অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২২ মে সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডসহ দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক মো. আলী আকবর ১৫ মে স্বাক্ষর করা নোটিশ জারি করেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে। গত বছরের জুন মাসে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের…
আরো পড়ুনMonth: মে ২০২৩
নির্বাচনে জিতলেন মৃত নারী
মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর ভারতের উত্তরপ্রদেশের স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন এক নারী। সমর্থকরা তার প্রতি ভালোবাসা দেখিয়ে তার প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। মঙ্গলবার উত্তরপ্রদেশের সরকারি কর্মকর্তারা স্থানীয় নির্বাচনে মৃত প্রার্থীর জয়ের এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ভারতের সর্বোচ্চ জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের পৌরসভার একটি নাগরিক সংস্থার নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন আশিয়া বি নামের ওই নারী। রাজ্যের বিজনোর জেলার এই নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোট পাওয়ায় আশিয়া বিকে মরণোত্তর বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৩০ বছর বয়সি জনপ্রিয় এই নারী প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনি…
আরো পড়ুনশাকিবের সঙ্গে কাটানো ঈদের স্মৃতি শেয়ার করলেন অপু বিশ্বাস
ভালোবেসে গোপনে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর পর অপু যখন সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন, তখনই বাধে যত বিপত্তি। ভেঙে যায় দীর্ঘ এক দশকের সংসার। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাম খান জয়ের সুবাদে এখনো যোগাযোগ আছে তাদের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাটানো প্রথম ঈদের স্মৃতি শেয়ার করলেন অপু। জানালেন, তার কানের দুল নিয়ে পরতেন শাকিব কিন্তু পরে তা আর ফেরত দিতেন না। বিষয়টি উঠে আসে সাক্ষাৎকারে যখন অপুকে প্রশ্ন করা হয়— প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা। যদিও প্রথমে প্রশ্নটি এড়িয়ে…
আরো পড়ুনহিসাব চেয়ে বিদ্যানন্দের চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
দান করা অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে সে বিষয়ে তথ্য না দেওয়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একজন অর্থদাতা। মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে কুমিল্লার সাবিহা রহমান নিতু নামে একজন অর্থদাতার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার বরাবর এ নোটিশ পাঠান। এতে বলা হয়, সামাজিক কাজে অংশ নেওয়ার উদ্দেশ্যে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ৪০ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। কিন্তু কিছুদিন থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কিছু অনিয়মের অভিযোগ লক্ষ্য করেন অর্থদাতা সাবিহা রহমান নিতু। পরে অর্থদাতার…
আরো পড়ুনদেশে ২১ শতাংশ মানুষ উচ্চরক্তচাপে আক্রান্ত
উচ্চরক্তচাপ বা হাইপারটেনশন দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত সমস্যা, যা অকালমৃত্যু ঘটায়। বিশেষজ্ঞরা বলছেন, ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে’ অনুযায়ী দেশে প্রতি পাঁচজনে একজন প্রাপ্তবয়স্ক অর্থাৎ ২১ শতাংশ মানুষ উচ্চরক্তচাপে আক্রান্ত। এ কারণে বাংলাদেশ উচ্চরক্তচাপের নীরব মহামারির মধ্যে রয়েছে। এ প্রবণতা অব্যাহত থাকলে ২০২৫ সালের মধ্যে এনসিডি লক্ষ্যমাত্রা এবং ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগজনিত অকালমৃত্যু এক-তৃতীয়াংশে কমিয়ে আনা সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে সারা বিশ্বের মতো আজ বুধবার দেশে বিশ্ব উচ্চরক্তচাপ দিবস-২০২৩ পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের…
আরো পড়ুনসংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী
