ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। রোববার রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। গত আসরে এই ভেন্যুতেই রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলে প্রথমবারের মতো অংশ নিয়ে শিরোপা জিতে নেয় গুজরাট। আগামীকাল সেই একই মাঠে প্রতিপক্ষ হিসেবে গুজরাট পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। ফাইনালে যারা জিতবে তারা পাবে বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি ৯৬ লাখ টাকা। টুর্নামেন্টের চলতি আসরের প্রথম কোয়ালিয়াফারে গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই।…
আরো পড়ুনMonth: মে ২০২৩
‘সুড়ঙ্গ’র জন্য নিশো তমার ছাড়!
নাটকের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা আফরান নিশো। প্রায় প্রতি সপ্তাহেই তার অভিনীত একাধিক নাটক টিভি ও ইউটিউব চ্যানেলে প্রচার হয়। কিন্তু এ ধারা ব্যহত হচ্ছে গত কয়েক মাস। একই অবস্থা চিত্রনায়িকা তমা মির্জারও। তিনি ওটিটির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু গত কয়েকমাস সেখানেও অনুপস্থিত। এর কারণ একটাই, ‘সুড়ঙ্গ’। এটি রায়হান রাফি পরিচালিত একটি সিনেমার নাম। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। এর অনেকগুলো কারণও রয়েছে। এটি হতে যাচ্ছে আফরান নিশোর প্রথম সিনেমা এবং রাফহান রাফির সঙ্গেও তার প্রথম কাজ। যেহেতু বড় পর্দায় প্রথম কাজ, তাই নিশো এ সিনেমার…
আরো পড়ুনমেসির সঙ্গে দেখা করতে আর্জেন্টিনায় যাবেন পরীমনি
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনায় বিশ্বসেরা লিওনেল মেসির সঙ্গে দেখা করতে চান। সেটি বাংলাদেশে নয়, হাজার হাজার মাইলের দূরত্ব পাড়ি দিয়ে আর্জেন্টিনা গিয়ে সরাসরি সাক্ষাৎ করতে চান এ নায়িকা। সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল— মেসি যদি বাংলাদেশের আসে, তা হলে তিনি দেখা করতে যাবেন কিনা? জবাবে পরীমনি বলেন, না আমি মেসির দেশে যাব। অনুষ্ঠানে বেশ কিছু প্রশ্নের উত্তরও দেন এ চিত্রনায়িকা। নিজের পছন্দ-অপছন্দ অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। কথা বলেন নিজের ছেলের ভবিষ্যৎ নিয়েও। সাক্ষাৎকারের একপর্যায়ে পরীমনি ফুটবল ও ক্রিকেটের মধ্যে কোনটিকে…
আরো পড়ুনশেষ দফার ছাঁটাই শুরু মেটায়
গত মার্চে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা। এ ঘোষণা বাস্তবায়নের অংশ হিসাবে তৃতীয় ও শেষ দফার ছাঁটাই শুরু করেছে মেটা। বুধবার থেকেই শুরু হয়েছে এ ছাঁটাই। রয়টার্স। এবার মেটায় চাকরি হারাচ্ছেন ছয় হাজারের বেশি কর্মী। এসব কর্মী ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে কর্মরত আছেন। আগামী সপ্তাহেই ছাঁটাই হতে পারেন তারা। এর আগেও সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটিতে ছাঁটাই হয়েছেন কয়েক হাজার কর্মী। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আগেই জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসে ছাঁটাই হতে পারেন কিছু কর্মী। সূত্র মোতাবেক, আগামী সপ্তাহে মেটায় চাকরি হারাতে পারেন ছয়…
আরো পড়ুনদেরিতে রিটার্ন জমার জরিমানা বাড়ছে
বাজেট অধিবেশনেই নতুন আয়কর আইন পাশ হচ্ছে। নতুন আইনে কর দিবসের (৩০ নভেম্বর) পরে রিটার্ন জমার জরিমানা বাড়ানোর প্রস্তাব থাকছে। অন্যসব জরিমানার পাশাপাশি প্রতি মাসে প্রদেয় করের ২ শতাংশের পরিবর্তে ৪ শতাংশ জরিমানা আরোপের বিধান রাখা হচ্ছে। এছাড়া ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণকে উৎসাহিত করতে স্বর্ণের বারের শুল্ক বাড়িয়ে ৪ হাজার টাকা করা হচ্ছে। একইসঙ্গে একটির বেশি (১১৭ গ্রাম বা ১০ ভরি) বার আনলে রাষ্ট্রের অনুকূলে তা বাজেয়াপ্ত করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমান আয়কর আইন অনুযায়ী নির্ধারিত সময়ে রিটার্ন জমা না…
