লিওনেল মেসির সঙ্গে প্যারিসের দলটির বর্তমান চুক্তির মেয়াদ আছে এ মাসের জুন পর্যন্ত, তবে এখনো নতুন কোনো চুক্তি নিয়ে খবর নেই। ইউরোপের সংবাদমাধ্যমগুলো বলছে— প্যারিসে আর থাকছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। তবে ধারণা করা হচ্ছে, পিএসজিতে এমএনএম ত্রয়ী যে ভাঙছে, এটা এখন অনেকটাই নিশ্চিত। শুধু মেসিই নন, পিএসজি ছাড়ার কথা নাকি ভাবছেন নেইমারও। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যম নেইমারের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে এমন খবর ছাপার পর বড় ক্লাবগুলোর অনেকেই ব্রাজিলিয়ান তারকাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করে যাচ্ছে। বিশেষ করে ইংলিশ ক্লাবগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য চেলসি ও আর্সেনাল। নেইমার যদি পিএসজি ছাড়েন, তা…
আরো পড়ুনCategory: খেলা
চ্যাম্পিয়নস লিগ খেলতে না পারায় ‘বিধ্বস্ত’ সালাহ
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষের দিকে এসে দুর্দান্ত খেলে লিভারপুল। দুর্দান্ত খেললেও সেরা চারে থাকা সুতোয় ঝুলছিল ক্লাবটির। বৃহস্পতিবার সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারার হতাশায় ভেঙে পড়েন মোহাম্মদ সালাহ। ম্যানচেস্টার ইউনাইটেডের জয়েই মূলত শেষ চারের আশা শেষ হয়ে যায় লিভারপুলের। ওল্ড ট্রাফোর্ডে গতকাল পুরোপুরি চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইউনাইটেড। তাতে ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তিনে উঠে আসেন রেড ডেভিলরা। সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল। আর ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। অলরেডরা তাদের শেষ ম্যাচ জিতলে…
আরো পড়ুনটেস্টে সাকিবকে মিস করব: হাবিবুল বাশার
আফগানিস্তান ক্রিকট দল জুনে বাংলাদেশ সফরে আসছে। দুই ধাপের এই সফরে প্রথম দফায় একটি টেস্ট খেলবে আফগানরা। আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে তর্জনীতে চোট পাওয়া সাকিব ম্যাচটিতে থাকছেন না। সাকিব না থাকায় নির্বাচকদের জন্য দল গড়া কিছুটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ ব্যাটিং-বোলিং দুই দিকটাই ভাবতে হচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সাকিবের অনুপস্থিতিতে সেই দায়িত্ব নিয়ে খেলতে হবে অন্যদের। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে তিনি এই কথা বলেন। বাশার বলেন, বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা…
আরো পড়ুনলক্ষ্ণৌকে বিদায় করে টিকে রইল মুম্বাই
আইপিএলে বুধবার রাতে লক্ষ্ণৌর বিরুদ্ধে ম্যাচ জিতে ফাইনালের আশা টিকিয়ে রাখল মুম্বাই। ‘মাধওয়াল-ম্যাজিকে’ ম্যাচ জিতে সেরা চারে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।তবে আরও বড় ‘ম্যাজিক’ জমা রেখেছিলেন আকাশ মাধওয়াল। যে ম্যাজিকে বুধবার প্রথম এলিমিনেটরে ‘নাই’ করে দিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। চমকে দিয়েছেন আইপিএল-দর্শকদের। ঠিক আগের ম্যাচটিতেই হায়দরাবাদের বিপক্ষে নিয়েছিলেন ৪ উইকেট।বুধআর ৩.৩ ওভার বল করে মাত্র ৫ রান খরচে ৫ উইকেট তুলে নিয়েছেন মাধওয়াল। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা বোলারদের মধ্যে এটিই আইপিএলের সেরা বোলিং। ২৯ বছর বয়সী মাধওয়ালের রেকর্ড গড়া বোলিংয়ে লক্ষ্ণৌকে ৮১ রানে হারিয়ে আইপিএল-ফাইনালের দৌড়ে টিকে রইল মুম্বাই…
আরো পড়ুনদুর্দান্ত গোলে সোনালি সময় ফিরিয়ে আনলেন রোনাল্ডো
সেরা সময়ের ঝলক? গোলটি দেখে থাকলে কেউ আপত্তি করবেন না। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে গোলার মতো শটে করা দুর্দান্ত গোল মনে করিয়ে দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সোনালি সময়কে। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি দলকে শুধু অসাধারণ এক জয়ই এনে দেয়নি, আল নাসরেকে টিকিয়ে রেখেছে শিরোপার দৌড়েও। মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত রোনাল্ডো-ঝলকে ৩-২ ব্যবধানে জিতেছে আল নাসরে। ৫৯ মিনিটে জয়সূচক গোলের পর মাটিতে চুমু দিয়ে উদ্যাপন করেও সৌদি ভক্তদের হৃদয় জিতে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি লিগে ১৫ ম্যাচে তার…