শক্তিশালী পাসওয়ার্ডের তালিকায় প্রবেশ করেছে সংযুক্ত আরব আমিরাত। কনসার্টিং ফার্ম নোম্যাড ক্যাপিটালিস্টের ২০২৩ সালের সূচকে এ বছর প্রথমবারের মতো শীর্ষ দশে প্রবেশ করেছে দেশটি। গত বছর এটি ছিল বিশ্বের ৩৫তম শক্তিশালী পাসপোর্ট। তবে এ বছর এক লাফে প্রথম স্থান অর্জন করেছে।এই তালিকায় বাংলাদেশের পাসপোর্ট ৩৭ দশমিক ৫০ স্কোর নিয়ে ১৮২তম অবস্থানে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা ভিসামুক্ত, অন অ্যারাইভাল ভিসা এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনভুক্ত (ইটিএ) দেশগুলোকে হিসাবে রেখে ভ্রমণ স্কোর নির্ধারণ করি। সেই হিসেবে সংযুক্ত আরব আমিরাত ১৮১টি দেশে ভ্রমণ করতে পারে এবং সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারীরা ১১৬টি দেশে ভিসা ছাড়াই (ভিসামুক্ত দেশ) প্রবেশ করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারীরা ৫৮টি দেশে অন অ্যারাইভাল ভিসা নিয়ে প্রবেশ করতে পারে এবং ৭টি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গন্তব্যে প্রবেশ করতে পারে।’ এ ছাড়া বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্ট হলো- ১. সংযুক্ত আরব আমিরাত; ২. লুক্সেমবার্গ; ৩. সুইজারল্যান্ড; ৪. আয়ারল্যান্ড; ৫. পর্তুগাল; ৬. জার্মানি; ৭. চেক প্রজাতন্ত্র; ৮. নিউজিল্যান্ড; ৯. সুইডেন; ১০. ফিনল্যান্ড।
আরো পড়ুন‘সাত নম্বর পজিশনের জন্য সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে’
অক্টোরব-নভেম্বর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সাত নম্বর পজিশন নিয়ে বেশ চিন্তিত বাংলাদেশ দল। এ পজিশনের লড়াইয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন। এই কয়জনের মধ্য থেকে যেকোনো একজনকে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এ ব্যাপারে জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, সাত নম্বরের জন্য প্রতিযোগিতা বেশ কয়েকজনের। প্রতিটা খেলোয়াড়ই ওখানে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেট দেখেন আফিফ আছে, মোসাদ্দেক, সোহান, রিয়াদ ভাই অসাধারণ খেলেছে, দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে।…
আরো পড়ুনচাঁদাবাজির মামলায় কারাগারে যুবলীগ নেতাসহ ২ সহযোগী
মাদারীপুরে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মামলায় যুবলীগ নেতা ও তার ২ সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কে এম আলমগীর হোসেন এ আদেশ দেন। কারাগারে প্রেরিত আসামিরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পৌর পেয়ারপুরের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে ও জেলা যুবলীগের সহ-সম্পাদক সুমন তালুকদার (৪২), একই এলাকার মৃত মোস্তফা বেপারীর ছেলে সালমান রেজা ওরফে সাদ্দাম বেপারী (২৯) ও পেয়ারপুরের মৃত রহমান তালুকদারের ছেলে শফিউল আলম ওরফে লিটন তালুকদার (৪৩)। মামলার এজাহার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে দৈনিক সকালের সময় পত্রিকার…
আরো পড়ুনইসিতে গিয়ে যা বলে আসলেন কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে তার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। তিনি কোন দল নির্বাচনে আসল না আসল সেদিকে না তাকিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে আহ্বান জানান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাসাইল পৌরসভা নির্বাচন সামনে রেখে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মো.…
আরো পড়ুনজাতীয় নির্বাচনে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করবেন সিইসি
জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের দিকে না তাকিয়ে ওই সময়কার সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনে আমাদের দায়িত্ব কোনো দলের দিকে তাকানো নয়, ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই চেষ্টাটাই আমরা মূলত করব। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করার চেষ্টা করব। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠক শেষ সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। বাসাইল পৌরসভা নির্বাচন সামনে রেখে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল…
আরো পড়ুন