চমক রেখেই ইউরো বাছাইয়ের জন্য পর্তুগালের দল ঘোষণা

ইউরো বাছাইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। ২৬ সদস্যের এ স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ পেপে ও ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেন ছাড়াও ঘোষিত এ স্কোয়াডে আরও আছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নাডো সিলভা, রুবেন ডিয়াজ এবং জোয়াও ক্যানসেলোর মতো তারকারা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওলভসের ডিফেন্ডার টটি গোমেজ। এ ছাড়া পুনরায় দলে ফিরেছেন নেলসন সেমেডাও, রেনাতো সানচেজ ও রিকার্ডো হোর্তা। আগামী জুনে বসনিয়া ও হার্জেগোভিনা এবং আইসল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে পর্তুগিজরা। আগামী ১৭ জুন লিসবনে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে এবং তিনদিন পর রেইকজেভিকে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন রোনালদোরা।

আরো পড়ুন

বাংলাদেশে আসতে তর সইছে না মার্টিনেজের

কাতার বিশ্বকাপে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বুদ্ধিদীপ্ততায় টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।  আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেওয়া গোলরক্ষক মার্টিনেজের স্বপ্ন বাংলাদেশ ঘুরে দেখা। তার ইচ্ছাপূরণ করতে যাচ্ছে স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের শতদ্রু দত্ত। সোমবার সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে ভারতে আসন্ন সফর নিয়ে মার্টিনেজ লিখেছেন- হ্যালো সবাই, আমি ৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব এবং মোহনবাগান ক্লাবে একটি দাতব্য ফুটবল ম্যাচের প্রধান অতিথি হওয়া ছাড়াও অনেক দাতব্য কার্যক্রমে অংশ নেব। আমি জানি কলকাতা এবং বাংলাদেশে অগণিত আর্জেন্টিনার ভক্ত রয়েছেন এবং তাদের সঙ্গে…

আরো পড়ুন

নিজের ক্যারিয়ার নিয়ে যে সিদ্ধান্ত জানালেন ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবার আসরের চ্যাম্পিয়ান হয়েছে চেন্নাই সুপার কিং। পুরস্কার হাতে তুলে নেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরপর কথা বলে দর্শকদের উদ্দেশ্য। মঙ্গলবার রাত সাড়ে ৩টায় আইপিএল ট্রফি হাতে তুলে নেওয়ার ঠিক আগের মুহূর্তে অবধারিতভাবে ধোনির দিকে সেই অমোঘ প্রশ্নটা ছুটে আসে। এবার প্রশ্নের ধরনটা কিছুটা আলাদা ছিল। কিন্তু আবেগটা সেই একইরকম ছিল। আর যে ধোনি নিজের ক্রিকেট ক্যারিয়ারের সেরা সময়ও নিজেকে অনুভূতি, আবেগ থেকে দূরে রেখেছিলেন, সেই ধোনি যেন নিজের পেশাদারি কেরিয়ারের শেষলগ্নে আবেগে সিক্ত হয়ে গেলেন। বুঝিয়ে দিলেন, এবারই আইপিএল কেরিয়ারে ইতি টানবেন ভেবেছিলেন। কিন্তু…

আরো পড়ুন

টানা দুই ম্যাচ হারের পর বার্সেলোনার জয়

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রিয়াল মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।  রোববার রাতে প্রিয় ক্যাম্প নউতে বার্সেলোনার জার্সিতে নিজেদের শেষ ম্যাচ খেললেন সার্জিও বুসকেতস ও জর্দি আলবা। শিরোপা নিশ্চিত করার পর টানা দুই ম্যাচে হেরে যাওয়া বার্সেলোনা এ দিন মাঠে নামে জয়ের পরিকল্পনা নিয়েই। ১০ জনের মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। প্রথমার্ধে আনসু ফাতি জোড়া গোল করার পর দ্বিতীয়ার্ধে গোল করেছেন পায়েজ গাভিরিয়া। ৩৭ ম্যাচে ২৮  জয়ে বার্সার পয়েন্ট ৮৮। আর ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ক্যাম্প ন্যুয়ে বার্সেলোনার হয়ে শেষ ম‍্যাচ খেলা স্প‍্যানিশ এই ডিফেন্ডার আলবা ও…

আরো পড়ুন

এবার বাফুফের ক্যাম্প ছাড়লেন সাফজয়ী আঁখি

সদ্যই মাত্র ২২ বছর বয়সে ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানান বাংলাদেশ নারী ফুটবল দলের ফুটবলার সিরাত জাহান স্বপ্না। তার অবসরের পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এবার জানা গেল, বাফুফের ক্যাম্প ছেড়ে চলে গেছেন সাফজয়ী দলের আরেক অন্যতম সেরা ফুটবলার আঁখি খাতুনও। বাংলাদেশের নারী ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আঁখি। বয়সভিত্তিক পর্যায়ের সব ধাপ পেরিয়ে সিনিয়র নারী দলে সুযোগ পান তিনি। এরপর নিজেকে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রমাণ করেন ১৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। তবে দুই দিন আগেই বাফুফের ক্যাম্প ছেড়ে গেছেন তিনি। রোববার (২৮ মে)…