আরো পড়ুন১১ বছর পর বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন আলবা
মৌসুমের শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন জোর্দি আলবা। এর মাধ্যমে বার্সেলোনার সাথে আলবার ১১ বছরের সম্পর্কের অবসান হতে যাচ্ছে। কাতালান ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘বার্সেলোনা ও আলবা ২০২৩-২৪ মৌসুমের পর চুক্তি শেষের সমঝোতায় পৌঁছেছে। পেশাদারীত্ব, প্রতিশ্রুতি ও নিষ্ঠার জন্য জোর্দি আলবার প্রতি বার্সেলোনা প্রকাশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। বার্সেলোনা পরিবারের সাথে সম্পৃক্ত সবকিছুর প্রতি তিনি সবসময় ইতিবাচক এবং উষ্ণ আচরণ দেখিয়েছেন।’ ২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আলবা। এই ক্লাবের হয়ে এ পর্যন্ত ছয়টি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ ১৯টি ট্রফি জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।…
আরো পড়ুনবাইক চালিয়ে ভক্তদের তোপের মুখে বাবর আজম
জাতীয় দলে অভিষেকের পর থেকে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চলতি বছরেই রয়েছে বড় দুটি ইভেন্ট। এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এই দুই বড় ইভেন্টে পাকিস্তানের ভরসার নাম বাবর আজম। তবে সম্প্রতি দ্রুত গতিতে বাইক চালিয়ে সমালোচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক। সম্প্রতি বাইক চালানোর একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন বাবর আজম। সেখানে দেখা যায় লাহোরের রাস্তায় দ্রুত গতিতে বাইক চালাচ্ছেন বাবর। নিয়ম মেনে মাথায় হেলমেট পরে থাকলেও দ্রুত গতিতে বাইক চালানোয় দুশ্চিন্তা পড়েছেন ভক্তরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগমুহূর্তে ঝুঁকি নিয়ে এভাবে বাইক চালানো মেনে নিতে…
আরো পড়ুনবিধ্বস্ত হওয়ায় অজুহাত দিচ্ছে ব্রড: স্টার্ক
করোনার মধ্যে হওয়ায় সবশেষ অ্যাশেজ সিরিজকে গোনার বাইরে রাখেন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেসারের এমন কথার পাল্টা জবাব দিয়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসারের প্রশ্ন— বিধ্বস্ত হওয়ার কারণে অজুহাত দিচ্ছেন না তো ব্রড। সবশেষ অ্যাশেজে ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে রীতিমতো উড়ে যায় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজটি তারা হেরে যায় ৪-০ ব্যবধানে। কেবল সিডনি টেস্ট ড্র করতে পারে তারা শেষ জুটির নাটকীয়তায়। বৃষ্টিতে অনেকটা সময় খেলা নষ্ট না হলে হয়তো হোয়াইটওয়াশের স্বাদ পেতেন ইংলিশরা। ভরাডুবির ওই সিরিজ ‘সত্যিকারের অ্যাশেজ’ হিসেবে গণ্য করতে নারাজ ব্রড। ডেইলি মেইলে গত মাসে…
আরো পড়ুনআইপিএলে কোহলির পর যে রেকর্ড শুধুই গিলের
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ১৫ রানে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তবে গুজরাটের দল হারলেও ওপেনার শুভমান গিল আইপিএলে একটি মাইলফলক স্পর্শ করেছেন। যে মাইলফলক এতদিন ভারতীয়দের মধ্যে শুধুই ছিল বিরাট কোহলির দখলে। আইপিএলের এক আসরে ৭০০ বা তার বেশি রান করা প্রথম ও একমাত্র ভারতীয় ক্রিকেটার ছিলেন কোহলি। ২০১৬ সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৯৭৩ রান করেছিলেন তিনি। মঙ্গলবার মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে ৪২ রান করেছেন গিল। এতে দ্বিতীয় ভারতীয় হিসেবে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করলেন শুভমান।…
আরো পড়ুনসৌদির প্রশংসায় পঞ্চমুখ রোনালদো
মঙ্গলবার আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ক্লাব আল নাসের। দলের জয়ে দুর্দান্ত একটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত জানুয়ারিতে ইতিহাসের সবচেয়ে বেশি ২০ কোটি মার্কিন ডলারে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন ৩৮ বছর বয়সি রোনালদো। তারপর থেকে আল নাসেরের হয়ে গতকাল পর্যন্ত ১৪টি গোল করেছেন পর্তুগিজ তারকা। এদিন ম্যাচ শেষে সৌদি আরবের একটি টিভি চ্যানেলকে রোনালদো বলেছেন, ‘আমরা এখন অনেক ভালো খেলছি, সৌদি লিগ আরও ভালো হচ্ছে। আগামী বছর এটা আরও ভালো হবে।’ রোনালদো আরও বলেন, ‘আমি মনে করি, সৌদি আরবের লিগ ধীর ধীরে বিশ্বের সেরা…
আরো পড়ুন