সম্প্রতি ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের জন্য অতিরিক্ত পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাড়তি পুলিশি নিরাপত্তা প্রত্যাহার হলেও বিদেশি দূতাবাস ও রাষ্ট্রদূতদের নিরাপত্তায় সরকার কোনো শিথিলতা দেখাবে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যকে ‘অসাড়, অর্বাচীন ও গণচেতনাবিচ্ছিন্ন’ উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিবৃতিতে মন্ত্রী বলেন, বিএনপির আমলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত বাংলাদেশে আজ শেখ হাসিনার নেতৃত্বে আইনশৃঙ্খলা…
আরো পড়ুনMonth: মে ২০২৩
নির্বাচনের পুরো ফলাফল বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে না ইসি
নির্বাচনের পুরো ফলাফল বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে না নির্বাচন কমিশন (ইসি)। অনিয়ম হলে শুধু কেন্দ্রের ফল বাতিল করতে পারবে। বৃহস্পতিবার (১৮ মে) এ বিধি রেখে মন্ত্রিসভায় ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। চূড়ান্ত খসড়া প্রস্তাব অনুযায়ী, নির্বাচন চলাকালে কোনো ভোটকেন্দ্রে অনিয়ম, কারসাজি ও ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার প্রমাণ পেলে নির্বাচন কমিশন সেই কেন্দ্রের ভোট বা ফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিতে পারবে। তবে, নির্বাচনের পুরো ফলাফল বাতিল করতে পারবে…
আরো পড়ুনস্ত্রীর মামলায় বরখাস্ত সেই এএসপি
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় অভিযুক্ত হয়ে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হয়েছেন বহুল আলোচিত সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিন। তিনি কুড়িগ্রামের রৌমারী সার্কেলে কর্মরত ছিলেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে তার বরখাস্তের বিষয়টি জানানো হয়।বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রাম জেলার রৌমারী সার্কেলের এএসপি মো. সোহেল উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রী রিফাত জাহান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় ২০২২ সালের ২ অক্টোবর সোহেল উদ্দিন আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেন। পরে ২০২২ সালের ১০ নভেম্বর আদালত এ মামলায়…
আরো পড়ুনঅর্থনীতির জগতে পরিবর্তনের হাওয়া
গত সপ্তাহে বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া হঠাৎ করে খুব গুমোট হয়ে গিয়েছিল। প্রাকৃতিক ঝড় মোখার ছোবল থেকে অনেকটাই আঁচড়মুক্ত থাকলেও মনে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির ঝড়ের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এটা এক ধরনের অনুমান। এ অনুমানের ভিত্তি হচ্ছে যুক্তরাষ্ট্র সফরকালে বিবিসির ইয়ালদা হাকিমের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার। সম্প্রতি বিদেশ সফর থেকে দেশে প্রত্যাবর্তনের পর এই সফরের ওপর প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, যে দেশ নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে বাংলাদেশ কোনো কিছু কিনবে না। কোনো রাষ্ট্রদূতই আর পুলিশের এসকর্ট বা বাড়তি নিরাপত্তা সুবিধা পাবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল…
আরো পড়ুন৫০০ কর্মী ছাঁটাই করবে অ্যামাজন
বিশ্ববাজারে মন্দার প্রভাবে কর্মী ছাঁটাই করার উদ্যোগ নিয়েছে অ্যামাজন ইন্ডিয়া। বিভিন্ন ব্যবসায় প্রায় ৫০০ কর্মী ছাঁটাই করছে মার্কিন কোম্পানিটি। অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মানবসম্পদ ছাড়াও সাপোর্ট টিম থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। এ নতুন ছাঁটাই প্রক্রিয়া সম্পর্কে মার্চেই সতর্ক করেছিল অ্যামাজন। সে সময় ৯০০০ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। মার্চ মাসেই অ্যামাজন ক্লাউড পরিষেবা, বিজ্ঞাপন ও টুইচ ইউনিট থেকে মন্দার আশঙ্কায় প্রায় ৯০০০ ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। কোম্পানি প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কয়েক সপ্তাহ পর কর্মীদের কাছে একটি মেমোর মাধ্যমে সিইও অ্যান্ডি জ্যাসি এ ঘোষণা করেছিলেন। সে সময় জ্যাসি বলেছিলেন,…
আরো পড়ুনতাইওয়ানকে আরও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র শিগগিরই তাইওয়ানকে আরও সামরিক সহায়তা দিতে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দেশটির আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে, মার্কিন প্রশাসন তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। এর আগে গত মাসে এ ধরনের তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল রয়টার্স। মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটির (পিডিএ) মাধ্যমে শিগগিরই তাইওয়ানকে উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। কংগ্রেসে গত বছর এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রসঙ্গত, প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটি বা পিডিএ নিরাপত্তা সহায়তার বিষয়টি দেখভাল করে।…
আরো পড়ুনবিয়েতে টক দই নিয়ে সংঘর্ষ, আহত ১৫
লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতের খাবারে একটি দই টক হওয়ায় বর ও কনেপক্ষের হামলায় পার্টি সেন্টারের কর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় পার্টি সেন্টারের স্বত্বাধিকারী রাকিবুজ্জামান রাকিব বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানাপুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাদী রাকিব পার্টি সেন্টারের স্বত্বাধিকারী। গ্রেফতার ব্যক্তিরা হলেন— কনের বাবা খোকন ড্রাইভার ও খালাতো ভাই রুবেল হোসেন।…
আরো পড়ুনউত্তরা থেকে মতিঝিলে মেট্রোরেল চলবে ডিসেম্বরে
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে ডিসেম্বর মাসে। এই সময়সীমা ধরে জুলাই মাসে এ পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন ছিদ্দিক। বৃহস্পতিবার ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিএমটিসিএলের এমডি বলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল, সেখানে আমাদের কাজের অগ্রগতি ৯০ শতাংশের বেশি। স্টেশনভেদে মতিঝিল পর্যন্ত রুটের ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সেখানে প্ল্যাটফর্মে এক্সিট-এন্ট্রির কিছু কাজ, কিছু বৈদ্যুতিক কাজ চলছে। এম এ এন ছিদ্দিক আরও বলেন, আমাদের…
আরো পড়ুনপা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে কলি
ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল থাকলে যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছা যায়, তার উৎকৃষ্ট উদাহরণ কলি রানী। পঙ্গুত্বকে বাধা মনে না করে শারীরিক প্রতিবন্ধতাকে জয় করে হাতের বদলে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে কলি রানী (১৬)। সে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়কেন্দ্রে চলতি এসএসসি পরীক্ষা-২০২৩ এ অংশ নিয়েছে। সে উপজেলার হরিশ্বর গ্রামের মৃত মনোরঞ্জন বর্মণ ও রুপালি রানীর কন্যা। তার বাবা মারা গেছেন। তারা ৩ ভাই ৩ বোন। কলি রানী সবার ছোট। তার মা রুপালি রানী জানান, জন্ম থেকেই তার মেয়ের হাতের…
আরো পড়ুনপর্তুগালে বাংলাদেশি তরুণের মৃত্যু
পর্তুগালের কোভিলহা এলাকায় সাজু আহমেদ (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে পর্তুগালের লিসবন শহরে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে স্থানীয় পুলিশ কর্তৃক বিবৃতি প্রকাশের পরে তার মৃত্যুর মূল কারণ জানা যাবে। জানা গেছে, বাংলাদেশি এই তরুণের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগতিয়র গ্রামে।
আরো পড়ুন