আরো পড়ুন

রিজার্ভ ডে’তেও ফাইনাল না হলে, চ্যাম্পিয়ন যারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের পর্দা রোববার (২৮ মে) রাতেই নামার কথা ছিল। আর উদযাপনের প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিলেন সমর্থকরা। কিন্তু বেরসিক বৃষ্টিতে সবটাই পণ্ড হয়েছে। এতে করে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই ও গুজরাটের মধ্যকার ফাইনাল রিজার্ভ ডে’তে গড়িয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এদিনও যদি ফাইনাল ম্যাচ মাঠে না গড়ায়, তাহলে কি হবে; কারাই বা চ্যাম্পিয়নের খেতাব জিতবে? সোমবার একই মাঠে চেন্নাই এবং গুজরাটের মধ্যকার ফাইনাল ম্যাচটি হবার কথা রয়েছে। তবে আজও যদি খেলা মাঠে না গড়ায়, তাহলে আইপিএলের নির্ধারিত নিয়ম অনুযায়ীই এবারের আসরের চ্যাম্পিয়ন ঠিক করা হবে। স্থানীয়…

আরো পড়ুন

হার্ভার্ডের বিজনেস স্কুলে ভর্তি হলেন বাবর-রিজওয়ান

বর্তমান সময়ে ক্রিকেট মাঠের ২২ গজে ব্যাট হাতে শাসন করছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এবার ক্রিকেটের বাইরে নতুন একটি উদ্যোগ হাতে নিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের তারকা এই জুটি। আমেরিকার বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার। বাবর-রিজওয়ান হার্ভার্ড বিজনেস স্কুলে বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়েছেন। পাকিস্তানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তারা এই কৃতিত্ব অর্জন করলেন। আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত তাদের দেশটির ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে। রোববার (২৮ মে) দেশটির একাধিক সংবাদমাধ্যম বাবর-রিজওয়ানের স্কুলে ভর্তির এই…

আরো পড়ুন

শাহরুখের নাইট রাইডার্সে জেসনকে ৩ লাখ ইউরোর প্রস্তাব!

তারকা ক্রিকেটার জেসন রয় ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছেড়ে বিশাল অর্থে সই করতে চলেছেন শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের সিস্টার ফ্র্যাঞ্চাইজি লসঅ্যাঞ্জেলেসের নাইট রাইডার্সে। মেজর লিগ ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির তরফে তিন লাখ ইউরোয় দুই বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে জেসন রয়কে। এই প্রস্তাব গ্রহণ করার অর্থ জেসন রয়ের আসন্ন ওয়ার্ল্ড কাপে আর সুযোগ পাবেন না। এ বিষয় বিবেচনা করেও এই চুক্তিতে সবুজ সংকেত দিতে চলেছেন তারকা ইংল্যান্ড ওপেনার। ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে অক্টোবর পর্যন্ত চুক্তিবদ্ধ জেসন রয়। তিনি যদি নাইটদের এই চুক্তিতে সায় দেন, তা হলে প্ৰথম ইংরেজ ক্রিকেটার হিসাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পূর্ণ সময়ের…

আরো পড়ুন

আহমেদাবাদে বৃষ্টি, আইপিএল ফাইনালে টস বিলম্ব

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছে চারবারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংস। রোববার (২৮ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচ শুরুর কথা থাকলেও সেই অপেক্ষা আরও একটু বিলম্বিত করে দিলো বৃষ্টি। বৃষ্টির কারণে ফাইনাল শুরু হতে দেরি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টস হওয়ার কথা ছিল, তবে টসের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা হয়নি। যদি বৃষ্টিতে আজ খেলা না হয় তাহলে আগামীকাল রিজার্ভ ডেতে আবারও নতুন করে খেলা…

আরো পড়ুন

ফাইনালে চেন্নাই-গুজরাটের সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনালে উন্নীত হয়েছে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে উভয় দল।  মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই পঞ্চমবারের মতো আইপিএল শিরোপার দুয়ারে। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট গত আসরে প্রথমবার অংশ নিয়েই শিরোপা ঘরে তুলে। এবার দ্বিতীয় শিরোপার দুয়ারে তারা। চেন্নাই-গুজরাট দুই দলই দুর্দান্ত খেলছে। টুর্নামেন্টের চলতি আসরের শুরু থেকে দারুণ ক্রিকেট খেলে শিরোপার লড়াইয়ে এসেছে তারা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল গুজরাটকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই। গুজরাট দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের…

আরো পড়ুন