১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার

মিলানের স্বপ্নভঙ্গ করে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার। সেমির প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল লাউতারো মার্টিনেজরা। ফিরতি লেগেও ১-০ গোলের জয় তুলে নেয় ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার। সান সিরোয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে নেরাজ্জুরিরা। তবে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি ইন্টার। বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে ওঠে সিমোন ইনজাঘির বাহিনী। ম্যাচের ৭৪তম মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার লতারো মার্টিনেজের গোলে ব্যবধান বাড়ায় ইন্টার। রোমেলু লুকাকুর অ্যাসিস্টে দারুণ এক…

আরো পড়ুন

শাকিবের গোপন তথ্য ফাঁস করলেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের মাঝে সম্পর্ক এখন যোজন যোজন দূর। বিচ্ছেদের পর আলাদা ছাদের নিচে বসবাস করছেন তারা। একসময়ের এই সফল তারকাজুটির একমাত্র পুত্রসন্তান আব্রাম খান জয় মা অপু বিশ্বাসের কাছে বেড়ে উঠছে। ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে শাকিব নিজেও চেষ্টা করেন সন্তানকে সময় দিতে। সন্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকলেও শাকিব-অপুকে মুখোমুখি হতে দেখা যায় না কোথাও। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনও যোগাযোগ হয় এই দুই প্রাক্তনের। কিছু দিন আগে নায়কের জন্মদিনে নাকি রান্না করে পাঠিয়েছিলেন তার জন্য। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব…

আরো পড়ুন

নাইকো মামলায় চার্জ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করেছেন। বুধবার খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার…

আরো পড়ুন

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত

বান্দরবানের রুমায় কুকি চিন ন্যাশনাল আর্মি  (কেএনএ) সন্ত্রাসীদের  আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত ও দুই কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া  নামক স্থানে  সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার দ্রুত জারুলছড়ি পাড়ার কাছাকাছি পানির ছড়ার কাছাকাছি পৌছায়। বেলা ১টা ৫৫ মিনিটের দিকে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস…

আরো পড়ুন

হঠাৎ গভীর রাতে মেয়র আরিফের নিরাপত্তায় থাকা ২৪ আনসার প্রত্যাহার

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নিরাপত্তায় নিয়োজিত থাকা (অন পেমেন্ট) আনসার বাহিনীর সদস্যদের কোনো আগাম নোটিশ ছাড়া হঠাৎ প্রত্যাহার করা হয়েছে।  মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মেয়রের কার্যালয়, গাড়িবহর ও বাসার নিরাপত্তায় থাকা ২৪ আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়। জানা গেছে, মেয়র আরিফুল হক চৌধুরীর কার্যালয় নগরভবন, গাড়ি ও বাসার নিরাপত্তার জন্য গত ৫ বছর আগে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়। প্রতি মাসে তাদের বেতন সিসিক থেকে পরিশোধ করা হতো। বিভিন্ন শিফটে ভাগ হয়ে ২৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে…

আরো পড়ুন

রাসিকের ১৮৭ কোটি টাকার কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বিভিন্ন ওয়ার্ডের গলিপথসহ ছোট ছোট সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পের ১৮৭ কোটি টাকার কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার। এ প্রকল্পের আওতায় নগরীর ৩০টি ওয়ার্ডের শতাধিক সড়ক সংস্কারের পাশাপাশি ড্রেন নির্মাণের কাজ রয়েছে। গুরুতর অভিযোগ হলো, সম্পন্ন কাজের তুলনায় ঠিকাদারি প্রতিষ্ঠান তানভীর কনস্ট্রাকশনকে বেশি চলতি বিল পরিশোধ করা হয়েছে। ফলে তানভীর কনস্ট্রাকশন কাজগুলো শেষ করতে আর নাও ফিরতে পারে। রাসিকের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ ডিসেম্বর ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান তানভীর কনস্ট্রাকশনকে মোটা অঙ্কের এ প্যাকেজের কাজ দেওয়া হয়। এসব কাজ সম্পন্নের শেষ সময় ছিল ২০২১…

