ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে প্রেমের পর বিয়ে করেন এ নায়িকা। সম্প্রতি গণমাধ্যমে শাকিব খান দুজনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলেছেন। ইঙ্গিত দিয়েছেন বিচ্ছেদের পথে হাঁটার। এর পাল্টা জবাবও দিয়েছেন বুবলী। এর পর থেকে সবকিছু থেকে বুবলী গা ঢাকা দিয়েছিলেন। তবে গতকাল মা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চিত্রনায়িকা বুবলী। চিত্রনায়িকা বলেন, গত আট বছর ধরে চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয়েছে। অল্পদিনের ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসায় বেশ কিছু পুরস্কার আমার ঝুলিতে যোগ হয়েছে। কিন্তু আজকের সময়টা আমার কাছে অন্যরকম।…
আরো পড়ুনMonth: মে ২০২৩
আঙুলে চোট পেয়ে সাকিবের আয়ারল্যান্ড সিরিজ শেষ
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব আল হাসান। আঙুলের ওই চোট নিয়েও ফিল্ডিং করেছিলেন তিনি। এমনকি ব্যাট হাতেও বেশ সাবলীলভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাকে। তবে এর পর জানা গেল, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে কমপক্ষে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এ কারণে রোববার (১৪ মে) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দেখা যাবে না সাকিবকে। এর আগে শুক্রবার (১২ মে) তার আঙুলে ব্যথা নিয়ে কোনো কিছু আন্দাজ করা যায়নি। তবে শনিবার জানা গেছে, আঙুলের সেই স্থানে ব্যথার পরিমাণ বেশি। আর এই ব্যথা না কমায়…
আরো পড়ুনআর্জেন্টাইন বিস্ময় বালকের গোলে জয় ম্যানইউর
এ মৌসুমে নিজের মাত্র দ্বিতীয় গোল পেলেন অ্যান্থনি মার্শাল। প্রথমার্ধে তার দেওয়া গোলে লিড নেয় ম্যানইউ। প্রিমিয়ার লিগে টানা হারের পর জয় পেল ম্যানইউ। শনিবার ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে হারিয়েছে তারা উলভসকে। একেবারে শেষ মুহূর্তে (৯৪ মিনিটে) ম্যানইউর দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন বিস্ময়-বালক আলেহান্দ্রো গারনাচো। এরিক টেন হাগের দল এর আগে এ মাসে ব্রাইটন ও ওয়েস্ট হামের কাছে হেরে যায়। এই জয়ে ম্যানইউ ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট পেয়ে লিভারপুলকে টপকে শেষ চারে জায়গা করে নিয়েছে। লিভারপুল নেমে গেছে পাঁচে। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬২। দিনের অপর ম্যাচে চেলসিকে ২-২ গোলে…
আরো পড়ুন৬০ কেজি ওজনের ডলফিন মিলল পদ্মায়
মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাওদিয়া ইউনিয়নে পদ্মায় পাওয়া গেছে একটি ৬০ কেজি ওজনের মৃত ডলফিন। শুক্রবার বিকালে গাওদিয়া বাজারের দক্ষিণ পাশে পদ্মা নদীতে এ ডলফিনটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী। পরে বন বিভাগ কর্তৃপক্ষকে জানালে কিছুক্ষণ পর সেখানে বন কর্মকর্তারা উপস্থিত হয়। মৃত ডলফিন থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে দ্রুত একটি গর্ত করে মাটি চাপা দিয়ে রেখে দেয় বন কর্মকর্তারা। এ বিষয়ে শ্রীনগর ও লৌহজংয়ের বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম আহম্মেদ জানান, ধারণা করা হচ্ছে গত কয়েকদিন আগেই পদ্মার কোনো স্থানে ডলফিনটি জালের আঘাতে মারা গেছে। পরে জোয়ার পানিতে ভেসে এসে ভাটায়…
আরো পড়ুনদেড় বছর ফ্রিজে ভরে রেখেছে বাবার লাশ
নেদারল্যান্ডসে ৮২ বছরের এক বৃদ্ধ তার ১০১ বছর বয়সী বাবার লাশ ফ্রিজে ভরে রেখেছেন ১৮ মাস। ওই ব্যক্তির দাবি, তিনি তার মৃত বাবার সঙ্গে যোগাযোগ অটুট রাখতে এবং কথা বলার জন্য এই কাজ করেছেন। খবর ইন্ডিপেন্ডেন্টের। এ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে অদ্ভুত কিছু পাওয়া যায়নি। ওই ব্যক্তির প্রতিবেশীরা জানিয়েছে, মৃত ব্যক্তি টিউমারসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। যার কারণে নিয়মিত হাসপাতালে যাতায়াত করতেন তিনি। এর আগে ২০১৫ সালেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি তার মৃত মায়ের মৃতদেহ প্রায় দুই বছর ধরে লুকিয়ে রেখেছিল। অবশেষে তাকে গ্রেফতার…
