বিশ্বে করোনায় আরও ৩৯৭ জনের মৃত্যু ও বেড়েছে শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ১৭২ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৮০৫ জন। শনিবার (৬ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৬৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫০৫ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে…

আরো পড়ুন

গরমে যা খেতে হবে , যা খাওয়া যাবে না

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ। ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। কিন্তু তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। এ সময় শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয়। এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়। ফলে শরীরে অস্বস্তি, ক্লান্তির মত একাধিক উপসর্গ দেখা দেয়। তাই শরীর হাইড্রেটেড রাখতে আপনাকে খেতে হবে পানি ও পানিযুক্ত খাবার। মৌসুমি ফল মৌসুমি ফল শরীরের ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে। সেই সঙ্গে দেহে রোগ প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। তাই এই সময়ে মৌসুমি ফল বেশি বেশি খেতে হবে। কাঁচা আম খুবই ভালো পানিশূন্যতা দূর করার…

আরো পড়ুন

ভূমিকম্পে যা করণীয়

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খুবই বিধ্বংসী একটি হলো ভূমিকম্প। সাধারণত কোনো পূর্বাভাস ছাড়াই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। তাই এর ক্ষয়-ক্ষতিও অনেক বেশি হয়ে থাকে। আমেরিকান ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার প্রতিবছর বিশ্বব্যাপী ২০ হাজারেরও বেশি ভূমিকম্পের ঘটনা রেকর্ড করে। এসব ভূমিকম্পের ৯৯ শতাংশ এতটাই দুর্বল থাকে যে আমরা অনুভব করতে পারি না। বাকি ভূমিকম্পগুলো শক্তিশালী এবং প্রাণসংহারী হতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশজুড়ে এটি এখন ‘মোস্ট টকড’ টপিকে পরিণত হয়েছে। এটি একটু আলাদা করে স্পর্শ করেছে ঢাকাবাসীকে। না জানি কখন ভূমিকম্প হয়; আর এতে প্রাণসহ সর্বস্ব বিলীন…

আরো পড়ুন

পিত্তথলিতে ব্যথা মানেই পাথর নয়

গলব্লাডার বা পিত্তথলিতে পাথর বেশ পরিচিত একটা রোগ। ফলে পিত্তথলিতে ব্যথা মানেই অনেকে মনে করেন পিত্তথলিতে পাথর হয়েছে। তবে পিত্তথলিতে ব্যথা মানেই পাথর জমা নয়। যকৃতের নীচে ডান দিক ঘেঁষে অবস্থিত একটি ছোট অঙ্গ পিত্তথলি। লিভার বা যকৃৎ দ্বারা উৎপাদিত অতিরিক্ত পিত্ত এই গলব্লাডারে এসে জমা হয়।  কী কী কারণে গলব্লাডারে ব্যথা হতে পারে? • পিত্তনালিতে পাথরের উপস্থিতি ‘কোলেডোকোলিথিয়াস’ নামে পরিচিত। এটি পিত্তের প্রবাহকে বাধা দেয়, ফলে থলিতে চাপ পড়ে ও ব্যথা বৃদ্ধি পায়। • কোলেসিস্টিসের দু’টি ভাগ রয়েছে, ‘অ্যাকিউট কোলেসিস্টিস’ এবং ‘অ্যাক্যালকুলাস কোলেসিস্টিস’। অ্যাকিউট কোলেসিস্টিস ঘটে পিত্তথলিতে পাথর আটকে…

আরো পড়ুন

গরমে চুলের যত্নে গোলাপজল ব্যবহার

গোলাপজল এমনই একটা উপাদান যা একাধিক ঘরোয়া ফেস মাস্ক তৈরিতে ব্যবহার করা হয়। গোলাপজল শুধু যে ত্বকের জন্যই ব্যবহার হয় তা কিন্তু না, সুগন্ধি এই তরলটি চুলের যত্নেও বেশ কার্যকরি। জেনে নিন গোলাপজল চুলের যত্নে কতটা উপকারী। জেনে নিন উপকারিতাগুলো-   গোলাপজল : গোলাপফুলের পাপড়ি পানিতে ফুটিয়ে বা ডিস্টিল করে যে তরল পাওয়া যায়, সেটাই গোলাপজল। হালকা সুবাসিত এই তরলটি প্রাকৃতিক সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। রাসায়নিকে ভরা পারফিউমের প্রাকৃতিক বিকল্প এটি। মিষ্টি গন্ধ ছাড়াও গোলাপজলের ওষধি গুণ আছে, এটি রান্নার উপাদান হিসেবেও ব্যবহার করা হয়। এখানে আমরা চুলের ওপর গোলাপজলের…

