি আদায়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুরে এ কর্মসূচি শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমজানের ঈদের পর মহানগর বিএনপির এটি বড় আকারের কর্মসূচি। সূত্রমতে, এ সমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ব্যাপক শোডাউনের লক্ষ্যে প্রতি জেলায় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলটি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এর আগে বলেন, আমাদের…
আরো পড়ুনঅর্থের মোহে পড়া ক্রিকেটারদের লাগাম টানতে ইংল্যান্ড কোচের পরামর্শ
টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পর থেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কম পরিশ্রমে বেশি পারিশ্রমিক পাওয়ার সুযোগ থাকায় এখন ক্রিকেটাররা জাতীয় দলের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই ঝুঁকছেন। সম্প্রতি ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যম দাবি করেছে, তাদের তারকা পেস বোলার জোফরা আর্চারকে আইপিএলের রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রাখার জন্য বার্ষিক চুক্তির প্রস্তাব দিয়েছে। আর্চার প্রস্তাব মেনে নিলে ইংল্যান্ড দলে খেলতে হলে তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অনুমতি নিতে হবে। ইংল্যান্ডের সংবাদমাধ্যমটির দাবি, শুধু আর্চারই নন! ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন ফ্র্যাঞ্চাইজিদের নজরে। তাদের মধ্যে অন্যতম হলেন অ্যালেক্স হেলস। তার সঙ্গেও বার্ষিক চুক্তি করতে যাচ্ছে…
আরো পড়ুননারী নির্যাতনে অভিযুক্তকে থানা থেকে ছাড়াতে এসিল্যান্ডের তদবির!
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারী নির্যাতনে অভিযুক্ত এক ব্যক্তিকে থানা থেকে ছাড়াতে তদবিরের অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাসের বিরুদ্ধে। বুধবার রাতে থানাতে ছাড়াতে যান এসিল্যান্ডের গাড়িচালক হিমেল। তিনি ব্যর্থ হলে বৃহস্পতিবার সকালে এসিল্যান্ড নিজেই ওসির মোবাইলে কল দিয়ে অভিযুক্তকে ছাড়ার অনুরোধ করেন। অভিযুক্ত রানা আহম্মেদ (৩০) উপজেলার শিবপুর শিয়ালা গ্রামের এনামুল হকের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় তার ফুফাতো বোনের বাড়ি। তার সঙ্গে রানার প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। এরপর তার ফুফাতো বোনের অন্যত্র বিয়ে হয়ে যায়। রানাও বিদেশ চলে যায়। বিদেশে থেকে ওই তরুণীর সঙ্গে…
আরো পড়ুনবাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে মোখা, মহাবিপদ সংকেত
‘অতি প্রবল’ ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে। এ অবস্থায় দেশের তিন বন্দর চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর মোংলা সমুদ্রবন্দরে আগের দেওয়া ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল আছে। শুক্রবার রাত নয়টায় আবহাওয়া অধিদপ্তর বিশেষ বার্তায় এ ঘোষণা দিয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।‘অতি প্রবল’ ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে। এ অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আবহাওয়া অধিদপ্তরের ১১ নম্বর…
আরো পড়ুনযুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে সিএনএনের টাউন হলের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমি জয়-পরাজয়ের বিষয় নিয়ে ভাবি না। আমি মনে করি এটা মীমাংসা করার বিষয়। তাই আমরা এসব মানুষকে হত্যা করা বন্ধ করি।’ ট্রাম্প ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে এ সংঘাতের মীমাংসা করবেন। পলিটিকো। তিনি আরও বলেন, ‘আমি চাই রাশিয়ান ও ইউক্রেনীয়রা মানুষ হত্যা করা বন্ধ করুক এবং আমি এটি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ…
আরো পড়ুনঅবশেষে ২৩তম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২টি ওয়ানডে ম্যাচ খেললেও টপ অর্ডার ব্যাটার এতদিন সেঞ্চুরির করতে পারেননি। তবে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এসে দারুণ এক শতক তুলে নিলেন বাঁহাতি এই ব্যাটার। অবশ্য যে অবস্থায় ব্যাট হাতে ক্রিজে এসেছিলেন শান্ত, দলের জয়ের জন্য তখন ছিল পাহাড়সম রানের চাপ। কেননা এই ম্যাচে আইরিশরা সংগ্রহ করেছে ৩১৯ রান। তামিম ইকবালের বিদায়ের পর লিটন দাসকে নিয়ে ভালোই এগোতে থাকেন শান্ত। তবে লিটন যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন শান্তকে। ব্যক্তিগত ২১…
আরো পড়ুন