আরো পড়ুন

অভিনব যুদ্ধ প্রস্তুতির আহ্বান চীনা জেনারেলের

পশ্চিমাদের সঙ্গে যে কোনো যুদ্ধের আগে প্রচলিত যুদ্ধ কৌশলের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অভিনব যুদ্ধ প্রস্তুতির বৃহত্তর সমন্বয়ের আহ্বান জানিয়েছেন একজন শীর্ষ চীনা জেনারেল। ইউক্রেন সংকটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি এমন আহ্বান জানিয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সোমবার অফিসিয়াল স্টাডি টাইমসে লেখা এক নিবন্ধে তিনি এমন কথা বলেছেন। ওয়াং হাইজিয়াং নামে চীনের পিপলস লিবারেশন আর্মির ওই কমান্ডার জেনারেল লিখেছেন, রাজনৈতিক যুদ্ধ, আর্থিক যুদ্ধ, প্রযুক্তিগত যুদ্ধ, সাইবার ওয়ারফেয়ার, এবং জ্ঞানভিত্তিক যুদ্ধের সঙ্গে ইউক্রেন সংঘাত থেকে হাইব্রিড যুদ্ধের একটি নতুন ধারার উদ্ভব হয়েছে। পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের কমান্ডার জেনারেল…

আরো পড়ুন

এবার ইউক্রেনকে শক্তিশালী এফ-১৬ বিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার মোকাবিলায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ পাঠানো হতে পারে বলে সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আর সে ক্ষেত্রে রুশ বিমান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের শক্তি অনেকগুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী যথাক্রমে ঋষি সুনাক ও মার্ক রট্টি ইউক্রেনের জন্য যুদ্ধবিমান সহায়তা প্রদানের জন্য একটি ‘আন্তর্জাতিক কোয়ালিশন’ গঠনে সম্মত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনেক দিন ধরেই এ ধরনের একটি কোয়ালিশন গঠনের আহ্বান জানিয়ে এসেছিলেন। রুশ বাহিনীর বিরুদ্ধে তার দেশের যুদ্ধে পাশ্চাত্যের কাছ থেকে তিনি প্রবলভাবে বিমান সহায়তা কামনা করছিলেন। সুনাকের ডাউনিং স্টিট অফিসের এক মুখপাত্র বলেন,…

আরো পড়ুন

বাংলাদেশের সেরা তামিম ও সাকিব

২০২০-২০২৩ চক্রে বাংলাদেশের সেরা ব্যাটার তামিম ইকবাল। আইসিসি ওয়ানডে সুপার লিগের এই চক্রে ইতোমধ্যেই নিজেদের ২৪ ম্যাচের সবকটি খেলে ফেলেছে বাংলাদেশ। সব ম্যাচেই খেলেছেন তামিম। এ সময় ২৪ ম্যাচে প্রায় ৩৪ গড়ে ৭৮৩ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।  যা বাংলাদেশ দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ। আর সব দেশ মিলিয়ে এই চক্রে সেরা ব্যাটারদের তালিকায় তামিমের অবস্থান সাত নম্বরে। এ সময় একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরিও এসেছে তামিমের ব্যাট থেকে। হাফ সেঞ্চুরির হিসাবেও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে রয়েছেন তিনি। বোলিংয়ের শীর্ষ দশে আছেন বাংলাদেশের দুজন। ৩১ উইকেট নিয়ে সুপার লিগে…

আরো পড়ুন

বজ্রপাতে যুবকসহ প্রাণ গেল ১৪ গরুর

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪ গরু ও সজীব হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের চরে এ ঘটনা ঘটে। নিহত সজিব লক্ষ্মীকুন্ডার কামালপুর গ্রামের আলহাজ প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, পারিবারিক খামারের গরু নিয়ে সজীব প্রতিদিন চরে পতিত জমির ঘাস খাওয়াতে যেতেন। মঙ্গলবার সকালে খামারের ৪১ গরু নিয়ে কামালপুরের চরের উদ্দেশ্যে বের হয়ে যান সজীব। সন্ধ্যায় বাড়িতে ফিরে আসার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ১৪ গরুসহ ঘটনাস্থলেই সজীব মারা যান সজীব। বৃষ্টির পর গ্রামবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…

আরো পড়ুন