গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধান মাড়াই মেশিনের যন্ত্রাংশ খুলে ছিটকে গিয়ে তাবাসসুম ছোঁয়া নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কামদিয়া ইউনিয়নের বরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ছোঁয়া ওই গ্রামের সাইদুজ্জামানের কন্যা। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, শুক্রবার সকাল থেকে সাইদুজ্জামান মিয়া তার উঠানে ধান মাড়াই মেশিন বসিয়ে মাড়াই কাজ করছিলেন। এ সময় পাশে দাঁড়িয়ে মাড়াই কাজ দেখছিল শিশুকন্যা তাবাসসুম ছোঁয়া । হঠাৎ করে বিকট শব্দে মাড়াই মেশিনের একটি পার্স খুলে তাবাসসুমের গায়ে লাগে । এতে সে গুরুতর আহত হলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
আরো পড়ুনMonth: মে ২০২৩
ফের রিজার্ভ নামল ২৯ বিলিয়ন ডলারে
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার সামান্য কমে গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নামল। এবার নিয়ে চলতি মাসেই দুই দফা রিজার্ভ গত বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নামল। এর আগে ৮ মে প্রথম সাত বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নামে। এর আগে ২০২১৫-১৬ অর্থবছরে রিজার্ভ ছিল ৩ হাজার ৩৫ কোটি ডলার। বুধবার রিজার্ভ আবার কমে ২৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে যায়। ওইদিন রিজার্ভ ছিল ২ হাজার ৯৯৬ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ডলার। অর্থাৎ ৩০ বিলিয়ন ডলারের চেয়ে ৩ কোটি ১২ লাখ ডলার কম। এর আগে ৮ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু)…
আরো পড়ুনএবার শাহরুখকে টেক্কা দিলেন সালমান
হাল সময়ে সিনেমা দিয়ে না পারলেও মহত্ব দিয়ে ঠিকই বলিউড কিং শাহরুখ খানকে টেক্কা দিলেন বলিউড ভাইজান সালমান খান। মাস কয়েক আগে শাহরুখ খানের ‘পাঠান’ নামে একটি সিনেমা মুক্তি পায়। পাঁচ বছর পর কামব্যাক এ সিনেমা দিয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন শাহরুখ খান। গত মাসে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ নামের একটি সিনেমা মুক্তি পায়। এটিও ব্যবসাসফল হয়। কিন্তু শাহরুখ খানকে ব্যবসায়িক দিক দিয়ে টেক্কা দিতে পারেননি ভাইজান। তবে অন্যদিক দিয়ে কিন্তু ঠিকই ভক্তদের মন কেড়েছেন সালমান। মাসখানেক আগে শাহরুখ ‘ডাঙ্কি’ সিনেমার শুটিং সেরে কাশ্মীর থেকে…
আরো পড়ুনআমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি
রাজধানীর কেরানীগঞ্জে এক সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে ঢাকার কেরানীগঞ্জে আয়োজিত এক প্রস্তুতি সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার সহকারী বশিরুল আলম টিটু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বশিরুল আলম টিটু জানান, আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৩টায় কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালে হঠাৎ করে…
আরো পড়ুনপ্রকাশ্যে রণবীরের গালে একের পর এক চড় আনুশকার
তারকাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সম্ভব নয়; এমন ধারণাই ছিল সাধারণ মানুষের মধ্যে। তবে কালের বিবর্তনে ভেঙে গেছে সেই ধারণা। ছবির সেটে অভিনয় করতে গিয়ে ভালো বন্ধুত্বও হয়ে যায় তাদের মধ্যে। আনুশকা শর্মা ও রণবীর কাপুর এর ব্যতিক্রম নন। ২০১৬ সালে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন দুই তারকা। তার পর থেকেই বেশ ভালো বন্ধু তারা। অথচ সে বন্ধুকেই একের পর এক চড় মারছেন আনুশকা। কেন? সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, রণবীর কাপুরকে একের পর এক চড় মেরে যাচ্ছেন আনুশকা শর্মা। রণবীরও…
আরো পড়ুনগাজীপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে আগামীর পথ চলতে চাই: জায়েদা
গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, আজকের এ বিজয় আমি গাজীপুরবাসীকে উৎসর্গ করলাম। আমার সঙ্গে ছিল সাধারণ মানুষ এবং সাংবাদিকরা। আমি গাজীপুরবাসী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ। আমি গাজীপুরের সব শ্রেণিপেশার ও সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়ে আগামীর পথ চলতে চাই। শুক্রবার ভোর ৪টার দিকে মহানগরের ছয়দানায় তার নিজ বাসায় সন্তানের মুখে বিজয়ের কথা শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদা খাতুন এসব কথা বলেন। জায়েদা বলেন, আমার এ নির্বাচনে অংশগ্রহণ ছিল মিথ্যা, ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ। আমি আমার গাজীপুরবাসীর নিকট ন্যায়বিচার পেয়েছি। আমার ছেলের বিরুদ্ধে যে অন্যায়, অবিচার ও অত্যাচার…
আরো পড়ুনজাপানে পুলিশসহ ৪ জনকে হত্যায় স্পিকারের ছেলে গ্রেফতার
জাপানের মধ্যাঞ্চলীয় প্রদেশ নাগানোতে বন্দুক ও ছুরি হামলায় দুই নারী ও দুই পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় মাসানোরি আওকি (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি নাগানোর প্রাদেশিক সংসদের স্পিকার মাসামিচি আওকির বড় ছেলে। শুক্রবার তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর জাপান টাইমসের। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ২৫ মিনিটে নাগানোর প্রত্যন্ত অঞ্চলে মাসানোরি আওকির হামলায় হতাহতের ওই ঘটনা ঘটে। মাসানোরি আওকি প্রথমে এক নারীকে প্রায় এক ফুট লম্বা একটি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ তাকে খুনের কারণ জানতে চাইলে তিনি…
আরো পড়ুন৬ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ার মধ্যেই ২৪ ঘণ্টায় শনাক্তের হার ফের ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। গত একদিনে এ শনাক্তের হার বেড়ে হয়েছে ৫ দশমিক ২৫ শতাংশ, যা আগের দিন ছিল ৪ দশমিক ১৪ শতাংশ। গত কয়েক মাস এ হার ছিল ১ শতাংশের নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করে ৬৮ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা সাড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৮০৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে…
আরো পড়ুনইমরান খানসহ ৮০ পিটিআই নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির ৮০ জনের বেশি নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডনের। আতাউল্লাহ বলেন, পিটিআই নেতাদের মধ্যে তালিকায় রয়েছেন আসাদ উমর, মালেকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমনি রশিদ ও আসলাম ইকবাল। তিনি বলেন, ইমরান খান ও বুশরা বিবিসহ এই নেতাদের নো ফ্লাই তালিকা এক্সিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। আতাউল্লাহ বলেন, পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও…
আরো পড়ুন৬০ বছর বয়সে বিয়ে করলেন বলিউড অভিনেতা আশিষ
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী ৬০ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের। কলকাতার এক নামি ফ্যাশন হাউসে চাকরি করেন পাত্রী রুপালি বড়ুয়া, তিনি আসামের মেয়ে। এদিন ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সারেন আশিষ ও রুপালি। এর আগে কলকাতার জামাই ছিলেন আশিষ। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিষ। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এ জুটি। বিয়ের পর্ব সেরে অভিনেতা বলেন, জীবনের এই পর্যায়ে ররুপালির…
আরো পড়ুন