আরো পড়ুন‘কোহলি-রোহিত টি-টোয়েন্টিতে আর চলে না’
ক্রিকেট বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা দুই তারকা হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতের সাবেক এবং বর্তমান অধিনায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবা করিম। চলতি আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন রাজস্থান রয়েলসের ২১ বছর বয়সী তরুণ ওপেনার যাশাসবি জয়সওয়াল। গত বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএল ইতিহাসে ১৩ বলে ফিফটির রেকর্ড গড়েন তিনি। এদিন ৪৭ বলে ১২টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয় উপহার দেন জসওয়াল। আইপিএলের চলতি আসরে ১২ ম্যাচে ৫৭৫ রান করে দ্বিতীয় পজিশনে রয়েছেন তিনি। তার চেয়ে মাত্র ১ রান বেশি করে শীর্ষে…
আরো পড়ুন‘প্রিয়তমা’ থেকে বুবলী কেন বাদ পড়েছেন, জানালেন শাকিব
ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান দ্বিতীয় বিয়ে করেন শবনম বুবলীকে। তবে তাদের সম্পর্ক নিয়ে প্রায় সময় আলোচনা আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। বুবলীর মুখে শাকিব খানের প্রশংসা শোনা যেত হরহামেশাই। নায়িকা সবসময় বোঝাতে চাইতেন তাদের সর্ম্পক মধুর,।কিন্তু এবার শাকিবের মুখে উল্টো সুর! শাকিব খান মঙ্গলবার বুবলীর সঙ্গে সম্পর্কের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। তাদের দূরত্বের বিষয়টি খোলাসা করে তিনি আরও বলেন, আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে…
আরো পড়ুননেপালে আন্তর্জাতিক পেলেন ফরিদপুরের গিরিধর দে
স্বেচ্ছাশ্রমে নিজ উদ্যোগ ও অর্থায়নে দেশব্যাপী ইতিহাস ও সংস্কৃতি নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরুপ ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার পেলেন গিরিধর দে। ইতিহাস চর্চা কেন্দ্রিক প্ল্যাল্টফর্ম ও সংগ্রহশালা ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ নামক একটি প্ল্যাল্টফর্ম প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে দেশব্যাপী ইতিহাস, সংস্কৃতি সম্পর্কৃত ছড়িয়ে থাকা দুষ্প্রাপ্য দলিলাদি সংগ্রহ, চর্চা, গবেষণা, প্রচার, তথ্যবিকৃতিরোধ ও ডিজিটালভাবে সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের জন্যই এই পুরস্কার পান তিনি। শুক্রবার (১২ মে) নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ এর প্রয়াসে নেপালের রাজধানী কাঠমুন্ডু শহরের হোটেল থামেল পার্ক এর অডিটোরিয়ামে পুরস্কার বিতরণীর এই জাকজমকপূর্ন অনুষ্ঠানের…
আরো পড়ুনকাঁচা আমে টক ডাল তৈরি করার রেসিপি
বাঙালিদের এমন কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে, যা এই গরমের আবহাওয়ার জন্য বেশ উপকারী। বাঙালি খাবারই গরমে শরীরকে ঠান্ডা রাখতে পারে। তেমনই একটি পদ হলো টকের ডাল। ডাল-ভাত-তরকারিতো প্রতিদিনের খাবার। এই খাবারে যে পরিমাণে পুষ্টি পাওয়া যায়, তা অনেক পদেই নেই। প্রতিদিনের ডাল রান্নার সময় কাঁচা আম মিশিয়ে নিন, দেখবেন এই গরমে টকের ডাল দারুণ কার্যকরি। বাঙালিদের এই টকের ডাল বহুকাল আগের রেসিপি। কেউ কেউ আম দিয়ে মুগের ডাল রান্না করেন, আবার কেউবা পছন্দ করেন আমড়ার তৈরি ডাল, তেঁতুলের ডাল। তবে, সবচেয়ে সহজ ও সুস্বাদু হলো কাঁচা আম দিয়ে মসুর ডাল।…
আরো পড়ুনঘূর্ণিঝড়ের কারণে আরও একদিনের এসএসসি পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমানের সোমবারের (১৫ মে) পরীক্ষাও স্থগিত করেছে ছয়টি শিক্ষাবোর্ড। এর আগে ১৪ তারিখের (রোববার) এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। শনিবার (১৩ মে) বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ডের রোব ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আদেশে আরও বলা হয়, উল্লিখিত দুই দিন অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে…
আরো পড়ুন