আরো পড়ুনবিএনপির ‘নির্বাচনবিরোধী বক্তব্য’ যুক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আ.লীগ নেতার চিঠি
‘বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্বাচনবিরোধী বক্তব্য’ সংযুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে মোহাম্মদ এ আরাফাত নিজেই বিষয়টি জানিয়েছেন। তার ফেসবুক পোস্টে আপলোড করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরাবর লেখা চিঠিতে বলা হয়েছে, আপনাদের সম্প্রতি ঘোষিত ভিসা নীতি অনুসারে (এবং আপনি যে চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন) যেখানে আপনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এই নীতি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃত প্রতিশ্রুতিকে সমর্থন করে এবং যুক্তরাষ্ট্র, বাংলাদেশি নাগরিক…
আরো পড়ুনসুস্থ থাকতে হলে সবাইকে সঠিক খাদ্যাভ্যাস নির্বাচন করতে হবে: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু তার পাশাপাশি জনগণকেও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। সুস্থ থাকতে হলে সবাইকে সঠিক খাদ্যাভ্যাস নির্বাচন করতে হবে এবং রোগ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এর প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে পুষ্টিবিদ তামান্না চৌধুরী রচিত ‘কিডনিবান্ধব পথ্য’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ‘কিডনিবান্ধব পথ্য’ বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য…
আরো পড়ুনগাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুরে গাছে ঝুলন্ত অবস্থায় মো. আলমগীর হোসেন (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার টিসি সড়কে পাউবোর জায়গায় পৌর শিশুপার্কের পাশে সুপারি বাগানে তার লাশ পাওয়া যায়। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের ভ্যানচালক মো. শাহজাহানের ছেলে। তার বাড়ি পৌরসভার মধুপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ হোসেন জানান, বাড়িঘর না থাকায় টিসি সড়কের ভাড়া বাসায় গত ৩০ বছর ধরে মা-বাবার সঙ্গে বসবাস করতেন আলমগীর। স্ত্রী ও ৩ মেয়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। আলমগীর ভ্রাম্যমাণ কসাই ও মাদকেও আসক্ত ছিলেন। শুক্রবার রাতে পরিবারের সবার…
আরো পড়ুনমাঝ আকাশে বিমানের দরজা খুলে ফেলা সেই যুবক গ্রেফতার
মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খুলে ফেলা এক যাত্রীকে দক্ষিণ কোরিয়ায় বিমান অবতরণের পর গ্রেফতার করা হয়েছে। খোলা দরজা নিয়েই ১৯৪ যাত্রীর বিমানটি শুক্রবার দক্ষিণ কোরিয়ার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামতে সক্ষম হয়। খবর বিবিসির। আসিয়ানা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সকালে জাপানের জেজু দ্বীপপুঞ্জ থেকে রওনা দিয়েছিল। আটক ব্যক্তির নাম, তিনি কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জরুরি দরজা খুলে ফেলার ঘটনায় ওজেড৮১ ২৪ ফ্লাইটটির অনেক শ্বাসকষ্টজনিত জটিলতায় পড়েন, তাদের পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। যে যাত্রী আকাশে থাকা অবস্থাতেই বিমানের দরজা খুলে…
আরো পড়ুনইউক্রেনের হাসপাতালে রুশ হামলায় নিহত ২
ইউক্রেনের ডিনিপ্রো শহরে একটি হাসপাতালে রুশ হামলায় দুজন নিহত এবং শিশুসহ কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাশিয়ার মিসাইল হামলায় হাসপাতালে ওই হতাহতদের ঘটনা ঘটে। খবর রয়টার্স ও সিএনএনের। হাসপাতালে ওই হামলাকে রাশিয়ার যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত তিনতলা একটি ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এ পর্যন্ত ইউক্রেনের হাসপাতালগুলোতে ৯ শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া।
আরো পড়ুন