আরো পড়ুন

রান্নার স্বাদে নতুনত্ব আনার টিপস

আমাদের শরীরের শক্তির জন্য প্রয়োজন খাবারের। প্রতিদিন একই খাবার খেতে কি আর ভালো লাগে, তাই মসলায় ট্যুইস্ট এনে প্রতিদিনের খাবারের স্বাদ বদলে নিন। খাবারের স্বাদ বদলাতে ভাজা মসলা ব্যবহার করলেই খাবার হয়ে যাবে মুখরোচক।  টিপস- জিরা, ধনিয়া কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিন। সেই সঙ্গে শুকনো মরিচ গুঁড়ো করে নিন। এতেও খাবারের স্বাদে পরিবর্তন আসবে। মসুর ডালের স্বাদে নতুনত্ব আনতে কাঁচা মরিচের ফোড়ন দিন। এতে তরকারির স্বাদ ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। সেই সঙ্গে পেঁয়াজ-রসুন কুচি দিন। এতে সুন্দর ঘ্রাণও পাবেন। হাত দিয়ে রান্নায় লবণ ব্যবহার করুন। যে কোনও…

আরো পড়ুন

জেনে নিন খেজুরের কেক তৈরির রেসিপি

ছোট থেকে বড়, খেজুর পছন্দ করেন না, এমন মানুষ খুবই কম। খেজুর খেতেও যেমন সুস্বাদু তেমনি পুষ্টিও রয়েছে অনেক। তবে অনেকের আবার খেজুর খেতে সমস্যা হয় মিষ্টির কারণে। তবে তারা খেজুর সরাসরি খেতে না চাইলে খেতে পারেন কেক তৈরি করে। জেনে নিন সহজেই যেভাবে তৈরি করবেন খেজুরের কেক। রেসিপি-   উপকরণ- মাখন ৩০০ গ্রাম, চিনি ৩০০ গ্রাম, ডিম ৬টি, বাদামগুঁড়া ১০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম, দুধ ৩০ মিলিলিটার, মধু ৩০ মিলিলিটার, ভ্যানিলা এসেন্স ৫ মিলিলিটার, খেজুরের পেস্ট ১০০ গ্রাম, বেকিং পাউডার ৫ গ্রাম প্রণালি- প্রথমে মাখন ও চিনি ভালোভাবে মিশিয়ে…

আরো পড়ুন

শিশুর দুধদাঁতের যত্ন নেবেন যেভাবে

শিশুর দাঁতের যত্ন নিতে হয় গর্ভকালীন প্রথম ছয় সপ্তাহ থেকে। এ সময়ে গর্ভের শিশুর দাঁত ও হাড় গঠনে গর্ভবতীর পর্যাপ্ত পুষ্টিকর খাবারের পাশাপাশি ক্যালসিয়ামযুক্ত খাবারের অভাবে দাঁতের গঠন দুর্বল হয়ে যায়। পরে যত্ন নিলেও দাঁত সহজে নষ্ট হয়ে যায়। দাঁতের গঠন ও উজ্জ্বলতার জন্য গর্ভকালীন কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়। এমনকি এ সময়ে অনেক চিকিৎসা গ্রহণ বিপজ্জনক হতে পারে। গর্ভকালীন মাড়ির রোগ বা দাঁতের ব্যথা পুষে রাখলে গর্ভের শিশুর ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে।   অনেকে মনে করেন, শিশুর দুধদাঁতের স্থায়ীত্বকাল কম বলে যত্নের…

আরো পড়ুন

ডিম দিয়ে চাইনিজ সাইড ডিশ

চিকেন চিলিতো অনেকেই খেয়েছেন, কিন্তু এগ চিলি খাওয়া হয়েছে কি। ফ্রায়েড রাইসের সঙ্গে এগ চিলি খেতে বেশ ভালোই লাগে। খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন এগ চিলি। জেনে নিন এগ চিলির রেসিপি- প্রথমে সেদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে চার ভাগ করে নিন। এবার একটি বাটিতে কর্ন ফ্লাওয়ার ৩ চামচ, সামান্য লবণ, গোলমরিচ ১/৩ চামচ, একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন ভালো করে। ঘন গোলা তৈরি হবে তাই পানি খুব সামান্য মেশাবেন। এবার একটি বাটিতে তিন চামচ ময়দা নিয়ে তাতে ডিমের টুকরো ভালো করে মিশিয়ে নিন। কড়াইয়ে ডিপ ফ্রাই করার মত…

আরো পড়ুন

মেকআপ তোলার ঘরোয়া পাঁচ টিপস

বন্ধুদের সঙ্গে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে বেশ উৎসাহ নিয়ে মেকআপ করলেও ফিরে এসে তা ঠিকভাবে তুলতে অনীহা অনেকেরই দেখা যায়। আর এর জন্য ত্বকে ব্রণ, ফুসকুড়ি, দ্রুত বলিরেখাসহ আরও অনেক সমস্যা দেখা যায়। তাই মেকআপ তোলার বিষয় অনীহা একদমই ঠিক নয়। মেকআপ তোলার জন্য কেনা মেকআপ রিমুভার ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন না। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রিমুভার।  পদ্ধতি- একটি পাত্রে দু’চামচ নারকেল তেল নিয়ে তাতে এক চামচ নিন। এ বার মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে খুব সহজেই মেকআপ তুলে ফেলুন। অলিভ অয়েল দিয়েও…

আরো পড়ুন